ঢাকা মঙ্গলবার, ৭ জুলাই, ২০২৬

মুকসুদপুরে ক্ষুদ্র প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণে উদ্ধোধনী অনুষ্ঠান


কাজী ওহিদ,মুকসুদপুর photo কাজী ওহিদ,মুকসুদপুর
প্রকাশিত: ১৮-৬-২০২৫ দুপুর ৩:৫৭

২০২৪-২৫ খরিদ-২ মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় রোপা আমন (উফশী) ফসলের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ১৮ জুন বুধবার দুপুর ২টায় উপজেলা পরিষদ মিলনায়তনে মুকসুদপুর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে ক্ষুদ্র প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণের আলোচনা সভা ও শুভ উদ্ধোধন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কৃষি মন্ত্রণালয়ের যুগ্ম সচিব ড: মো: মোকতার হোসেন।
মুকসুদপুর উপজেলা নির্বাহী অফিসার তাসনিম আক্তার সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন গোপালগঞ্জ খামারবাড়ি কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক আ: কাদের সরদার। স্বাগতম বক্তব্য রাখেন মুকসুদপুর উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মো: বাহাউদ্দীন শেক। উপজেলা অতিরিক্ত কৃষি কর্মকর্তা মুনমুন সাহার সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আয়েশা সিদ্দিকী,উপজেলা সহকারী কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মিজানুর রহমান,উপজেলা উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা রুহুল কুদ্দুস আহম্মেদ,
মুকসুদপুর প্রেসক্লাবের সভাপতি মো: ছিরু মিয়া ও সাধারণ সম্পাদক কাজী মো: ওহিদুল ইসলাম প্রমূখ।
মুকসুদপুর উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মো: বাহাউদ্দিন শেখ জানান, এবছর মুকসুদপুর উপজেলার ২০২৪-২৫ খরিদ-২মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় রোপা আমন (উফশী) ফসলের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে উপজেলার ১টি পৌরসভা ও ১৬টি ইউনিয়নে ২৭৬ জন ক্ষুদ্র প্রান্তিক কৃষকের মাঝে প্রত্যেকে ৫ কেজি রোপা আমন ধানের বীজ, ১০ কেজি ডিএমপি ও ১০ কেজি এমওপি রাসায়নিক সার বিতরণ করা হচ্ছে।

এমএসএম / এমএসএম

​জয়রামপুরে ট্রেনের স্টপেজের দাবিতে ১ ঘণ্টা রেল অবরোধ, উত্তাল রেলপথ ​ইউএনও’র আশ্বাসে অবরোধ প্রত্যাহার

আদমদীঘিতে গাঁজাসহ আটক তিনজনের জেল-জরিমানা

ধামইরহাটে প্রকাশ্যে কৃষিঋণ বিতরণ ও গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত

সংবাদ প্রকাশের পর লোহাগাড়া প্রশাসনে নড়াচড়া, বদলি দুই কর্মকর্তা

চাঁদপুরে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সিলেবাস বাণিজ্য, অর্থ আদায়ের অভিযোগ

বিলাইছড়িতে টানা বর্ষণে পাহাড় ধসের আশঙ্কায় প্রশাসনের মাইকিং

দুমকীতে ৬৬ কেজি গাঁজা সহ পিকআপ জব্দ

টঙ্গীতে সংখ্যালঘু পরিবারের বাড়িতে হামলা-ভাঙচুর: তাঁতীদলের নেতা খোকনসহ ৩ জন কারাগারে

তজুমদ্দিনে মিথ্যা অপবাদে নারী-পুরুষের গলায় জুতার মালা দিয়ে হেনস্তা, মামলা দায়ের গ্রেপ্তার-৪

গাজীপুরে র‌্যাবের অভিযানে ৩৩.৫ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

বেনাপোলে মানব পাচার প্রতিরোধে সচেতনতা মূলক সভা অনুষ্ঠিত

জয়পুরহাটে ট্রাক অটোরিক্সা মুখোমুখি সংঘর্ষে নিহত ২, আহত ৫

বাঘায় জমি বিরোধে বাড়িতে হামলা-লুটপাট, জোরপূর্বক ঘর নির্মাণের অভিযোগ