মেহেরপুরের সাবেক জেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল সালাম কারাগার থেকে হাসপাতালে
মেহেরপুরের সাবেক জেলা পরিষদ চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা অ্যাডভোকেট আব্দুল সালাম কারাগার থেকে হাসপাতালে নেওয়া হয়েছে।
হার্টের সমস্যার জনিত কারণে কিছুদিন থেকে তাকে কারাগারে চিকিৎসা দেওয়া হচ্ছিল কিন্তু গতকাল শারীরিক অবস্থার অবনতি ঘটলে তাকে মেহেরপুর ২৫০শো শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। মেহেরপুর হাসপাতালে চিকিৎসা দেওয়ার পরেও অবস্থার আরো অবনতি হলে তাকে দ্রুত খুলনা মেডিকেল কলেজে রেফার করা হয়েছে।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ওপর হামলার ঘটনায় দায়ের করা মামলা জিআর ২৬৩/২৪ মামলায় অজ্ঞাত আসামি হিসেবে তাকে গ্রেফতার করা হয়।
গত ১২ এপ্রিল রাতে মেহেরপুর শহরের নিজ বাসা থেকে সদর থানা পুলিশ তাকে গ্রেফতার করে। বর্তমানে মামলাটি মেহেরপুর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ১ম আদালতে বিচারাধীন রয়েছে।
নিজাম উদ্দিন, জেলার, মেহেরপুর জেলা কারাগার তিনি জানান যে, আব্দুস সালাম দীর্ঘদিন ধরে হার্টের সমস্যায় ভুগছিলেন তাকে কারাগারের ভিতরে চিকিৎসা দেয়া হয়। কিন্তু গতকাল সন্ধ্যায় তার শারীরিক অবস্থার অবনতি ঘটলে প্রথমে মেহেরপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয় এবং পরে তাকে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল হাসপাতালে রেফার করা হয়েছে।
এমএসএম / এমএসএম
পাটগ্রাম সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় মোবাইল ডিসপ্লে ও সাইকেল জব্দ
মান্দায় মাদক কারবারি চক্রের ৪ সদস্য গ্রেপ্তার
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে উল্লাপাড়ায় ৯৯টি মণ্ডপে ব্যাপক প্রস্তুতি
কুষ্টিয়ায় অ্যাকোয়া পেইন্টসের উদ্যোগে বিশাল রংমিস্ত্রি কর্মশালা
শ্যামনগরে জমি দখল ও প্রাণনাশের হুমকির অভিযোগে সংবাদ সম্মেলন
৫ বছরেও শেষ হয়নি ভবন নির্মাণ, জরাজীর্ণ ঘরেই মনপুরা ডাকঘর
তরুণরা চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হতে হবে, ইসমাইল জবিউল্লাহ
বাকেরগঞ্জে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের দুই দিনব্যাপী প্রশিক্ষণ
কাপ্তাইয়ে ‘সুরের ধারা সঙ্গীত নিকেতন’-এর উদ্যোগে নজরুল বর্ষ উদযাপন
মির্জাগঞ্জে ৮৩ নং পশ্চিম কাকড়াবুনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষা সফর অনুষ্ঠিত
চাঁপাইনবাবগঞ্জ শিবগঞ্জে প্লাবিত চরাঞ্চলে জেলা পরিষদের প্রশাসক হারুনুর রশীদের ত্রাণ বিতরণ
নতুন বাংলাদেশ গঠনে ভাসানী দম্পতির আদর্শ প্রেরণা জোগাবে: প্রতিমন্ত্রী শরীফুল আলম