ঢাকা শনিবার, ১০ অক্টোবর, ২০২৬

মেহেরপুরে বিশ্ব দুগ্ধ দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত


রাজু হোসেন, মেহেরপুর photo রাজু হোসেন, মেহেরপুর
প্রকাশিত: ১-৬-২০২৫ দুপুর ২:১৫

"দুগ্ধের অপার শক্তিতে মেতে উঠি"এই স্লোগানকে সামনে রেখে আজ রবিবার (১ জুন) মেহেরপুর জেলা প্রাণিসম্পদ চত্বরে সকাল ১০টায় বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

আজকের কর্মসূচির শুরুতেই সকালে জেলা প্রাণিসম্পদ বিভাগ থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রাণিসম্পদ বিভাগের সামনে এসে শেষ হয়।

মেহেরপুর জেলা প্রাণিসম্পদ অফিসার ডা. সুব্রত কুমার ব্যানার্জীর সভাপতিত্বে এবং ভেটেরিনারি সার্জন ডা. সৈয়দ ছাকিবুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিফাত মেহনাজ, জেলা প্রশাসক, মেহেরপুর।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামিনুর রহমান খান, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ)।এ সময় আরো উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আব্দুল্লাহ আল মামুন, মুজিবনগর ইউএলও ডা. হামিদুল আবিদ, গাংনী ইউএলও ডা. মোতালেব হোসেন মিলন সহ সরকারি-বেসরকারি কর্মকর্তা, কর্মচারী এবং জেলার বিভিন্ন গরু ও ছাগল খামারিরা এ সময়ে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

এ সময় বক্তারা বলেন যে, দুধের পুষ্টিগুণ, অর্থনৈতিক গুরুত্ব এবং নিরাপদ ও মানসম্মত দুধ উৎপাদন ও বাজারজাতকরণের ওপর গুরুত্বারোপ করেন। এছাড়া খামারিদের জন্য সরকারের বিভিন্ন সহায়তা ও প্রশিক্ষণমূলক কর্মসূচি নিয়মিত আয়োজনের আহ্বান জানানো হয়েছে। 

এমএসএম / এমএসএম

পাটগ্রাম সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় মোবাইল ডিসপ্লে ও সাইকেল জব্দ

মান্দায় মাদক কারবারি চক্রের ৪ সদস্য গ্রেপ্তার

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে উল্লাপাড়ায় ৯৯টি মণ্ডপে ব্যাপক প্রস্তুতি

কুষ্টিয়ায় অ্যাকোয়া পেইন্টসের উদ্যোগে বিশাল রংমিস্ত্রি কর্মশালা

শ্যামনগরে জমি দখল ও প্রাণনাশের হুমকির অভিযোগে সংবাদ সম্মেলন

৫ বছরেও শেষ হয়নি ভবন নির্মাণ, জরাজীর্ণ ঘরেই মনপুরা ডাকঘর

তরুণরা চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হতে হবে, ইসমাইল জবিউল্লাহ

বাকেরগঞ্জে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের দুই দিনব্যাপী প্রশিক্ষণ

​কাপ্তাইয়ে ‘সুরের ধারা সঙ্গীত নিকেতন’-এর উদ্যোগে নজরুল বর্ষ উদযাপন

মির্জাগঞ্জে ৮৩ নং পশ্চিম কাকড়াবুনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষা সফর অনুষ্ঠিত

চাঁপাইনবাবগঞ্জ শিবগঞ্জে প্লাবিত চরাঞ্চলে জেলা পরিষদের প্রশাসক হারুনুর রশীদের ত্রাণ বিতরণ

নতুন বাংলাদেশ গঠনে ভাসানী দম্পতির আদর্শ প্রেরণা জোগাবে: প্রতিমন্ত্রী শরীফুল আলম

রায়গঞ্জে ১ কোটি ৬০ লাখ টাকা ব্যয়ে সড়ক পুনর্বাসনকাজের উদ্বোধন করলেন এমপি