ঢাকা শুক্রবার, ১০ জুলাই, ২০২৬

সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত সাংবাদিক ছোটন


শাহিনুর রহমান সোনা, রাজশাহী ব্যুরো প্রধান  photo শাহিনুর রহমান সোনা, রাজশাহী ব্যুরো প্রধান
প্রকাশিত: ১৫-৬-২০২৫ দুপুর ২:৬

রাজশাহীর সিনিয়র সাংবাদিক সুজা উদ্দিন ছোটন সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়ে বর্তমানে চিকিৎসকের পরামর্শে এক মাসের জন্য বাসায় বেড রেস্টে রয়েছেন। দুর্ঘটনায় তার বাম পা ভেঙে যায়।

শনিবার দিবাগত রাত ১টার দিকে পেশাগত দায়িত্ব শেষে বাসায় ফেরার পথে রাজশাহী শহরের ফায়ার সার্ভিস মোড়ে একটি সাদা মাইক্রোবাস তার মোটরসাইকেলকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে তিনি ছিটকে পড়ে মারাত্মক আহত হন। আহত ছোটন অভিযোগ করে বলেন, “এটি হয়তো মদ্যপ চালকের কাণ্ড অথবা পূর্বপরিকল্পিত হত্যাচেষ্টা।”

ঘটনার পরপরই তাকে হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসকরা জানান, তার হাঁটুর নিচে হাড় ভেঙে গেছে।

এ ঘটনায় জাতীয় সাংবাদিক সংস্থা রাজশাহী বিভাগীয় কমিটিসহ সাংবাদিক মহল গভীর উদ্বেগ প্রকাশ করেছে। তারা বলেন, “সুজা উদ্দিন ছোটন দুর্নীতি ও অসঙ্গতির বিরুদ্ধে বরাবরই সোচ্চার। তার ওপর এ হামলা স্বাধীন সাংবাদিকতার ওপর আঘাত।” দ্রুত তদন্ত করে দোষীদের গ্রেপ্তারেরও দাবি জানান তারা।

এমএসএম / এমএসএম

নেছারাবাদে একই রাতে তিন পরিবারে দুর্ধর্ষ ডাকাতি, নগদ অর্থ ও ১১ ভরি স্বর্ণালংকার লুট

ধামরাই রিপোর্টার্স ক্লাবের সভাপতি আদনান, সাধারণ সম্পাদক আরটিভির পলাশ

হাতিয়ায় জোয়ারের পানি-ভারী বর্ষণে বিপর্যস্ত উপকূল

টঙ্গীতে দুই পক্ষের সংঘর্ষে গ্রিন ইউনিভার্সিটির ছাত্র নিহত: হত্যা মামলার প্রধান আসামিসহ আটক ৬

হাটিকুমরুলে বাস চাপায় অটোরিকশা যাত্রী মা-ছেলে নিহত

মির্জাগঞ্জে গৃহবধূকে ধর্ষণের অভিযোগ, ট্রাইব্যুনালে মামলা

পটিয়ায় বৃষ্টির তাণ্ডব: ধসে গেল মাটির ঘর, প্রাণে রক্ষা পেলেন এক বৃদ্ধা

সুন্দরবনের আলোচিত 'বড় জাহাঙ্গীর বাহিনী'র ৩ বনদস্যু অস্ত্র গুলিসহ আত্মসমর্পণ

কাপ্তাইয়ে পাহাড় ধসে ৪ জন আহত, ঝুঁকিতে শত শত পরিবার

বঙ্গোপসাগরে অবৈধ ট্রলিং বন্ধ ও মৎস্য কর্মকর্তার অপসারণের দাবিতে কলাপাড়ায় জেলেদের বিক্ষোভ

টঙ্গীতে জলবায়ু সচেতনতায় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন, পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগের আহ্বান

হাটিকুমরুলে বাসের ধাক্কায় অটোরিকশার যাত্রী মা-ছেলের মৃত্যু

নেত্রকোণা জেলার সেরা বিদ্যালয়-তবু ঝুঁকিপূর্ণ ভবনে চলছে পাঠদান