ঢাকা সোমবার, ৯ নভেম্বর, ২০২৬

ঈদের ছুটি শেষে নিজ কর্মস্থলে ফিরেছেন পোশাক শ্রমিকরা


মোখলেছুর রহমান, কোনাবাড়ী photo মোখলেছুর রহমান, কোনাবাড়ী
প্রকাশিত: ১৫-৬-২০২৫ দুপুর ১২:১১

এবারে অধিকাংশ পোশাক কারখানা একসাথে ছুটি হওয়ায় রাস্তায় ভোগান্তি পোহাতে হয়েছে ঈদে ঘরমুখো মানুষের। এক সপ্তাহ থেকে ১০ দিনেরও বেশি সময় ছুটি পেয়েছে কোন কোন কারখানার শ্রমিকরা। 

ঈদের ছুটি শেষে তৈরি পোশাক কারখানাগুলো খুলতে শুরু করেছে। আজ সকালে গাজীপুর মহানগরের কোনাবাড়ী এলাকায় স্বতঃস্ফূর্তভাবে পোশাক শ্রমিকদের কাজে যোগ দিতে দেখা যায়। লম্বা ছুটি শেষে কাজে যোগ দিতে পেরে শ্রমিকরাও খুশি। 

আমেনা নামে এক নারী পোশাক শ্রমিক জানান, এবার ঈদে অনেক ছুটি পাইছি ছুটি শেষে আবার কাজে যোগ দিতে পেরে খুব ভালো লাগছে। তিনি আরও বলেন,এবার ঈদে যাওয়ার সময় যানজট ছিল প্রচুর। অনেক কষ্ট হয়েছে বাড়ী যেতে। তারপরও শান্তি এই ভেবে  পরিবারের সদস্যদের সঙ্গে ঈদ করতে পেরেছি। আসার সময়ও যমুনা সেতুর পশ্চিমে জ্যাম ছিলো। সেতু পার হওয়ার পর তেমন যেন ছিল না।

ইতিমধ্যে অধিকাংশ শ্রমিক কাজে যোগ দিয়েছেন। তবে অনেক শ্রমিক বাড়তি ছুটি পাওয়ায় এখনো কর্মস্থলের বাইরে রয়েছেন তারা। সংশ্লিষ্টদের মতে আজ থেকে পুরোদমে কারখানায় কাজ চালু হচ্ছে। জানাযায় দুই-একদিনের মধ্যে সব শ্রমিক কাজে যোগ দিবেন।

কারখানা কর্তৃপক্ষ বলছেন শতকরা ৯৫% শ্রমিক কাজে যোগদান করছেন।

এমএসএম / এমএসএম

ধুনটে বিস্ফোরক মামলায় আ.লীগ ও শ্রমিক লীগের দুই নেতা গ্রেপ্তার

‎পিরোজপুরে স্বেচ্ছাসেবক দলের নেতাকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা

তেল কম দেওয়া ও লাইসেন্স ছাড়া গ্যাস বিক্রি, চাঁদপুরে দুই প্রতিষ্ঠানকে জরিমানা

তেঁতুলিয়ায় তাপমাত্রা নামল ১৫ ডিগ্রিতে,বাড়ছে শীতের অনুভূতি

তুষ ও হারিকেন পদ্ধতিতে হাঁসের বাচ্চা ফুটিয়ে দেশের সেরা উদ্যোক্তা ইয়াসিন

বিজিবি কর্তৃক ট্যাপেন্টাডল ও নেশা সিরাপ আটক

আগামী বছর থেকে সর্বোচ্চ করদাতাদের সম্মাননা প্রদান করা হবেঃ প্রশাসক রিটন

পিরোজপুর পাসপোর্ট অফিসে দুদকের অভিযান

টুঙ্গিপাড়ায় কৃষি প্রণোদনার বীজ-সার বিতরণ নিয়ে অনিশ্চয়তা, কৃষকদের দুশ্চিন্তা

বাঘায় ফ্যামিলি কার্ড কর্মসূচির উদ্বোধন

আত্রাইয়ে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি বাছাই ক্যাম্প অনুষ্ঠিত

ভূরুঙ্গামারীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির বণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

রাজশাহী রেঞ্জের ৮ জেলার মধ্যে আবারও শ্রেষ্ঠ চাঁপাইনবাবগঞ্জ, শ্রেষ্ঠত্ব অর্জন ৪ পুলিশ কর্মকর্তার