শ্যামনগরে শিশু কার্ডের ২২বস্তা চাউল আটক,পরবর্তীতে এতিমখানায় বিতরণ
সাতক্ষীরা'র শ্যামনগর উপজেলার কৈখালী ইউনিয়ন এর পরানপুর থেকে নিয়ে আসা সরকারি ক্রয় বিক্রয় নিষিদ্ধ শিশু কার্ডের ২২ বস্তা চাউল নূরনগর ত্রিমোহনী মোড়ে জনতার হাতে আটক হয়েছে। গতকাল ৪জুন বুধবার বেলা ৩টার দিকে দুটি ইঞ্জিন চালিত ভ্যান যোগে কালীগঞ্জ অভিমুখে যাওয়ার পথে নূরনগর ত্রিমোহনী মোড়ে সরকারি এই চাউল আটক হয়। সরেজমিন গিয়ে জানা যায়, উক্ত চাউল বহনকারী ইঞ্জিন ভ্যান চালক কালিগঞ্জ উপজেলার বাজার গ্রাম রহিমপুর এলাকার শেখ সাইফুল ইসলামের পুত্র হাবিবুর রহমান ও অন্যজন একই উপজেলার মহৎপুর গ্রামের শহিদুল ইসলামের পুত্র আব্দুর রাজ্জাক উক্ত ২২ বস্তা চাউল উপজেলার কৈখালী ইউনিয়নের পরানপুর বাজারের মোঃ শাহজাহান আলীর চাউলের দোকান থেকে নিয়ে কালীগঞ্জ ভাই ভাই এন্টারপ্রাইজ এর মালিক মোঃ মামুন হোসেন এর দোকানে নিয়ে যাচ্ছিল বলে জানায় তারা। উক্ত সরকারি শিশু কার্ডের চাউলের মূল বস্তা গুলো পরিবর্তন করে সাদা প্লাস্টিকের বস্তায় ভরে এক জায়গা থেকে অন্য জায়গায় বিক্রয়ের জন্য নিয়ে যাওয়ার চেষ্টা করা হচ্ছিল বলে ধারণা করছেন স্থানীয়রা। স্থানীয় জনতার হাতে চাউল আটকের খবর পেয়ে তাৎক্ষণিক শ্যামনগর উপজেলা সহকারী কমিশনার ভূমি ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ আব্দুল্লাহ আল রিফাত ভ্রাম্যমান আদালত পরিচালনা করে প্রথমে বস্তা পরিবর্তন করা চাউল গুলো সরকারি শিশু কার্ডের চাউল কিনা সেটি নিশ্চিত করার পর চাউল গুলো জব্দ করেন। এসময় চাউলের সাথে বহনকৃত ভ্যান চালক ছাড়া চাউলের মালিকপক্ষ কেহ ছিলেন না এজন্য শুধুমাত্র উক্ত ২২ বস্তা চাউল জব্দ করা হয়েছে। পরিশেষে উপস্থিত জনসাধারণের উদ্দেশ্য করে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট বলেন, সরকার কর্তৃক দুস্থ অসহায় ও শিশু কার্ডের এই চাউল কোন প্রকার ক্রয়- বিক্রয়ের সাথে যারা জড়িত থাকবেন তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে। উল্লেখ্য উক্ত জব্দকৃত ২২ বস্তা চাউল অত্র এলাকার কয়েকটি এতিমখানায় বন্টন করা হয়েছে। এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আবদুল্লাহ আল রিফাত উক্ত চাউল এতিমখানায় বন্টন করায় উপস্থিত স্থানীয় জনগণ তাকে সাধুবাদ জানান। জব্দকৃত চাউল স্থানীয় সাংবাদিকদের সাথে নিয়ে নিজে এতিমখানা গুলোকে বিতরণ করেছেন তিনি। অভিযান কালে নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল রিফাতের সাথে ছিলেন উপজেলা অন্যান্য কর্মকর্তা বৃন্দ সহ থানা পুলিশ সদস্যবৃন্দ।
এমএসএম / এমএসএম
বাতিল কমিটি পুনর্বহালের চেষ্টা ঘিরে লোহাগড়ার হাজরাখালীতে উত্তেজনা
পত্নীতলা বিজিবি কর্তৃক মাদক জাতীয় ২৭০ পিচ মাদক জাতীয় ট্যাবলেটসহ ২ মাদক কারবারি আটক।
ধামইরহাটে দুর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত
শেরপুরের শ্রীবরদীতে সিএনজি ও মাইক্রোবাসের সংঘর্ষে ডিবি পুলিশের ৮ সদস্য আহত
কুমিল্লায় ট্রেনে অভিযান: ১ কোটি ৩১ লাখ টাকার ভারতীয় চোরাচালানী মালামাল আটক
নোয়াখালীতে আবাসিক হোটেলে ডিবির অভিযান, আটক ১৪
আদমদীঘিতে দুই মাদক কারবারির জেল-জরিমানা
কাউনিয়ায় পাট উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ অনুষ্ঠিত
কাপ্তাই জোনের সহায়তা বাঙ্গালহালিয়া আর্মি ক্যাম্প ,সেনাবাহিনীর উদ্যােগের বৃক্ষরোপণ অভিযান
ডাক্তারদের কর্মবিরতিতে জিম্মি রোগীরা: এনাম মেডিকেলে চিকিৎসা নিতে আসা রোগীদের ভোগান্তি
লামার পৌরসভার ১১ কোটি ২৩ লক্ষ টাকার বাজেট ঘোষণা
শান্তিগঞ্জে ১৯৩ কেন্দ্রে অনুষ্ঠিত হবে জাতীয় ভিটামিন-এ প্লাস ক্যাম্পেইন