ঢাকা সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬

"শেকড়ের সন্ধানে" সংস্থা'র উদ্যোগে সাহিত্য আসর,আলোচনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত


সোহেল পারভেজ, কেশবপুর photo সোহেল পারভেজ, কেশবপুর
প্রকাশিত: ১-৬-২০২৫ দুপুর ২:৩৯
যা কিছু মানুষের কল্যাণে-তারই সাথে "শেকড়ের সন্ধানে" আর্তমানবতার কল্যাণে নিবেদিত স্বেচ্ছাসেবী বে-সরকারী উন্নয়ন সংস্থা "শেকড়ের সন্ধানে" আয়োজিত সুশীলসমাজ গঠনে করণীয় ও আর্তমানবতার কল্যাণে আমাদের ভূমিকা শীর্ষক সাহিত্য আসর, আলোচনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গত 
শনিবার (৩১ মে-২৫) বিকেলে কেশবপুর মধুসড়ক প্যারামেডিকেল এন্ড টেকনোলজি ফাউন্ডেশন (পি টি এফ) মিলনায়তনে ওই সভা অনুষ্ঠিত হয়।
সাগরদাঁড়ি'র আলোকচিত্র শিল্পী, মধু গবেষক মুফতি তাহেরুজ্জামান তাছু-এর সভাপতিত্বে এবং সংগঠনের প্রতিষ্ঠাতা পরিচালক শেখ মিজানুর রহমান মায়ার সঞ্চালনায় প্রধান অতিথির আলোচনা করেন, কেশবপুর পাঁজিয়া ডিগ্রি কলেজের সদ্য অবসরপ্রাপ্ত অধ্যক্ষ ও প্রাবন্ধিক রুহুল আমিন। তিনি বলেন,সুশীলসমাজ গঠনে করণীয় ও আর্তমানবতার কল্যাণে "শেকড়ের সন্ধানে" সংস্থা অগ্রণী ভূমিকা পালন করে চলেছে। আমরাও এই সংস্থার পাশে থেকে এই দেশ ও জাতিকে সুশৃংখল ও বৈষম্যহীন জাতি হিসেবে গড়ার অঙ্গীকার করতে হবে। তবেই না আমাদের এই আলোচনা সার্থক হবে। আমাদেরকে মানবতার কল্যাণে কাজ করতে হবে। যেমনটা সে"শেকড়ের সন্ধানে" সংস্থা করছে। 
বিশেষ অতিথি ছিলেন, কবি এ বকুল হক, ন্যাশনাল প্রেস সোসাইটি, গণমাধ্যম ও মানবাধিকার সংস্থা কেশবপুর উপজেলা শাখার সভাপতি শামীম আখতার মুকুল, বিশিষ্ট সাংবাদিক রমেশ দত্ত, মঙ্গলকোট সেবা সমাজ কল্যান সংস্থার পরিচালক এস,এম কোরবান আলী।
মতবিনিময় সভায় ছড়া, কবিতা, গল্প ও আলোচনা করেন, প্রতিষ্ঠানের সহ-সভাপতি ও অবসরপ্রাপ্ত শিক্ষিকা কবি দিলারা বিউটি, ভালুকঘর আজিজিয়া ফাজিল মাদ্রাসার সহঃ-অধ্যাপক মমতা রাণী, চুয়াডাঙ্গা-কৃষ্ণনগর মাধ্যমিক বিদ্যালয়ের সহঃ শিক্ষক উজ্জ্বল কুমার ঘোষ, আলতাপোল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহঃ শিক্ষক গোলাম মোস্তফা ও শিক্ষক শামসুন্নাহার, কবি আঃ হাই হাদী, কলেজ ছাত্রী রহিমা খাতুন, ৬ষ্ঠ শ্রেণীর ছাত্রী আদৃতা সিকদার,  সামিয়া ফরহাদ (৮ ম), লামিশা তাজরী (৪ র্থ), তাহিয়া ফরহাদ জারা (শিশু শ্রেণী), সামিয়া ফরহাদ, নূর হোসেন বাঁধন প্রমূখ।
অনুষ্ঠান শেষে অবসরপ্রাপ্ত অধ্যক্ষ রুহুল আমিন-এর রচিত ইতিহাস ঐতিহ্যের পথে প্রান্তরে ও সাহিত্যের বেলাভূমি গ্রন্থ দু'টি পরিচালকের হাতে তুলে দেন এবং পরিচালকও তার সংগঠনের ম্যাগাজিন অধ্যক্ষ মহোদয়কে অর্পণ করেন। অন্যদিকে শিক্ষক উজ্জ্বল কুমার ঘোষ-এর রচিত "কবিতা তোমার জন্য" গ্রন্থটিও পরিচালকের হাতে তুলে দেন।

এমএসএম / এমএসএম

আদমদীঘিতে বিবাদমান জমিতে আদালতের বিজ্ঞপ্তি টাঙ্গানো নিয়ে মারধরে আহত-৫

আ.লীগ নেতার বাড়িতে ভূরিভোজ, সেনবাগের ওসি প্রত্যাহার

ধামরাইয়ে বিএনপি'র নেতার বিরোদ্ধে আদালতে চাঁদা দাবির মামলা

বাঁশের লাঠি দিয়ে মাথায় আঘাত, আইফোনের জন্য অপ্রিতমকে হত্যা - পুলিশ সুপার

নেত্রকোণায় ধারের টাকা ফেরত চাওয়ায় নারীকে হত্যার হুমকি প্রধান শিক্ষকের-থানায় অভিযোগ

রাণীনগরে কলেজের বরখাস্তকৃত অধ্যক্ষের ওপর হামলা,মোটরসাইকেলে অগ্নিসংযোগ

‘মব’ সৃষ্টি করে কেশবপুর প্রেসক্লাব দখল ও সাংবাদিকদের ওপর হামলার অভিযোগ

কাপ্তাইয়ের কর্ণফুলী নদীতে নেমে পর্যটক নিখোঁজ

বাউফলে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিলো বাউফল উপজেলা ছাত্রদল

সাটুরিয়ায় আওয়ামীলীগ, যুবলীগ ও সেচ্ছাসেবক লীগের ৫ নেতাকর্মী গ্রেফতার

শান্তিগঞ্জেে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান

আত্রাইয়ে যুবদলের পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান

লোহাগড়ায় মাদক সেবনের সরঞ্জামসহ তিন যুবক আটক