ঢাকা সোমবার, ৯ নভেম্বর, ২০২৬

পঞ্চগড়ে ভারতীয় সীমান্তে বিএসএফ'র গুলিতে যুবকের মৃত্যু


সাইদুজ্জামান রেজা, পঞ্চগড় photo সাইদুজ্জামান রেজা, পঞ্চগড়
প্রকাশিত: ১৫-৬-২০২৫ দুপুর ৪:২৩

পঞ্চগড়ে ভারতীয় সীমান্তে গুলিবিদ্ধ হয়ে যুবকের মৃত্যু হয়েছে। শনিবার দিবাগত গভীর রাতে পঞ্চগড় সদর উপজেলার বিজিবির ঘাগড়া ক্যাম্প সীমান্তে আশাধরা নামক এলাকায় ৭৫১ নং পিলারের ৩ নং সাব পিলারের কাছে এই ঘটনা ঘটে। নিহত যুবকের নাম রাজু (৩০)। হাড়িভাষা ইউনিয়নের ঝুলিপাড়া গ্রামের আব্দুল কুদ্দুসের ছেলে। রোববার দুপুরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। সুরতহাল রিপোর্টে সময় লাশের দুই পায়ে গুলির চিন্হ দেখা যায়। সুরতহাল শেষে  ময়নাতদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়ার কথা বলছেন পুলিশ। প্রশাসনের কেউ  মৃত্যুর দায় নিচ্ছেনা, গভীর রাতে রাজু ভারতের সীমান্তে যাওয়ার সময় গুলিবিদ্ধ হয়। পরে গুলিবিদ্ধ অবস্থায় বাসায় আসলে রাজুকে হাসপাতালে নেওয়ার পথে অতিরিক্ত রক্ত ক্ষরনেই মৃত্যু হয়। সকাল থেকেই রাজুর বাড়িতে স্থানীয় জনতার ভীড় লেগে যায়। 

স্থানীয়রা জানান, ঘাগড়া ঝুলিপাড়া এবং সাধু পাড়া এলাকায় গুলিবিদ্ধ হয়ে ছয়জনের মৃত্যু হয়েছে। এখানে তারকাটার বেড়া না থাকা এব্ং বিজিবির দূর্বলতাকে মৃত্যুর কারন হিসেবে উল্লেখ করেন তারা।

হাড়িভাষা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ সাইয়েদ নুর ই আলম জানান, খবর পেয়ে রাজুর বাসায় এসে দেখি তার দুই পায়ে গুলিবিদ্ধ হয়েছে। পরে বিজিবিকে খবর দেওয়া হলে বিজিবি দায় এড়ানোর চেস্টা করেছেন। তবে বিএসএফর গুলির কারনেই অতিরিক্ত রক্তক্ষরন হয়ে রাজুর মৃত্যু হয়েছে ।

মোঃ শইমী ইমতিয়াজ অতিঃ পুলিশ সুপার, সদর সার্কেল জানান, আমাদের প্রাথমিক রিপোর্টে লাশের পায়ে গুলির চিন্হ আছে। বাকিটা পোস্টমর্টাম রিপোর্টে বুঝা যাবে কিভাবে মৃত্যু হয়েছে। 

এমএসএম / এমএসএম

‎সোনারগাঁয়ে প্রবাসী স্বামীর বিরুদ্ধে যৌতুকের মামলা

জাতীয় সমবায় পুরস্কার পেল ‘দি বরিশাল ইসলামিয়া আরবান সমবায় সমিতি’

রায়গঞ্জে পরিচয়হীন মানসিক ভারসাম্যহীন নারীকে পুনর্বাসন কেন্দ্রে প্রেরণ

তারাগঞ্জে দায়সারা সমবায় দিবস, ক্ষোভ সমবায়ীদের

গাজীপুরে জাইকার উদ্যোগে ‘ক্লিন আপ ড্রাইভ’ ক্যাম্পেইন শুরু

মালয়েশিয়ায় লুৎফুজ্জামান বাবরের মেরুদণ্ডে অস্ত্রোপচার বুধবার, দোয়া কামনা

রাঙ্গুনিয়ার উন্নয়নে সাংবাদিকদের সহযোগিতা চাইলেন নবাগত ইউএনও

কোম্পানীগঞ্জে শিক্ষকের নির্যাতনে মাদ্রাসাছাত্রের মৃত্যুর অভিযোগ

মুকসুদপুরে নিষিদ্ধ যুবলীগের প্রতিষ্ঠাবার্ষিকীর ঝটিকা মিছিল

উলিপুরে ধরণীবাড়ী ইউনিয়নে শাহজাহান আলীর প্রার্থিতা ঘোষণা

ত্রিশালে মুক্তিযুদ্ধের প্রজন্ম দলের মাদকবিরোধী র‍্যালি

নেত্রকোণায় এমপি আনোয়ারুল হকের আশ্বাসে অটোরিকশা চালকদের ধর্মঘট স্থগিত

জকিগঞ্জে বিজিবির অভিযানে ৪২ লাখ টাকার চোরাই পণ্য জব্দ