ঢাকা শুক্রবার, ১১ সেপ্টেম্বর, ২০২৬

বিএটি’র কারখানা অপসারণের রায় দ্রুত বাস্তবায়নের আহবান জানিয়েছে বাংলাদেশ তামাক বিরোধী জোট


প্রেস বিজ্ঞপ্তি photo প্রেস বিজ্ঞপ্তি
প্রকাশিত: ২৯-৫-২০২৫ বিকাল ৬:১

মহাখালীর আবাসিক এলাকার ভেতরে (ডিওএইচএস) থাকতে পারবে না তামাক কোম্পানি- এই মর্মে আজ ব্রিটিশ আমেরিকান টোব্যাকো কোম্পানি বাংলাদেশ (বিএটিবি) এর আপিল খারিজ করে দিয়েছে বাংলাদেশ সুপ্রিমকোর্টের আপীলেট ডিভিশন। আপীলেট ডিভিশনের এই রায়কে জনস্বাস্থ্য ও পরিবেশ সুরক্ষায় একটি ইতিহাসিক মাইল ফলক হিসেবে উল্লেখ করে আমরা সাধুবাদ জানাচ্ছি। আমরা মনে করি,এই রায় তামাক নিয়ন্ত্রণে মাধ্যমে জনস্বাস্থ্য উন্নয়নে বাংলাদেশ কে আরো একধাপ এগিয়ে দেবে। দ্রুত এই রায় বাস্তবায়নে উদ্যোগ গ্রহণ করা প্রয়োজন। শুধু ঢাকা শহর নয় ক্রমান্বয়ে সারাদেশের যে সকল আবাসিক এলাকার তামাক কারখানা রয়েছে সেগুলো সরানোর উদ্যোগ নিতে হবে।

দীর্ঘদিন ধরে আবাসিক এলাকা থেকে ক্ষতিকর তামাক কারখানা অপসারণ এবং জনবান্ধব পরিবেশ গড়ে তোলার দাবি জানিয়ে আসছিলো দেশের তামাক বিরোধী এবং পরিবেশবাদী সংগঠনসমুহ। তামাক কোম্পানিগুলো ক্রমাগত আইন লঙ্ঘনের মাধ্যমে রাষ্ট্রীয় আইনের প্রতি অশ্রদ্ধানীতিতে প্রভাব বিস্তারসহ বিভিন্ন ধরনের হয়রানিমূলক কার্যক্রম করে আসছে। যা জনস্বাস্থ্য সুরক্ষায় গৃহিত রাষ্ট্রের ইতিবাচক প্রচেষ্টার সাথে সাংঘর্ষিক। আমরা মনে করিতামাক নিয়ন্ত্রণ আইন শক্তিশালীকরণের মাধ্যমে এসকল অনৈতিক ও আইন বিরোধী কার্যক্রম বন্ধে দ্রুত পদক্ষেপ গ্রহণ করা প্রয়োজন। পাশাপাশি অবিলম্বে পরিবেশ সংরক্ষণ বিধিমালা২০২৩ সংশোধন করে তামাক কারখানাকে পুণরায় লাল শ্রেনিভুক্ত করা জরুরি 

এমএসএম / এমএসএম

প্রাণিসম্পদকে পূর্ণাঙ্গ সেক্টর করার দাবি ভ্যাব-এর মহাসচিব ডা. কবির উদ্দিন আহমেদের

বাংলাদেশ বিক্রয় পেশাজীবী এসোসিয়েশনের কেন্দ্রীয় (আংশিক) কমিটি ঘোষণা

বাংলা ভাষায় সুফি তাফসিরের একাডেমিক পরিসর বিস্তারের আহ্বান

জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

গাজীপুর শহিদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজে আনসার সদস্যদের সতর্কতায় দুই চোর আটক

ভেটেরিনারি ডক্টরস' এসোসিয়েশন অব বাংলাদেশ (ভ্যাব)-এর শোকবার্তা

কাস্টমসের বাধ্যতামুলক অবসরপ্রাপ্তদের চাকরিতে পুনর্বহালের দাবি

ফেব্রিকের চালান, ভেতরে ১,৬৫৫ দামি মোবাইল জব্দ

বদলি-স্থগিতের পর ফের ঢাকায় ফেরার চেষ্টা

মাতৃবাংলা আইনজীবী সমবায় সমিতির নতুন কমিটি গঠন

তেজগাঁও রেজিস্ট্রেশন অফিসে দুদকের অভিযান

২০ দেশের অংশগ্রহণে ২৯ অক্টোবর ঢাকায় বসছে আন্তর্জাতিক পর্যটন মেলা

সড়ক দুর্ঘটনায় বিএসটিআই কর্মকর্তা শেখ মিশার মৃত্যু