সাতক্ষীরায় যৌথ বাহিনীর অভিযানে সাবেক এমপির ছেলে মাদক-অস্ত্রসহ রুমন আটক
সাতক্ষীরায় আওয়ামী লীগের সংরক্ষিত আসনের সাবেক এমপি রিফাত আমিনের বাড়িতে অভিযান চালিয়ে মাদক ও অস্ত্র উদ্ধার করেছে যৌথ বাহিনী। এ সময় তার ছেলে সাফায়াত সরোয়ার রুমনকে আটক করা হয়েছে।
রবিবার দুপুরে শহরের আব্দুর রাজ্জাক পার্কস্থ বিলাসবহুল বাড়িতে দুই ঘণ্টাব্যাপী এ অভিযানে নেতৃত্ব দেন সেনাবাহিনীর সাতক্ষীরা ক্যাম্পের মেজর ইফতেখার আহমেদ।
সাফায়াত সরোয়ার রুমন আশাশুনির কাদাকাটি গ্রামের মৃত রুহুল আমিনের ছেলে। তার মা রিফাত আমিন সাতক্ষীরা জেলা মহিলা আওয়ামী লীগের সাবেক সভানেত্রী ও আওয়ামী লীগের সংরক্ষিত নারী আসনের সাবেক এমপি ছিলেন।
যৌথ বাহিনীর অভিযানের শুরুতেই দুইতলা থেকে রুমন লাফিয়ে নিচতলা দিয়ে পালানোর চেষ্টা করে। তখন যৌথ বাহিনী তাকে আটক করে বাড়িতে তল্লাশি চালিয়ে মাদক ও অস্ত্র উদ্ধার করে।
সেনাবাহিনীর মেজর ইফতেখার আহমেদ অভিযান শেষে সাংবাদিকদের জানান, গোপন সংবাদের ভিত্তিতে রিফাত আমিনের বাড়িতে অভিযান চালিয়ে তিন শতাধিক ইয়াবা বড়ি, একটি রাইফেল, একটি তলোয়ার, মদ এবং খালি মদের বোতল উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় সাবেক এমপির ছেলে সাফায়াত সরোয়ার রুমনকে আটক করা হয়েছে। এ বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
এমএসএম / এমএসএম
তাহিরপুর সীমান্তে ভারত থেকে চোরাইভাবে কয়লা আনতে গিয়ে মাটি ধসে ১ যুবকের মৃত্যু।
ডিবি পুলিশের হাতে অষ্টগ্রাম উপজেলা আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক গ্রেফতার
চাঁপাইনবাবগঞ্জ জেলা রেজিস্ট্রারসহ ৫ জনের বিরুদ্ধে দুর্নীতির মামলা
আদমদীঘিতে জামায়াতে ইসলামীর অর্ধ শতাধিক হুইল চেয়ার বিতরণ
পরিবেশের ভারসাম্য রক্ষায় বাবুগঞ্জ উপজেলা প্রশাসনকে ব্র্যাকের ২০০ ফলজ চারা প্রদান
শ্যামনগরে দুর্যোগ বিষয়ক স্থায়ী আদেশাবলী বিষয়ে কর্মশালা
ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে অনিয়ম-দুর্নীতির পাহাড়: তত্ত্বাবধায়কের অপসারণ দাবি
জনসেবার ধারাবাহিকতায় আবারও ভোটের মাঠে শাহীন হাওলাদার
নেত্রকোণার কেন্দুয়ায় বসতঘরের মাটির নিচে থেকে ১৯০ পিস ইয়াবা উদ্ধার-মাদক ব্যবসায়ী আটক
অপপ্রচারের অভিযোগ তুলে চিতলমারীতে হাবিবা ক্লিনিক পরিচালকের সংবাদ সম্মেলন
রাজস্থলীতে বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
বর্ণাঢ্য আয়োজনে মধুখালীতে মহিলা দলের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন