ঢাকা শনিবার, ১০ অক্টোবর, ২০২৬

মেহেরপুরে শুরু হলো ৩ দিনব্যাপী কৃষি প্রযুক্তি মেলা


রাজু হোসেন, মেহেরপুর photo রাজু হোসেন, মেহেরপুর
প্রকাশিত: ১-৬-২০২৫ বিকাল ৫:৪০

“কৃষিই সমৃদ্ধি”—এই স্লোগানকে সামনে রেখে মেহেরপুরে শুরু হয়েছে তিন দিনব্যাপী কৃষি প্রযুক্তি মেলা। যশোর অঞ্চলের টেকসই কৃষি সম্প্রসারণ প্রকল্পের আওতায় মেহেরপুর সদর উপজেলা প্রাঙ্গণে আজ শনিবার (১ জুন) সকালে র‍্যালি ও আলোচনা সভার মাধ্যমে এ মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

মেলায় আধুনিক কৃষি প্রযুক্তি, উন্নত জাতের বীজ, জৈব সার এবং কৃষি যন্ত্রপাতিসহ নানা উদ্ভাবনী পণ্য প্রদর্শন করা হচ্ছে। স্থানীয় কৃষক, উদ্যোক্তা ও শিক্ষার্থীদের উপস্থিতিতে মুখর হয়ে উঠেছে মেলা প্রাঙ্গণ। এবারের মেলায় মোট ১২টি স্টল অংশ নিয়েছে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মেহেরপুর সদর উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ মনিরুজ্জান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুর সদর উপজেলার নির্বাহী অফিসার মোঃ খায়রুল ইসলাম। এছাড়াও উপজেলা কৃষি অফিসের অন্যান্য কর্মকর্তারাও মেলায় অংশগ্রহণ করেন।

মেলায় অংশগ্রহণকারী কৃষকদের মধ্যে পরিবেশবান্ধব ও বিজ্ঞানভিত্তিক চাষাবাদের প্রতি আগ্রহ লক্ষ্য করা গেছে। আয়োজক সূত্রে জানা গেছে, ৩ জুন পর্যন্ত চলবে এই মেলা। প্রতিদিন বিকেলে অনুষ্ঠিত হবে কৃষি বিষয়ক সেমিনার, চাষাবাদ বিষয়ক সচেতনতামূলক আলোচনা এবং উদ্ভাবনী চর্চা শেয়ারিং সেশন।

এমএসএম / এমএসএম

পাটগ্রাম সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় মোবাইল ডিসপ্লে ও সাইকেল জব্দ

মান্দায় মাদক কারবারি চক্রের ৪ সদস্য গ্রেপ্তার

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে উল্লাপাড়ায় ৯৯টি মণ্ডপে ব্যাপক প্রস্তুতি

কুষ্টিয়ায় অ্যাকোয়া পেইন্টসের উদ্যোগে বিশাল রংমিস্ত্রি কর্মশালা

শ্যামনগরে জমি দখল ও প্রাণনাশের হুমকির অভিযোগে সংবাদ সম্মেলন

৫ বছরেও শেষ হয়নি ভবন নির্মাণ, জরাজীর্ণ ঘরেই মনপুরা ডাকঘর

তরুণরা চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হতে হবে, ইসমাইল জবিউল্লাহ

বাকেরগঞ্জে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের দুই দিনব্যাপী প্রশিক্ষণ

​কাপ্তাইয়ে ‘সুরের ধারা সঙ্গীত নিকেতন’-এর উদ্যোগে নজরুল বর্ষ উদযাপন

মির্জাগঞ্জে ৮৩ নং পশ্চিম কাকড়াবুনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষা সফর অনুষ্ঠিত

চাঁপাইনবাবগঞ্জ শিবগঞ্জে প্লাবিত চরাঞ্চলে জেলা পরিষদের প্রশাসক হারুনুর রশীদের ত্রাণ বিতরণ

নতুন বাংলাদেশ গঠনে ভাসানী দম্পতির আদর্শ প্রেরণা জোগাবে: প্রতিমন্ত্রী শরীফুল আলম

রায়গঞ্জে ১ কোটি ৬০ লাখ টাকা ব্যয়ে সড়ক পুনর্বাসনকাজের উদ্বোধন করলেন এমপি