পিরোজপুর পুলিশের বিশেষ অভিযানে সাড়ে ৯ লক্ষ টাকার ইয়াবা সহ মাদক ব্যবসায়ী গ্রেফতার
পিরোজপুর জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের বিশেষ অভিযানে ২হাজার ৩৭৪ পিস কথিত নেশাজাতীয় মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেটসহ শাহিন হাওলাদার (৩৬) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। সোমবার রাত সাড়ে ৮টার দিকে পিরোজপুর পৌরসভার হোরের হাওলা এলাকা থেকে তাকে ইয়াবা সহ প্রেফতার করে পুলিশ। মঙ্গলবার দুপুরে পুলিশ সুপার খাঁন মুহাম্মদ আবু নাসের তার হলরুমে এক প্রেসব্রিফিং এ তথ্য দেন।
এ সময় পুলিশ সুপার জানান, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতির ধারা বাহিকতায় তার সার্বিক নির্দেশনায় পিরোজপুর পুলিশের গোযেন্দা শাখার এস আই (নিরস্ত্র) রবিন রহমানের নেতৃত্বে একদল পুলিশ পিরোজপুর পৌরসভার হোরের হাওলার তাহফিজুল কোরআন মাদ্রাসার সামনে থেকে ইয়াবা ট্যাবলেটসহ শাহিন হাওলাদার (৩৬) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। শাহিন হাওলাদার জেলার ভান্ডারিয়া উপজেলার শিয়ালকাঠী গ্রামের আবজাল হোসেন হাওলাদারের ছেলে। এ সময় তার কাছ থেকে ২হাজার ৩৭৪ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়, যার বাজার মুল্য অনুমান ৯লক্ষ ৪৯হাজার ৬শত টাকা। এ সময় তিনি বলেন, পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে ম্দাক ব্যবসায়ীরা তৎপর। তবে পুলিশও মাদক নির্মুলে ব্যাপক তৎপর আছে।
এমএসএম / এমএসএম
আদমদীঘিতে ৫ মাদক কারবারির জেল-জরিমানা
সিংড়ায় সার পেতে কৃষকদের ভোগান্তি, দীর্ঘ লাইন
জিয়ানগরে পল্লী চিকিৎসক দলের সদস্য সচিব সহ দুজনকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা
জুড়ীতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বিক্ষোভ মিছিল স্বেচাসেবক লীগ নেতা গ্রেফতার
ফুটপাত দখল মুক্ত করতে কোনাবাড়িতে জিসিসির উচ্ছেদ অভিযান
তেঁতুলিয়ায় ঢাকঢোল পিটিয়ে জমির দখল বুঝিয়ে দিলো আদালত
স্কাউটিংয়ে খুলনা অঞ্চলের শ্রেষ্ঠ উপজেলা অভয়নগর, সংবর্ধিত ইউএনও
রায়গঞ্জে নতুন ইউনিয় নয় পুরাতন ইউপিতেই থাকতে চান নাগরিকেরা, প্রতিবাদে গণ সাক্ষর ও সভা অনুষ্ঠিত
জুড়ীতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বিক্ষোভ মিছিল স্বেচাসেবক লীগ নেতা গ্রেফতার
শিক্ষকের বিদায়ে অশ্রুসিক্ত ডাঙ্গীরহাট স্কুল অ্যান্ড কলেজ
ধামরাইয়ে বসতবাড়িতে আগুন, ক্ষতি ৩ লাখ টাকা
জুলাই গণঅভ্যুত্থানে হামলার অভিযোগে পটিয়ায় যুবলীগ নেতা গ্রেপ্তার