ঢাকা শনিবার, ১০ অক্টোবর, ২০২৬

মেহেরপুরে সড়ক দুর্ঘটনায় ০৪ শিশু শিক্ষার্থী আহত


রাজু হোসেন, মেহেরপুর photo রাজু হোসেন, মেহেরপুর
প্রকাশিত: ৩-৬-২০২৫ দুপুর ৪:২৬

মেহেরপুরে সড়ক দুর্ঘটনায় ০৪ শিশু শিক্ষার্থী আহত হয়েছে। ঘটনাটি ঘটেছে আজ মঙ্গলবার (০৩) মে মেহেরপুরের মুজিবনগর উপজেলার টেংরামারী-শিবপুর সড়কের হিরি গাড়ির মাঠে ট্রলি ও ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে শিবপুর গলাকাটা মোড় থেকে টেংরামারী শুটিং মোড়ের মধ্যবর্তী স্থানে, হিরি গাড়ি মাঠের মেহগনি বাগানের সামনে এই দুর্ঘটনা ঘটে। সংঘর্ষের ঘটনায় মুজিবনগর আইডিয়াল মাদ্রাসা ও দারুল হিফজের ০৪ জন শিশু শিক্ষার্থী আহত হয়েছে।

দুর্ঘটনায় আহত শিশুরা হলেন-

মেহেরপুর সদর উপজেলার ভবানন্দপুর গ্রামের সোহেল রানার ছেলে ইব্রাহিম, টেংরামারী গ্রামের হাফিজুল ইসলামের ছেলে হুসাইন (৭), জাহিদ হাসানের ছেলে মাহিম (৭) ও বাবুল হোসেনের ছেলে সিয়াম (৭)।

ইজিবাইকের চালক অক্ষত থাকলেও, গাড়িতে থাকা শিশু শিক্ষার্থীরা আহত হয়। এলাকাবাসী আহতদের উদ্ধার করে মুজিবনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানকার কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা শেষে গুরুতর আহতদের মেহেরপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে রেফার করেন।

এলাকাবাসীরা জানান যে, দুর্ঘটনা কবলিত ইজিবাইকটি ভবানন্দপুর ও টেংরামারী এলাকা থেকে ছাত্র-ছাত্রীদের নিয়ে শুটিং মোড় হয়ে কেদারগঞ্জে মুজিবনগর আইডিয়াল মাদ্রাসার উদ্দেশে যাচ্ছিল। পথে হিরি গাড়ির মাঠে বিপরীত দিক থেকে আসা একটি ট্রলির সঙ্গে ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষ হয়।

প্রিন্সিপাল বাইজিদ হোসেন, আইডিয়াল মাদ্রাসা, মুজিবনগরের তিনি খবর পেয়ে মাদ্রাসা কর্তৃপক্ষ দ্রুত হাসপাতালে পৌঁছে আহতদের খোঁজ খবর নেন। প্রথমে মুজিবনগর স্বাস্থ্য কমপ্লেক্স এবং পরে  মেহেরপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। যাদের অবস্থা একটু গুরুতর ছিল। আমি এবং আমাদের শিক্ষকরা সর্বক্ষণিক যোগাযোগ রাখছি যাতে করে কোন শিক্ষার্থীর সমস্যা না হয়। বর্তমানে তারা অনেক ভালো আছে এবং মাদ্রাসা কর্তৃপক্ষ তাদের সুচিকিৎসার জন্য সার্বক্ষণিক পাশে থাকবে।

এমএসএম / এমএসএম

মান্দায় মাদক কারবারি চক্রের ৪ সদস্য গ্রেপ্তার

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে উল্লাপাড়ায় ৯৯টি মণ্ডপে ব্যাপক প্রস্তুতি

কুষ্টিয়ায় অ্যাকোয়া পেইন্টসের উদ্যোগে বিশাল রংমিস্ত্রি কর্মশালা

শ্যামনগরে জমি দখল ও প্রাণনাশের হুমকির অভিযোগে সংবাদ সম্মেলন

৫ বছরেও শেষ হয়নি ভবন নির্মাণ, জরাজীর্ণ ঘরেই মনপুরা ডাকঘর

তরুণরা চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হতে হবে, ইসমাইল জবিউল্লাহ

বাকেরগঞ্জে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের দুই দিনব্যাপী প্রশিক্ষণ

​কাপ্তাইয়ে ‘সুরের ধারা সঙ্গীত নিকেতন’-এর উদ্যোগে নজরুল বর্ষ উদযাপন

মির্জাগঞ্জে ৮৩ নং পশ্চিম কাকড়াবুনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষা সফর অনুষ্ঠিত

চাঁপাইনবাবগঞ্জ শিবগঞ্জে প্লাবিত চরাঞ্চলে জেলা পরিষদের প্রশাসক হারুনুর রশীদের ত্রাণ বিতরণ

নতুন বাংলাদেশ গঠনে ভাসানী দম্পতির আদর্শ প্রেরণা জোগাবে: প্রতিমন্ত্রী শরীফুল আলম

রায়গঞ্জে ১ কোটি ৬০ লাখ টাকা ব্যয়ে সড়ক পুনর্বাসনকাজের উদ্বোধন করলেন এমপি

বাংলাদেশে সব ধর্মের মানুষের সমান অধিকার রয়েছে : এমপি মানিক