কুতুবদিয়ায় যৌতুক মামলার সাজাপ্রাপ্ত আসামি তোয়াহা গ্রেফতার
কুতুবদিয়ায় যৌতুক মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি মোঃ তোয়াহাকে গ্রেফতার করেছে কুতুবদিয়া থানা পুলিশ।
রবিবার (৮ জুন) কুতুবদিয়া উপজেলার লেমশীখালী ইউনিয়নের নয়াঘোনা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়। অভিযানটি পরিচালনা করেন থানার অফিসার ইনচার্জ মোঃ আরমান হোসেন এর নেতৃত্বে দায়িত্বপ্রাপ্ত পুলিশ সদস্য এএসআই (নিঃ) অমল কান্তি বড়ুয়া ও সঙ্গীয় ফোর্স।
থানা সূত্রে জানা গেছে, গ্রেফতারকৃত মোঃ তোয়াহা কুতুবদিয়া থানার সিআর মামলা নং ২২৯/২০ (যৌতুক নিরোধ আইন, ২০১৮ এর ৩ ধারা) অনুযায়ী চার (০৪) বছর সশ্রম কারাদণ্ড এবং ৪০,০০০/- (চল্লিশ হাজার) টাকা অর্থদণ্ডে দণ্ডিত হন। অর্থদণ্ড অনাদায়ে আরও এক (০১) মাসের বিনাশ্রম কারাদণ্ড নির্ধারিত ছিল। তিনি দীর্ঘদিন পলাতক ছিলেন।
গ্রেফতারকৃত আসামি নয়াঘোনা এলাকার মোজাম্মেল হকের ছেলে।
কুতুবদিয়া থানা অফিসার ইনচার্জ (ওসি) আরমান হোসেন জানিয়েছে, পরোয়ানাভুক্ত পলাতক আসামিদের গ্রেফতারে বিশেষ অভিযান নিয়মিতভাবে পরিচালিত হচ্ছে এবং এই কার্যক্রম আরও জোরদার করা হবে।
এমএসএম / এমএসএম
দুর্গাপূজা ঘিরে সম্প্রীতির আহ্বান, সাংবাদিকদের সঙ্গে কল্যাণ ফ্রন্টের মতবিনিময়
চাঁদপুরে দুই আড়তদারের জরিমানা, ইলিশ ও নিষিদ্ধ কারেন্টজাল জব্দ
কালকিনিতে ১৫০ পিস ইয়াবাসহ একাধিক মামলার আসামি গ্রেফতার
চাঁপাইনবাবগঞ্জে পদ্মা নদীতে তীব্র ভাঙন, ফসলী জমি ও বসতবাড়ি রক্ষায় বাঁধ নির্মাণের দাবিতে মানববন্ধন
চন্দনাইশে চুরি-ডাকাতি ও ছিনতাইয়ের দাপট: কিশোর গ্যাংয়ের উৎপাতে চরম নিরাপত্তাহীনতায় বাসিন্দারা
টুঙ্গিপাড়ায় ফ্যামিলি কার্ড বাস্তবায়নে ৫২ মাঠকর্মীকে প্রশিক্ষণ
অটোরিকশাচালক সুমনই তাজমিনকে ধর্ষণের পর শ্বাসরোধে হত্যা করেন
দৈনিক সকালের সময় নিউজের জেরে ভরাট হচ্ছে রাস্তা
বাগেরহাটে ৫ হাজার মিটার জাল ধ্বংস অবৈধ জাল বিক্রেতাকে অর্থদন্ড
টুঙ্গিপাড়ায় দুর্ঘটনার কবলে ঢাকাগামী বাস, হতাহত নেই
আধুনিকতার ছোঁয়ায় মার্বেলের নিখুঁত নিশানা আজ শুধুই স্মৃতি
কুড়িগ্রামে অধ্যক্ষ জমি ও টাকার বিনিময়ে চাকুরী দিলেন, অভিযোগ এলাকাবাসীর