ঢাকা মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬

তামাক নিয়ন্ত্রণে জাতীয় সম্মাননা পেলেন পঞ্চগড়ে কর্মরত সহকারি কমিশনার আমিনুল ইসলাম তারেক


সাইদুজ্জামান রেজা, পঞ্চগড় photo সাইদুজ্জামান রেজা, পঞ্চগড়
প্রকাশিত: ৩১-৫-২০২৫ বিকাল ৫:৫৭

তামাক নিয়ন্ত্রণে এবছর  জাতীয় সম্মামনা পেলেন পঞ্চগড় জেলা প্রশাসনে কর্মরত সহকারি কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আমিনুল ইসলাম তারেক। তাঁকে শ্রেষ্ঠ মোবাইল কোর্ট পরিচালনাকারী কর্মকর্তা ক্যাটাগরিতে এই পুরস্কার প্রদান করা হয়। বিশ্ব তামাক মুক্ত দিবস উপলক্ষ্যে স্বাস্থ্য ও পরিবার কল্যান মন্ত্রণালয়ের স্বাস্থ্য বিভাগ প্রতিবছর বিভিন্ন ক্যাটাগরিতে এই সম্মাননা প্রদান করে থাকেন। শনিবার দুুপরে ঢাকার উসমানী স্মৃতি মিলনায়তনে তার হাতে এই সম্মাননা তুলে দেন স্বাস্থ্য ও পরিবার কল্যান মন্ত্রণালয়ের উপদেষ্টা নূরজাহান বেগম,। এসময় মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আখতার, স্বাস্থ্য সেবা বিভাগের সচিব সাইদুর রহমান, রেলপথ মন্ত্রণালয়ের সচিব ফাহিমুল ইসলাম, স্বাস্থ্য অধিদপ্তরের মহা পরিচালক ডা. মো: আবু জাফর সহ বিভন্ন মন্ত্রণালয় এবং দপ্তরের উদ্ধতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন । আমিনুল ইসলাম তারেক গত তিন মাসে তামাক নিয়ন্ত্রণে ২২ টি মোবাইল কোর্ট পরিচালনা করেন। তামাক নিয়ন্ত্রণ কাজে প্রশংসনীয় অবদান রাখার জেলা টাস্ক ফোর্স ক্যাটাগরিতে তাঁকে এই সম্মাননা প্রদান করা হয়। তিনি গত আট মাস ধরে তিনি নেজারত ডেপুটি কালেক্টর হিসেবেও দায়িত্ব পালন করছেন। ঝিনাইদহ ক্যাডেট কলেজের এই প্রাক্তন ছাত্র ঢাকা বিশ্ব বিদ্যালয়ে ম্যাথমেটিক্স বিষয়ে পড়াশোনা করেছেন । তারপর ৪০ তম বিসিএস পরীক্ষায় উত্তির্ণ হয়ে  তিনি ২০২২ সালে সহকারি কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট পদে চাকুরিতে যোগদান করেন। সম্মাননা প্রাপ্তিতে অভিভুত এই কর্মকর্তা। মুঠোফোনে অনুভুতি জানিয়ে তিনি বলেন আমি কল্পনাও করিনি এই সম্মাননা আমি পাবো। জেলা প্রশাসক মো: সাবেত আলী এই জেলায় যোগদান করার পর কাজের গতি বেড়ে যায়। প্রতিদিন যা করি তার রিপোর্ট পাঠানোর জন্য তিনি সবসময় আমাদের উৎসাহিত করেন। এই সম্মাননা পঞ্চগড়ের জেলা প্রশাসক এবং  জেলাবাসীরও। জেলা প্রশাসক মো: সাবেত আলী জানান, আমাদের কর্মকর্তারা সবাই অত্যন্ত এ্যাকটিভ। আমিনুল ইসলাম তারেকের  সম্মাননা প্রাপ্তিতে আমরা গর্বিত। এই সম্মাননা আমাদের গর্বিত এবং প্রেরণা জুগিয়েছে।

এমএসএম / এমএসএম

ধর্মীয় বক্তার পরিচয় ব্যবহার করে লাখ লাখ টাকা আত্মসাৎ, পূর্বধলায় প্রতারক গ্রেপ্তার

এবারে বরিশালে শারদীয় দুর্গাউৎসবে ৬৩৭ মণ্ডপে দুর্গাপূজা, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি

বিশ্ব শিক্ষক দিবসে শিক্ষার মান ও শিক্ষকের মর্যাদা রক্ষার আহ্বান

গলাচিপায় ২০ গ্রাম গাঁজাসহ একজন গ্রেপ্তার

পরিকল্পিত ও বসবাসযোগ্য নগর গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে: আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ

ধনবাড়ীতে পৃথক অভিযানে ৫২ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩

টাঙ্গাইলে ৫ প্রতিষ্ঠানকে ৩৩ হাজার টাকা জরিমানা করলো ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর

মোহনগঞ্জে শিক্ষকদের আপত্তি উপেক্ষা করে ১১ স্কুলে ভারপ্রাপ্ত প্রধান রদবদলের অভিযোগ

আদমদীঘিতে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা

ঠাকুরগাঁওয়ে ২০ টাকার আলু ১৪ টাকায়, লোকসানে কৃষক ও ব্যবসায়ীরা

গজারিয়ায় বেগম খালেদা জিয়ার স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর প্রথম রাউন্ডের শেষ ম্যাচ অনুষ্ঠিত

বছরের পর বছর অচল চালকলকে সচল দিখিয়ে গুদামে নিম্নমানের চাল সরবরাহের অভিযোগ

মান্দায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত