ঢাকা শনিবার, ১০ অক্টোবর, ২০২৬

মেহেরপুর পৌরসভায় প্রায় ১৩০ কর্মচারীর ২৫ মাসের বকেয়া বেতনের দাবিতে অবস্থান কর্মসূচি


রাজু হোসেন, মেহেরপুর photo রাজু হোসেন, মেহেরপুর
প্রকাশিত: ৩-৬-২০২৫ দুপুর ৩:৫০

মেহেরপুর পৌরসভায় প্রায় ১৩০ কর্মচারীর ২৫ মাসের বকেয়া বেতনের দাবিতে আজ মঙ্গলবার (০৩) মে মেহেরপুর পৌরসভার কার্যালয়ের ভিতরে  অবস্থান কর্মসূচি পালন করেছে পৌরসভার কর্মচারীরা।

অবস্থান কর্মসূচি চলাকালে বক্তব্য রাখেন খলিলুর রহমান, সভাপতি, মেহেরপুর পৌরসভা কর্মচারী সমিতি। তিনি তার বক্তব্য বলেন, আমি আপনাদের অবস্থান কর্মসূচির সাথে একত্বতা ঘোষণা করছি এবং আমি মেহেরপুর পৌরসভার সচিবের সাথে কথা বলে জানতে পারি ফান্ডে কোন টাকা নাই বেতন দেবো কিভাবে।

সানোয়ার হোসেন দিপু, সাধারণ সম্পাদক তার বক্তব্য বলেন, আপনারা যদি পৌরসভা তালা মেরে দেন তাহলে কোন সমাধান হবে না। বিষয়টা নিয়ে তাদের সাথে বসতে হবে এবং আলোচনা সাপেক্ষে সিদ্ধান্ত নিতে হবে।

হীরক শেখ তার বক্তব্য বলেন, মুসলিম ধর্মের সবচেয়ে বড় উৎসব ঈদুল ফিতর এবং ঈদুল আযহা সামনে রেখে আমরা কোন বেতন বোনাস কিছুই পাইনি এবং দীর্ঘ ২৫ মাসের বেতন বন্ধ রয়েছে। যতক্ষণ পর্যন্ত আমরা বেতন বোনাস না পাবো আমাদের এই অবস্থান কর্মসূচি চলতেই থাকবে। তার এই বক্তব্যে  সমস্ত পৌর কর্মচারী হাত তুলে সম্মতি জ্ঞাপন করে। অবিলম্বে তাদের বকেয়া বেতন পরিশোধ করার জন্য কর্তৃপক্ষের প্রতি জোর দাবি জানান অন্যান্য পৌর কর্মচারীরা।

এসময় উপস্থিত ছিলেন -

খলিলুর রহমান, সভাপতি, মেহেরপুর পৌরসভা কর্মচারী সমিতি, সানোয়ার হোসেন দিপু, সাধারণ সম্পাদক, মেহেরপুর পৌরসভা কর্মচারী সমিতি, হীরক শেখ সহ অন্যান্য কর্মচারীগণ এ সময় উপস্থিত ছিলেন। 

এমএসএম / এমএসএম

মান্দায় মাদক কারবারি চক্রের ৪ সদস্য গ্রেপ্তার

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে উল্লাপাড়ায় ৯৯টি মণ্ডপে ব্যাপক প্রস্তুতি

কুষ্টিয়ায় অ্যাকোয়া পেইন্টসের উদ্যোগে বিশাল রংমিস্ত্রি কর্মশালা

শ্যামনগরে জমি দখল ও প্রাণনাশের হুমকির অভিযোগে সংবাদ সম্মেলন

৫ বছরেও শেষ হয়নি ভবন নির্মাণ, জরাজীর্ণ ঘরেই মনপুরা ডাকঘর

তরুণরা চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হতে হবে, ইসমাইল জবিউল্লাহ

বাকেরগঞ্জে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের দুই দিনব্যাপী প্রশিক্ষণ

​কাপ্তাইয়ে ‘সুরের ধারা সঙ্গীত নিকেতন’-এর উদ্যোগে নজরুল বর্ষ উদযাপন

মির্জাগঞ্জে ৮৩ নং পশ্চিম কাকড়াবুনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষা সফর অনুষ্ঠিত

চাঁপাইনবাবগঞ্জ শিবগঞ্জে প্লাবিত চরাঞ্চলে জেলা পরিষদের প্রশাসক হারুনুর রশীদের ত্রাণ বিতরণ

নতুন বাংলাদেশ গঠনে ভাসানী দম্পতির আদর্শ প্রেরণা জোগাবে: প্রতিমন্ত্রী শরীফুল আলম

রায়গঞ্জে ১ কোটি ৬০ লাখ টাকা ব্যয়ে সড়ক পুনর্বাসনকাজের উদ্বোধন করলেন এমপি

বাংলাদেশে সব ধর্মের মানুষের সমান অধিকার রয়েছে : এমপি মানিক