ঢাকা সোমবার, ২ নভেম্বর, ২০২৬

শ্যামনগরে দোকান থেকে শিশু কার্ডের ৭৫ বস্তা চাল উদ্ধার


শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি photo শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি
প্রকাশিত: ৩-৬-২০২৫ দুপুর ৩:৫৮

সাতক্ষীরার শ্যামনগর উপজেলার। নূরনগর এলাকায় শিশু কার্ডের ৭৫ বস্তা * সরকারি চাল জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। রবিবার (১ জুন) সন্ধ্যায় ২ নূরনগর পুরাতন মৎস্য আড়ত সংলগ্ন এর 'আল্লার দান চাউলের আড়ত' থেকে ন এই চাল উদ্ধার করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা : করেন শ্যামনগর উপজেলার সহকারী এর কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট। ।ও আব্দুল্লাহ আল রিফাত। অভিযানে দেখা যায়, অসহায় ও শিশু কার্ডধারীদের জন্য বরাদ্দকৃত সরকারি চাল বস্তা পরিবর্তন করে অবৈধভাবে মজুত রাখা হয়েছে। দোকান মালিক মো. শাহিনুর রহমান বকুল (পিতা: মো. শোকর আলী গাজী, গ্রাম: রতনপুর, উপজেলা: কালিগঞ্জ)-কে দণ্ডবিধি ১৮৬০-এর ১৮৮ ধারায় ২০০ টাকা জরিমানা করা হয়। জিজ্ঞাসাবাদে তিনি চাল কাশিমাড়ী এলাকার ন কিছু ধানের ব্যাপারীর কাছ থেকে কিনেছেন বলে জানান, তবে নির্দিষ্ট কারও নাম বলতে পারেননি। নির্বাহী
ম্যাজিস্ট্রেট উপস্থিত জনসাধারণকে সতর্ক করে বলেন, সরকারি বরাদ্দের চাল ক্রয় বিক্রয় সম্পূর্ণ নিষিদ্ধ এবং এ ধরনের কাজে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। বিশেষ বিবেচনায় দণ্ড লঘু করা হলেও জব্দকৃত ৭৫ বস্তা চাল নিকটবর্তী পাঁচটি এতিমখানায় বিতরণ করার সিদ্ধান্ত নেওয়া হয়। নির্বাহী ম্যাজিস্ট্রেট নিজে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে নিয়ে চাল বিতরণ কার্যক্রম তদারকি করেন। অভিযানকালে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মো. শারিদ বিন শফিক উপস্থিত ছিলেন।

এমএসএম / এমএসএম

কালিয়াকৈরে  জাতীয় যুব দিবস পালিত 

বাকেরগঞ্জে নববধূকে ধর্ষণের অভিযোগ: মামলার ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ২ আসামি কারাগারে

নানা আয়োজনে পানছড়ি ৩ বিজিবির ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

পটুয়াখালীতে জাতীয় যুব দিবস পালিত: ৫ লাখ টাকার যুব ঋণ বিতরণ ও বর্ণাঢ্য র‍্যালি

তাড়াশে জাতীয় যুব দিবস পালিত

কচাকাটা কলেজে ৪ পদে নিয়োগ বাণিজ্যের অভিযোগ: অধ্যক্ষ ও সভাপতির কুশপুত্তলিকা দাহ, মানববন্ধন

ঠাকুরগাঁওয়ে উদীচীর ৫৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত: আলোচনা সভা ও সাংস্কৃতিক পরিবেশনা

সেন্টমার্টিন সংলগ্ন গভীর সমুদ্রে বোটসহ ১০ হাজার কেজি ইউরিয়া সার জব্দ: আটক ৯

শ্যামনগরে 'নক্ষত্রের অভিবাদন': বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখা গুণীজনদের সংবর্ধনা প্রদান

ঘিওরে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত: আলোচনা সভা ও হাত ধোয়ার প্রদর্শনী

এইচএসসিতে সিলেট এমসি কলেজ থেকে মেহরাবুলের গোল্ডেন জিপিএ-৫ অর্জন

চাঁদপুরে রডবোঝাই ট্রাকসহ ৩ হাজার ৯২০ পিস ইয়াবা জব্দ: গ্রেপ্তার ২

উল্লাপাড়ার দুই শত বছরের ঐতিহাসিক দুর্গানগর মন্দিরে ৫ বছর ধরে পূজা বন্ধ