খানসামায় ফল মেলা উদ্বোধন : নিরাপদ ফল উৎপাদনে কৃষকদের উৎসাহ
দিনাজপুরের খানসামা উপজেলায় ২০২৪-২৫ অর্থবছরে ০৩ দিন ব্যাপী আম, কৃষি প্রযুক্তি ও ফল মেলা-২০২৫ এর আনুষ্ঠানিক শুভ উদ্বোধন হয়েছে। বৃহস্পতিবার (১৯ জুন) সকালে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে
উপজেলা পরিষদে এর উদ্বোধন হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. কামরুজ্জামান সরকারের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা ইয়াসমিন আক্তার, প্রাণীসম্পদ কর্মকর্তা রতন কুমার ঘোষ, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মনজুরুল হক ও কৃষকরা।
আম, কৃষি প্রযুক্তি ও ফল মেলায় ০৪ টি স্টলে উপজেলার বিভিন্ন ইউনিয়নের কৃষক-কৃষাণীদের উৎপাদিত দেশি বিদেশি ফল নিয়ে অংশগ্রহণ করেন। প্রদর্শিত ফলের মধ্যে উল্লেখযোগ্য ছিল বিভিন্ন জাতের আম, অরবরই, সফেদা, আঙ্গুর, ডেউয়া, পেঁপে, লেবু, কাঁঠাল, ডালিম, কামরাঙ্গা, লটকন, জাম্বুরা, তাল, লিচু, আনারস ও দেশী খেজুর।
এছাড়াও উপজেলা কৃষি অফিসের পক্ষ থেকে ছাদ কৃষি, ফল সংরক্ষণ ও জৈব পদ্ধতিতে চাষাবাদ বিষয়ক প্রদর্শনী রাখা হয়।
এমএসএম / এমএসএম
১৪ বিজিবি'র অভিযানে ৬৪ বোতল ভারতীয় ফেয়ারডিল আটক
বিজিবি কর্তৃক ট্যাপেন্টাডল ও নেশা সিরাপ আটক
শেরপুরে ভাতিজাদের হামলায় চাচা নিহত, অভিযুক্তদের বাড়িতে আগুন
শ্যামাপূজা ও দীপাবলিতে মুখর শাহরাস্তির মেহের কালিবাড়ি
কুতুবদিয়ায় সুপেয় পানি ও স্যানিটেশন প্রকল্প পরিদর্শনে ডিপিএইচইর তত্ত্বাবধায়ক প্রকৌশলী
বাড়ির সীমানা বিরোধে তরুণকে ছুরিকাঘাতে হত্যা
নবীনগরে মোটরসাইকেল চাপায় কলেজছাত্রী নিহত, চালক পলাতক
মনপুরার ৫ ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী বাছাইয়ে বিএনপির সার্চ কমিটি গঠন
মধুখালীতে জাতীয় সমবায় দিবস-২০২৬ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত
ক্ষেতলালে ১৯ মামলার আসামি ‘আশরাফ ডাকাত’ গ্রেপ্তার
পাহাড়ে কৃষির নতুন বিপ্লব: অবমুক্ত হলো উচ্চফলনশীল জাত ‘বারি কাজু বাদাম-১’
কাউনিয়ায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির আলোচনা সভা ও র্যালি