মেহেরপুরে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক
মেহেরপুর মুজিবনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানান, কেদারগঞ্জ বাজার থেকে ইয়াবার একটি চালান মোটরসাইকেলযোগে চুয়াডাঙ্গার উদ্দেশ্যে যাচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে বল্লভপুর মুসলিম কবরস্থান মোড়ে অবস্থান নেয় পুলিশ। পরে একটি দ্রুতগতির মোটরসাইকেলের গতিরোধ করে তল্লাশি চালায় তারা। তল্লাশির সময় মোটরসাইকেলে থাকা একটি ব্যাগ থেকে পলিথিনে মোড়ানো এক হাজার একশ পিস ইয়াবা ও নগদ ৩১ হাজার ৬৫০ টাকা উদ্ধার করা হয়। এ সময় ব্যবহৃত মোটরসাইকেলটিও জব্দ করা হয়।আটককৃত ব্যক্তির নাম মোফাজ্জল হক (৪৬)। তিনি চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা উপজেলার দলকালক্ষিপুর গ্রামের মৃত জালাল উদ্দিনের ছেলে।
মেহেরপুরের মুজিবনগর-দর্শনা সড়কের বল্লভপুর মুসলিমপাড়া কবরস্থান মোড়ে অভিযান চালিয়ে ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে মুজিবনগর থানা পুলিশ। গতকাল বিকেলে একটি মোটরসাইকেলসহ তাকে আটক করা হয়।
মেহেরপুর মুজিবনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান আরও জানান, ইয়াবা চালান টি কক্সবাজার থেকে মেহেরপুর মুজিবনগর এর দিকে আসছিল বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।এই চক্রের সাথে কে বা কারা জড়িত তা আমরা তদন্তের মাধ্যমে বের করার চেষ্টা চালিয়ে যাচ্ছি। আটক মোজাম্মেল হককে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তিনি জানান, এ ঘটনায় মোফাজ্জল হকের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে। এই ইয়াবা চালানের সাথে যে বা যারা জড়িত তাদের সবাইকেই তদন্ত করে আইনের আওতায় নিয়ে আসা হবে এবং আমাদের পুলিশ সদস্যরা এ ব্যাপারে কাজ করছে।
এমএসএম / এমএসএম
মান্দায় মাদক কারবারি চক্রের ৪ সদস্য গ্রেপ্তার
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে উল্লাপাড়ায় ৯৯টি মণ্ডপে ব্যাপক প্রস্তুতি
কুষ্টিয়ায় অ্যাকোয়া পেইন্টসের উদ্যোগে বিশাল রংমিস্ত্রি কর্মশালা
শ্যামনগরে জমি দখল ও প্রাণনাশের হুমকির অভিযোগে সংবাদ সম্মেলন
৫ বছরেও শেষ হয়নি ভবন নির্মাণ, জরাজীর্ণ ঘরেই মনপুরা ডাকঘর
তরুণরা চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হতে হবে, ইসমাইল জবিউল্লাহ
বাকেরগঞ্জে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের দুই দিনব্যাপী প্রশিক্ষণ
কাপ্তাইয়ে ‘সুরের ধারা সঙ্গীত নিকেতন’-এর উদ্যোগে নজরুল বর্ষ উদযাপন
মির্জাগঞ্জে ৮৩ নং পশ্চিম কাকড়াবুনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষা সফর অনুষ্ঠিত
চাঁপাইনবাবগঞ্জ শিবগঞ্জে প্লাবিত চরাঞ্চলে জেলা পরিষদের প্রশাসক হারুনুর রশীদের ত্রাণ বিতরণ
নতুন বাংলাদেশ গঠনে ভাসানী দম্পতির আদর্শ প্রেরণা জোগাবে: প্রতিমন্ত্রী শরীফুল আলম
রায়গঞ্জে ১ কোটি ৬০ লাখ টাকা ব্যয়ে সড়ক পুনর্বাসনকাজের উদ্বোধন করলেন এমপি