ঢাকা শুক্রবার, ২৬ জুন, ২০২৬

শ্যামনগর ভুরুলিয়া ইউনিয়নে দীর্ঘদিনের রাস্তা বিরোধের শান্তিপূর্ণ মীমাংসা, উচ্ছ্বসিত এলাকাবাসী


শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি photo শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি
প্রকাশিত: ১৪-৬-২০২৫ দুপুর ১:৪৭

 সাতক্ষীরা  শ্যামনগর উপজেলার ভুরুলিয়া ইউনিয়নে নাগবাটি গ্রামে দীর্ঘদিন ধরে চলমান একটি রাস্তা-সংক্রান্ত বিরোধ অবশেষে শান্তিপূর্ণভাবে মীমাংসা হয়েছে। স্থানীয় জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ এবং নেতৃস্থানীয় ব্যক্তিদের আন্তরিক প্রচেষ্টায় এই সমস্যার স্থায়ী সমাধান সম্ভব হয়েছে। ফলে এলাকাবাসীর মধ্যে স্বস্তি ও সন্তোষ বিরাজ করছে।রবীন্দ্রনাথ ছেলে পলাশ মন্ডল ও গৌরাঙ্গ তার ভাই শ্রীনিবাস নামের দুই পক্ষের মধ্যে একটি চলাচলের রাস্তা নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। বর্ষা মৌসুমের কথা বিবেচনায় রেখে আপাতত পেছনের বিকল্প পথ ব্যবহারের সিদ্ধান্ত নেওয়া হয় এবং আগামী বাংলা ১৪৩৩ সালের ফাল্গুন মাসের মধ্যে রাস্তার পূর্ণ সংস্কার ও উন্নয়ন কাজ সম্পন্ন করার বিষয়ে উভয় পক্ষ একমত হন।এই আপোষ মীমাংসা ও স্থানীয় বিচার সভায় উপস্থিত ছিলেন, শ্যামনগর উপজেলা বিএনপির সাবেক আহ্ববায়ক ও জেলা বিএনপির সম্মানিত সদস্য সোলেমান কবির,বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ, শ্যামনগর উপজেলার সাধারণ সম্পাদক অ্যাডভোকেট কৃষ্ণপদ, ভুরুলিয়া ইউনিয়ন পরিষদের সাবেক ইউপি চেয়ারম্যান ও প্রবীণ উপদেষ্টা জি এম লিয়াকাত আলী, ইউপি সদস্য আবু জাফর, সমাজসেবক মহসিন রেজা,আজু মোল্লা, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি বাবলুর রহমান, হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ শ্যামনগর উপজেলার সাধারণ সম্পাদক কিরণ শংকর চ্যাটার্জি, জিয়া সাইবার ফোর্স শ্যামনগর উপজেলার যুগ্ম আহ্বায়ক জি এম সুমন, ঐক্য পরিষদের সহ-সভাপতি রনজিত কুমার দেবনাথ, পূজা উদযাপন পরিষদের সহ-সভাপতি তপন কুমার মন্ডল এবং ভুরুলিয়া ইউনিয়ন শাখার সভাপতি শিবপদ মন্ডল। আরিফিন, রেজাউল, সহ আরো অনেক।
সব পক্ষের সম্মিলিত মতামতের ভিত্তিতে একটি স্থায়ী ও গ্রহণযোগ্য সমাধানে পৌঁছানো সম্ভব হয়। বিশেষ করে সাবেক চেয়ারম্যান জি এম লিয়াকাত আলীর দূরদর্শী নেতৃত্ব ও মধ্যস্থতামূলক ভূমিকা সকলের প্রশংসা অর্জন করেছে।এলাকাবাসী এই শান্তিপূর্ণ সমাধানকে স্বাগত জানিয়ে বলেন, এটি প্রমাণ করে যে, আলোচনা ও সৌহার্দ্যের মাধ্যমে যে কোনো সামাজিক সমস্যার সুন্দর সমাধান সম্ভব।

এমএসএম / এমএসএম

বাতিল কমিটি পুনর্বহালের চেষ্টা ঘিরে লোহাগড়ার হাজরাখালীতে উত্তেজনা

পত্নীতলা বিজিবি কর্তৃক মাদক জাতীয় ২৭০ পিচ মাদক জাতীয় ট্যাবলেটসহ ২ মাদক কারবারি আটক। 

ধামইরহাটে দুর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত 

শেরপুরের শ্রীবরদীতে সিএনজি ও মাইক্রোবাসের সংঘর্ষে ডিবি পুলিশের ৮ সদস্য আহত

কুমিল্লায় ট্রেনে অভিযান: ১ কোটি ৩১ লাখ টাকার ভারতীয় চোরাচালানী মালামাল আটক

নোয়াখালীতে আবাসিক হোটেলে ডিবির অভিযান, আটক ১৪

আদমদীঘিতে দুই মাদক কারবারির জেল-জরিমানা

কাউনিয়ায় পাট উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ অনুষ্ঠিত

কাপ্তাই জোনের সহায়তা বাঙ্গালহালিয়া আর্মি ক্যাম্প ,সেনাবাহিনীর উদ্যােগের বৃক্ষরোপণ অভিযান

ডাক্তারদের কর্মবিরতিতে জিম্মি রোগীরা: এনাম মেডিকেলে চিকিৎসা নিতে আসা রোগীদের ভোগান্তি

লামার পৌরসভার ১১ কোটি ২৩ লক্ষ টাকার বাজেট ঘোষণা

শান্তিগঞ্জে ১৯৩ কেন্দ্রে অনুষ্ঠিত হবে জাতীয় ভিটামিন-এ প্লাস ক্যাম্পেইন

তেঁতুলিয়ায় ২ হাজার কৃষক মাঝে উফশি আমন ধানের বীজ ও সার বিতরণ