আত্রাইয়ে হাসপাতাল কর্তৃপক্ষের অবহেলায় শিশু মৃত্যুর অভিযোগ
নওগাঁর আত্রাইয়ে সেভেন স্টার হাসপাতাল কর্তৃপক্ষের অবহেলায় শিশু মৃত্যুর অভিযোগ ওঠেছে। এঘটনার সুষ্ঠু বিচার পেতে মঙ্গলবার দুপুরে শিশুর বাবা মুন্না আহম্মেদ বাদী হয়ে আত্রাই থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। মুন্ন আহম্মেদ নাটোরের সিংড়া উপজেলার পাড়েরা গ্রামের মোস্তফা আলীর ছেলে।মুন্না আহম্মেদ জানান, তিনি আত্রাই উপজেলার বড়সাওতা গ্রামের আব্দুল মমেন সরদারের মেয়ে মুন্নি খাতুনকে বিয়ে করেছেন। তার স্ত্রী মুন্নি খাতুনকে গর্ভবতী অবস্থায় চিকিৎসার জন্য গত ১৩জুন আত্রাই উপজেলা সদরের সেভেন স্টার হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসায় অবহেলা করে সিজারের মাধ্যমে বাচ্চা ডেলিভেরি করায় হাসপাতালের পরিচালক ও চিকিৎসকরা। এর কিছু পরেই বাচ্চা এবং বাচ্চার মা অসুস্থ্য হয়ে পরলে অন্য হাসপাতালে নিয়ে যেতে বলে। এক্ষেত্রে বাচ্চাকে অ·িজেন এবং এ্যাম্বুলেন্স দিয়ে সহযোগিতা করার অনুরোধ জানালে হাসপাতাল থেকে অনিহা প্রকাশ করে সহযোগিতা করেনি। এর পর নিজেই এ্যাম্বুলেন্স ভাড়া করে বাচ্চাকে নিয়ে রাজশাহী হাসপাতালে যাবার পথে মারা যায়। তিনি বলেন,তার বাচ্চা মারা যাবার ঘটনাটি হাসপাতাল কর্তৃপক্ষকে বলতে গেলে সবাই অশোভন আচরন করে। মুন্না দাবি করে বলেন,সময় মতো অ·িজেন এবং এ্যাম্বুলেন্স দিয়ে সহযোগিতা করলে তার বাচ্চা মারা যেতোনা। তাই এঘটনার সুষ্ঠু বিচার পেতে আত্রাই থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।অভিযোগ অ¯স্বীকার করে সেভেন স্টার হাসপাতালের পরিচালক এহসানুল হক বলেন,হাসপাতালে চিকিৎসা এবং সেবায় কোন অবহেলা বা ত্রæটি ছিলনা। বাচ্চা ডেলিভেরি করার পর অসুস্থ্য হয়ে পরলে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়েছিল। সেখানে তারা নিয়ে যাবার পথে বাচ্চা মারা গেছে।আত্রাই থানার ইন্সপেক্টর (তদন্ত) কাওছার আলম বলেন,এঘটনায় মঙ্গলবার দুপুরে একটি লিখিত অভিযোগ পেয়েছি। তদন্তে সত্যতা পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হবে।
এমএসএম / এমএসএম
এলডিডিপি প্রকল্পের প্রশিক্ষণে স্বাবলম্বী শিবগঞ্জের খামারিরা
আটোয়ারী লক্ষীপুর মাদ্রাসায় জাল কাগজে কমিটি করে উপাধ্যক্ষ সহ ৪ জন নিয়োগ, দেখার কেউ নাই
পঞ্চগড়ে রাতের আঁধারে বিদ্যালয়ের ১১টি ফ্যান চুরি, এলোমেলো অফিস কক্ষ
আদমদীঘিতে বারান্দা থেকে বাবুর্চির মরদেহ উদ্ধার
সিংড়ায় পরিবেশ ও প্রকৃতি আন্দোলনের লিফলেট বিতরণ
মৌলভীবাজারে প্রধানমন্ত্রীকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য, টিকটকার মামুন গ্রেপ্তার
দাউদকান্দিতে রায়পুর কৈলাশ চৌধুরী উচ্চ বিদ্যালয়ে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণ
পিরোজপুরের কাউখালীতে গৃহবধূকে শ্বাসরোধে হত্যা, ঘরের মালামাল লুট
ঠাকুরগাঁওয়ে তিন বছরের শিশুর ওপর যৌন নিপীড়ন, ১৩ বছরের কিশোর কারাগারে
চাঁপাইনবাবগঞ্জে এসআরবির বিরুদ্ধে মুক্তিযোদ্ধা পরিবারের দুই ছেলেকে ‘মাদক মামলায় ফাঁসানোর’ অভিযোগ
ভোলা পৌরসভায় মশক নিধন কার্যক্রমে ৪১ লাখ টাকা অনিয়ম ও আত্মসাতের অভিযোগ কর্তৃপক্ষের বিরুদ্ধে
প্রশাসক রিটনের সাথে রাজশাহী অনলাইন সাংবাদিক ফোরামের নবনির্বাচিত নেতৃবৃন্দের মতবিনিময়