সুন্দরবনে প্রবেশে ৩ মাসের নিষেধাজ্ঞা
জীববৈচিত্র্য রক্ষায় সুন্দরবনে প্রবেশে ৩ মাসের জন্য নিষেধাজ্ঞা দিয়েছে বন বিভাগ। এ বিধি-নিষেধ আগামিকাল ১ জুন জুন থেকে শুরু হয়ে ৩১ আগস্ট পর্যন্ত জারি থাকবে। বিষয়টি সাতক্ষীরার সুন্দরবন সংলগ্ন জনপদে মাইকিং করে স্থানীয় বনজীবীদের জানানো হয়েছে। তবে কর্মহীন হওয়ার আশঙ্কায় দুশ্চিন্তায় পড়েছেন তারা।
স্থানীয় সূত্রে জানা যায়, এ নিষেধাজ্ঞা দেওয়ায় সুন্দরবনে ওপর নির্ভরশীল পশ্চিম সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জের প্রায় ৫০ হাজারেরও বেশি বনজীবী ও ট্রলারচালক বেকার হয়ে পড়বে। প্রতিবছর ২০ মে থেকে ২৩ জুলাই ৬৫ দিন সমুদ্রে মাছ ধরার ওপর নিষেধাজ্ঞা দেওয়া হয়। এ সময় প্রতি জেলেকে সরকারিভাবে ৮০ কেজি করে চাল দিয়ে সহযোগিতা করা হয়। তবে সুন্দরবনের জেলেদের জন্য কোনো সহযোগিতা না থাকায় নিষেধাজ্ঞার সময় সংশ্লিষ্ট পরিবারগুলোকে মানবেতর জীবন যাপন করতে হয়। এ কারণে খাদ্য সহযোগিতার দাবি জানিয়েছেন তারা।
গতকাল শনিবার সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জের বুড়িগোয়ালিনী এলাকায় দেখা যায়, বিষন্ন মুখে বন থেকে ঘরে ফিরছেন জেলেরা। পরের ৩ মাস কীভাবে চলবেন, তা নিয়ে দুশ্চিন্তার যেন শেষ নেই। শ্যামনগর উপজেলার সোরা গ্রামের বাসিন্দা ও বনজীবী শফিকুল ইসলাম বলেন, নিষেধাজ্ঞার সময় পরিবার-পরিজন নিয়ে
তিন বেলা ঠিকমতো খাবার জোটে না। মহাজনদের কাছ থেকে চড়া সুদে ঋণ নিয়ে কোনো মতে বেঁচে থাকা ছাড়া আর উপায় নেই।
সাতক্ষীরা রেঞ্জের ট্রলার সমিতির সাবেক সভাপতি আবদুল হালিম হালিম জানান, জুন থেকে আগস্ট ট্রলারচালক, চালক সহযোগী ও পর্যটক গাইড সাবই বেকার হয়ে পড়ে। তাঁদের বিকল্প কোনো কাজ থাকায় মানবেতর জীবনযাপন করতে হয়। তিনি এই নিষেধাজ্ঞার সময় সুন্দরবনে কর্মরত জেলে ও বাওয়ালীসহ ট্রলারচালক, চালক সহযোগী ও পর্যটক গাইডদের খাদ্য সহযোগিতা ব্যবস্থা করার দাবি জানান।
সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের সহকারী রেঞ্জ কর্মকর্তা হাবিবুর রহমান জানান, সারা বছর হাজার হাজার বনজীবী সুন্দরবন থেকে মাছ, কাঁকড়াসহ গোলপাতা ও মধু আহরণ করেন। তাই সুন্দরবনের বিশ্রাম দেওয়ার মাধ্যমে সেখানকার প্রকৃতি-প্রতিবেশসহ জীবপ্রাণবৈচিত্র্য রক্ষার জন্য প্রতিবছর এ ধরনের নিষেধাজ্ঞা দেওয়া হয়।
বেকার বনজীবীদের খাদ্যসহায়তার বিষয়ে এই বন কর্মকর্তা বলেন, বেকার জেলেদের জন্য খাদ্যসহায়তা চেয়ে কর্তৃপক্ষের কাছে ২ বছর আগে উর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে চিঠি লেখা হয়েছে। ইতোমধ্যে মৎস্য মন্ত্রণালয় থেকে বনজীবীদের তালিকাও নেয়া হয়েছে। তিনি আশা করছেন, প্রকৃত বনজীবীরা এ সময়ের জন্য নির্দিষ্ট পরিমাণ খাদ্যসহায়তা পাবেন।
এমএসএম / এমএসএম
শ্যামনগরে প্রস্তাবিত সুন্দরবন দিবস পালিত
বিএনপি আমাকে গ্রহণ না করা পর্যন্ত শপথ নেব না: নবনির্বাচিত এমপি এমএ হান্নান
সুন্দরবন শেলারচরে বনরক্ষী ফাঁড়ির পাশ থেকেই ৬ জেলেকে তুলে নিল দস্যুরা
বঞ্চনা দূর করতে শ্রম মন্ত্রণালয়ে নিজেদের এমপি চান চা-শ্রমিকরা
ঝিনাইদহে ৪টি সংসদীয় আসনের ৩টি তে জামায়াত, ১টি তে বিএনপির জয়
গলাচিপায় বিএনপি অফিসে জরুরি সংবাদ সম্মেলন
ইসলামী মূল্যবোধের বিশ্বাস নিয়েই এলাকার উন্নয়নে কাজ করতে চাই: এমপি রেজু শেখ
বগুড়ায় ২ দিনে ছুরিকাঘাতে ২ যুবক খুন
রংপুর-৪ আসনে ভোট কারচুপির অভিযোগে কাউনিয়া বাসস্ট্যান্ড মোড়ে মহাসড়ক অবরোধ ও বিক্ষোভ
ভোলার ৪টি আসনে চরমোনাই পীরের দল সহ জামানত হারাচ্ছেন ২১ প্রার্থী
যশোর ৬ কেশবপুর আসন জামায়াতের ২৯ বছর পর পুনরুদ্ধার
রাজশাহী-১ গোদাগাড়ী-তানোর আসনে জামানত হারালেন ৩ প্রার্থী