কর্তৃপক্ষের নীরবতা প্রশ্নবিদ্ধ
শ্যামনগরে জনবসতি এলাকায় কাঠের আগুনে কাঁচা মাছ শুকানো—শ্বাসকষ্টে জনজীবন বিপর্যস্ত
শ্যামনগর সুন্দরবন উপকূলীয় কাচামাছ শুকানো খটি গুলিতে পড়ানো হচ্ছে কাঠ। অথচ আইন প্রয়োগকারী সংস্থার পক্ষ থেকে নেই কোন আইনগত ব্যবস্থা। তথ্য অনুসন্ধানে জানা গেছে, শ্যামনগর উপজেলার সুন্দরবন উপকূলীয় জনবসতি এলাকায় ব্যাঙের ছাতার মত গড়ে উঠেছে মাছ শুকানোর খটি। সরকারি নীতিবালা অনুযায়ী সুন্দরবন থেকে ১০ কিলোমিটার এর মধ্যে কোন প্রকার মাছ শুকানোর খটি থাকা সরকারিভাবে নিষিদ্ধ। অথচ বন বিভাগের সদস্য সহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষ রয়েছে নীরব। এ সমস্ত খটি গুলোতে পোড়ানো হয় সুন্দরবনের ও লোকালয়ের বিভিন্ন প্রজাতির কাঠ। বুড়িগোয়ালিনী ইউনিয়নে গোপাল মোড়ে অবিনাস ও তরুন এর খটি, মুন্সিগঞ্জ ইউনিয়নের টেংরাখালীতে নুরনগরে শুকুমার, মনসুর সরদার গ্যারেজে চিত্ত,নওয়াবেকী নন্দী,চুনকুড়িতে আব্দুল মজিদ, গাবুরা ইউনিয়ে নদীর পাড়ে,ভেটখালী বাজারে, ঈশ্বরীপুর ইউনিয়নের শ্রীফলকাটির লোকালয়ে নূর আফসার খার ছেলে সাইদুল এর খটিতে কাঠ দ্বারা শুকানো হচ্ছে চিংড়ী মাছ। এতে পরিবেশের ব্যাপক ক্ষতি হচ্ছে। এছাড়া লোকালয়ের মধ্যে কাঠ দিয়ে কাঁচা মাছ শুকানোর কারণে শিশু বাচ্চারা ও বয়স্ক মানুষের শ্বাসকষ্ট সহ বিভিন্ন রোগে মানুষ আক্রান্ত হচ্ছে। অনুসন্ধান আরো জানা গেছে, সুন্দরবন উপকূলী এলাকায় খটি গুলোতে বন বিভাগের অসাধু কর্মকর্তা-কর্মচারীরা মাসোয়ারা নেয়ারও অভিযোগ পাওয়া গেছে। এ বিষয়ে সাতক্ষীরা রেঞ্জের সহকারী বন সংরক্ষণ মোঃ মশিউর রহমান বলেন সুন্দরবন উপকূলীয় এলাকায় খোঁজখবর নিয়ে আমি ব্যবস্থা নিব। পরিবেশের ক্ষতি করে কোন মাছের খটি চালাতে দেওয়া যাবে না। শ্যামনগর সহকারি কমিশনার (ভূমি) আব্দুল্লাহ আল রিফাত মহাদার মুঠোফোনে যোগাযোগ করার চেষ্টা করেও কথা বলা সম্ভব হয়নি।
এমএসএম / এমএসএম
বাতিল কমিটি পুনর্বহালের চেষ্টা ঘিরে লোহাগড়ার হাজরাখালীতে উত্তেজনা
পত্নীতলা বিজিবি কর্তৃক মাদক জাতীয় ২৭০ পিচ মাদক জাতীয় ট্যাবলেটসহ ২ মাদক কারবারি আটক।
ধামইরহাটে দুর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত
শেরপুরের শ্রীবরদীতে সিএনজি ও মাইক্রোবাসের সংঘর্ষে ডিবি পুলিশের ৮ সদস্য আহত
কুমিল্লায় ট্রেনে অভিযান: ১ কোটি ৩১ লাখ টাকার ভারতীয় চোরাচালানী মালামাল আটক
নোয়াখালীতে আবাসিক হোটেলে ডিবির অভিযান, আটক ১৪
আদমদীঘিতে দুই মাদক কারবারির জেল-জরিমানা
কাউনিয়ায় পাট উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ অনুষ্ঠিত
কাপ্তাই জোনের সহায়তা বাঙ্গালহালিয়া আর্মি ক্যাম্প ,সেনাবাহিনীর উদ্যােগের বৃক্ষরোপণ অভিযান
ডাক্তারদের কর্মবিরতিতে জিম্মি রোগীরা: এনাম মেডিকেলে চিকিৎসা নিতে আসা রোগীদের ভোগান্তি
লামার পৌরসভার ১১ কোটি ২৩ লক্ষ টাকার বাজেট ঘোষণা
শান্তিগঞ্জে ১৯৩ কেন্দ্রে অনুষ্ঠিত হবে জাতীয় ভিটামিন-এ প্লাস ক্যাম্পেইন