মেহেরপুরে বােমা সদৃশ বস্তু ও চিরকুট উদ্ধার
মেহেরপুরে বােমা সদৃশ বস্তু ও চিরকুট উদ্ধার করা হয়েছে ব্যবসায়ীর বাড়ি থেকে।
ঘটনাটি ঘটেছে মেহেরপুরের গাংনী উপজেলার বাদিয়াপাড়ার আব্দুর রশীদ নামের এক ইটভাটা মালিকের বাড়ির সামনে থেকে লাল কস্টেপ দিয়ে মােড়ানাে ১টি বােমা সদৃশ বস্তু ও হুমকি সম্বলিত ১টি চিরকুট উদ্ধার করেছে পুলিশ। গৃহকর্তা আব্দুর রশীদ বাদিয়াপাড়া গ্রামের মৃত নয়ন উদ্দীন মন্ডলের ছেলে বলে জানা গেছে।
এলাকাবাসী জানান যে, সকালের দিকে পথচারীরা আব্দুর রশীদের বাড়ির গেটের সামনে বােমা আকৃতির বস্তুু ও একটি চিরকুট পড়ে থাকতে দেখে। পরে পুলিশকে খবর দেয়া হলে সােমবার সকাল ৮টার দিকে গাংনী থানা পুলিশের একটি দল এগুলাে উদ্ধার করে থানায় নিয়ে যাওয়া হয়েছে। গৃহকর্তা আব্দুর রশীদ জানান, ঘুম থেকে উঠে দেখি বাড়ির গেটের সামনে বােমার মতাে একটি বস্তু ও চিরকুট পড়ে রয়েছে। কে বা কারা এগুলাে রেখে গেছে জানিনা।
আব্দুর রশিদ ধারণা করছেন যে, সন্ত্রাসী চক্র বিভিন্ন মাধ্যমে হয়তাে আব্দুর রশীদের কাছে চাঁদা দাবি করে আসছিল। চাঁদা দিতে রাজি না হওয়ার কারণেই ভয়ভীতি প্রদর্শনের জন্য হয়তাে এগুলাে রেখে গেছে।
বানী ইসরাইল, অফিসার ইনচার্জ (ওসি) গাংনী থানা তিনি জানান যে, এলাকাবাসীর খবরের ভিত্তিতে পুলিশের একটি দল বােমার মতাে আকৃতির ১টি বস্তু ও গৃহকর্তা আব্দুর রশীদকে হুমকি সম্বলিত ১টি চিরকুট উদ্ধার করেছে। তিনি আরো জানান যে, এই ঘটনার তদন্তে গাংনী পুলিশ কাজ করছে এবং দ্রুত সময়ের মধ্যে অপরাধী ব্যক্তিদের আইনের আওতায় আনা হবে।
এমএসএম / এমএসএম
মান্দায় মাদক কারবারি চক্রের ৪ সদস্য গ্রেপ্তার
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে উল্লাপাড়ায় ৯৯টি মণ্ডপে ব্যাপক প্রস্তুতি
কুষ্টিয়ায় অ্যাকোয়া পেইন্টসের উদ্যোগে বিশাল রংমিস্ত্রি কর্মশালা
শ্যামনগরে জমি দখল ও প্রাণনাশের হুমকির অভিযোগে সংবাদ সম্মেলন
৫ বছরেও শেষ হয়নি ভবন নির্মাণ, জরাজীর্ণ ঘরেই মনপুরা ডাকঘর
তরুণরা চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হতে হবে, ইসমাইল জবিউল্লাহ
বাকেরগঞ্জে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের দুই দিনব্যাপী প্রশিক্ষণ
কাপ্তাইয়ে ‘সুরের ধারা সঙ্গীত নিকেতন’-এর উদ্যোগে নজরুল বর্ষ উদযাপন
মির্জাগঞ্জে ৮৩ নং পশ্চিম কাকড়াবুনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষা সফর অনুষ্ঠিত
চাঁপাইনবাবগঞ্জ শিবগঞ্জে প্লাবিত চরাঞ্চলে জেলা পরিষদের প্রশাসক হারুনুর রশীদের ত্রাণ বিতরণ
নতুন বাংলাদেশ গঠনে ভাসানী দম্পতির আদর্শ প্রেরণা জোগাবে: প্রতিমন্ত্রী শরীফুল আলম
রায়গঞ্জে ১ কোটি ৬০ লাখ টাকা ব্যয়ে সড়ক পুনর্বাসনকাজের উদ্বোধন করলেন এমপি