সাগরে কুতুবদিয়ার ট্রলার ডুবি: ৫ জন উদ্ধার, ২ জন এখনও নিখোঁজ
কুতুবদিয়ার আজমগীরের মালিকানাধীন একটি লবণবাহী ট্রলার হাতিয়ার দক্ষিণে সাগরে ডুবে যাওয়ার ঘটনায় উদ্ধার হওয়া ৫ জন বাড়ি ফিরেছেন। নিখোঁজ ৩ জনের মধ্যে জিল্লুল করিমের মরদেহ উদ্ধার করে দাফন করা হয়েছে, তবে এখনও নিখোঁজ রয়েছেন ২ জন।
ঘটনাটি ঘটে ২৮ মে, বুধবার। ট্রলারটিতে প্রায় ৬ হাজার মণ লবণসহ ৮ জন মাঝি-মাল্লা ছিলেন। ৩ দিন সাগরে ভেসে থাকার পর ৩০ মে স্থানীয় জেলেরা ৫ জনকে উদ্ধার করে নোয়াখালী সদর হাসপাতালে ভর্তি করেন। এদের মধ্যে মুবিন নামের একজন আইসিইউতে চিকিৎসাধীন ছিলেন, বর্তমানে তিনি সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।
ট্রলার পরিচালক সাইফুল ইসলাম জানান, এখনও নিখোঁজদের সন্ধানে একটি ফিশিং বোট সাগরে তল্লাশি চালাচ্ছে। কুতুবদিয়া উপজেলার নির্বাহী কর্মকর্তা জানান, উদ্ধার তৎপরতা অব্যাহত রয়েছে এবং ট্রলার মালিককে দ্রুত পদক্ষেপ নিতে বলা হয়েছে।
এমএসএম / এমএসএম
দুর্গাপূজা ঘিরে সম্প্রীতির আহ্বান, সাংবাদিকদের সঙ্গে কল্যাণ ফ্রন্টের মতবিনিময়
চাঁদপুরে দুই আড়তদারের জরিমানা, ইলিশ ও নিষিদ্ধ কারেন্টজাল জব্দ
কালকিনিতে ১৫০ পিস ইয়াবাসহ একাধিক মামলার আসামি গ্রেফতার
চাঁপাইনবাবগঞ্জে পদ্মা নদীতে তীব্র ভাঙন, ফসলী জমি ও বসতবাড়ি রক্ষায় বাঁধ নির্মাণের দাবিতে মানববন্ধন
চন্দনাইশে চুরি-ডাকাতি ও ছিনতাইয়ের দাপট: কিশোর গ্যাংয়ের উৎপাতে চরম নিরাপত্তাহীনতায় বাসিন্দারা
টুঙ্গিপাড়ায় ফ্যামিলি কার্ড বাস্তবায়নে ৫২ মাঠকর্মীকে প্রশিক্ষণ
অটোরিকশাচালক সুমনই তাজমিনকে ধর্ষণের পর শ্বাসরোধে হত্যা করেন
দৈনিক সকালের সময় নিউজের জেরে ভরাট হচ্ছে রাস্তা
বাগেরহাটে ৫ হাজার মিটার জাল ধ্বংস অবৈধ জাল বিক্রেতাকে অর্থদন্ড
টুঙ্গিপাড়ায় দুর্ঘটনার কবলে ঢাকাগামী বাস, হতাহত নেই
আধুনিকতার ছোঁয়ায় মার্বেলের নিখুঁত নিশানা আজ শুধুই স্মৃতি
কুড়িগ্রামে অধ্যক্ষ জমি ও টাকার বিনিময়ে চাকুরী দিলেন, অভিযোগ এলাকাবাসীর