ঢাকা শুক্রবার, ৩ জুলাই, ২০২৬

কমলগঞ্জ সীমান্তে বিএসএফ-এ পুশ-ইন, ১৯ বাংলাদেশি আটক


কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি photo কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি
প্রকাশিত: ৩০-৫-২০২৫ বিকাল ৬:৫০

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার সীমান্তবর্তী এলাকা থেকে ১৯ জন বাংলাদেশি নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বিজিবি জানিয়েছে, ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) এসব বাংলাদেশিকে সীমান্ত পার করে বাংলাদেশে পুশ-ইন করে।

বিজিবি সূত্র জানায়, শুক্রবার (৩০ মে) ভোর ৪টার দিকে উপজেলার ইসলামপুর ইউনিয়নের বাগীছড়া সীমান্ত এলাকা থেকে ৫ জন এবং সকাল ৭টার দিকে চাম্পাছড়া সীমান্ত থেকে ১৪ জনকে আটক করা হয়। আটককৃতদের মধ্যে নারী ও শিশুও রয়েছে।

বিজিবির ৪৬ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. জাকারিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “ভারতীয় সীমান্তরক্ষীরা ১৯ জন বাংলাদেশিকে পুশ-ইন করলে বিজিবির টহলদল তাৎক্ষণিকভাবে তাদের আটক করে। প্রথম দফায় আটক ৫ জন কুড়িগ্রাম জেলার বাসিন্দা। তাদের কমলগঞ্জ থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।”

অন্যদিকে কমলগঞ্জ থানার অফিসার ইনচার্জ (তদন্ত) শামীম আকঞ্জি বলেন, “বিজিবির হাতে আটক ১৯ জনকে এখনো থানায় হস্তান্তর করা হয়নি। তবে হস্তান্তরের প্রক্রিয়া চলমান রয়েছে।”

আটককৃতদের প্রাথমিকভাবে বাগীছড়া ও চাম্পাছড়া বিওপিতে রাখা হয়েছে এবং তাদের পরিচয় যাচাই-বাছাই শেষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে বিজিবি।

এমএসএম / এমএসএম

কাউনিয়ায় সিসিটিভির নজরদারিতে শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হলো এইচএসসি ও সমমান পরীক্ষার প্রথমদিন

চাঁদপুরে সড়কে নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহারের অভিযোগ, অপসারণে ঠিকাদার

ভোলার লালমোহনে কলেজ ছাত্রকে কুপিয়ে হত্যা, অস্ত্রসহ থানায় হাজির খুনি

লোহাগড়ায় দুই প্রতিষ্ঠানের নামে সরকারি চাল বরাদ্দ নিয়ে বিতর্ক, উঠছে বৈধতার প্রশ্ন

‎কুতুবদিয়ার দক্ষিণ ধুরুংয়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

নাচোলে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকীর উদ্বোধন

আদমদীঘিতে বিশেষ বরাদ্দের এমপির বিভিন্ন উপকরণ বিতরণ

শহীদ রাস্ট্রপতি জিয়াউর রহমান সব সময় দেশের প্রান্তিক মানুষের কথাই চিন্তা করতেন- প্রতিমন্ত্রী মীর হেলাল

নাচোলে ক্ষুদ্র নৃতাত্বিক গোষ্ঠির শিক্ষার্থীর মাঝে বাইসাইকেল ও শিক্ষার্থীদের মাঝে শিক্ষা বৃত্তি বিতরণ

লুৎফুজ্জামান বাবরের আমন্ত্রণে মোহনগঞ্জে আসছেন দুই প্রতিমন্ত্রী

কুড়িগ্রামে প্রথমবারের মতো ‘ক্রিস্টাল মেথ আইস’ উদ্ধার, গ্রেফতার ১

ঘোড়াঘাটে পানিতে ডুবে বাকপ্রতিবন্ধী কিশোরের মৃত্য

গ্রুপিংয়ের অবসান ঘটিয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান, পটুয়াখালীতে আলতাফ হোসেন চৌধুরীর