পর্যটকদের মন কেড়ছে মান্দারবাড়ীয়া সমুদ্র সৈকত
দেশের সমুদ্র সৈকতগুলো দেশের জন্য আশীর্বাদ স্বরূপ। দেশীয় পর্যটকের পাশাপাশি বিদেশী পর্যটকদের আকর্ষণের কেন্দ্রবিন্দু হিসেবে সমুদ্র সৈকত দেশের অর্থনীতিতে ভূমিকা রাখে। দেশের প্রধান সমুদ্র সৈকত কক্সবাজারের মতো এতোটা জনপ্রিয় না হলেও সাম্প্রতিক সময়ে ধীরে ধীরে পরিচিতি লাভ করছে মান্দারবাড়িয়া সমুদ্র সৈকত। সাতক্ষীরা জেলা শহর থেকে ১২০ কিলোমিটার দূরে বাংলাদেশ-ভারত বিভাজনকারী নদী হাড়িয়াভাঙ্গার সন্নিকটে সুন্দরবনের গা ঘেঁষে অবস্থিত ৮ কিলোমিটার দীর্ঘ এ সমুদ্র সৈকতের অপরূপ সৌন্দর্য্য পর্যটকদের মন কাড়ছে সহজে বিমোহিত করে পর্যটকদের। সমুদ্রের গর্জনে কান পেতে যারা প্রকৃতির সাথে যারা মিশে যেতে চান তাদেরকে সাদরে আমন্ত্রণ জানাচ্ছে মান্দারবাড়িয়া সমুদ্র সৈকত। সাতক্ষীরা থেকে মান্দারবাড়িয়া যাওয়ার পথে চোখে পড়বে প্রকৃতির নানা রূপ। পৃথিবীর সবচেয়ে বড় ম্যানগ্রোভ বনের পাশে অবস্থিত বিধায় দেখা মিলতে পারে রয়েল বেঙ্গল টাইগার কিংবা চিত্রা হরিণের। সুন্দরবনের সবুজের রাজ্যে অসংখ্য বানর, শুকরের দলসহ নানা পশুপাখি ও বৃক্ষরাজির দেখা মিলবে। সমুদ্র সৈকতের পাশাপাশি সুন্দর বনের উপস্থিতি সব মিলিয়ে পর্যটকদের মনে অনন্য এক জায়গা করে নিতে পারে মান্দারবাড়িয়া সমুদ্র সৈকত।
এমএসএম / এমএসএম
কালিয়াকৈরে জাতীয় যুব দিবস পালিত
বাকেরগঞ্জে নববধূকে ধর্ষণের অভিযোগ: মামলার ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ২ আসামি কারাগারে
নানা আয়োজনে পানছড়ি ৩ বিজিবির ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
পটুয়াখালীতে জাতীয় যুব দিবস পালিত: ৫ লাখ টাকার যুব ঋণ বিতরণ ও বর্ণাঢ্য র্যালি
তাড়াশে জাতীয় যুব দিবস পালিত
কচাকাটা কলেজে ৪ পদে নিয়োগ বাণিজ্যের অভিযোগ: অধ্যক্ষ ও সভাপতির কুশপুত্তলিকা দাহ, মানববন্ধন
ঠাকুরগাঁওয়ে উদীচীর ৫৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত: আলোচনা সভা ও সাংস্কৃতিক পরিবেশনা
সেন্টমার্টিন সংলগ্ন গভীর সমুদ্রে বোটসহ ১০ হাজার কেজি ইউরিয়া সার জব্দ: আটক ৯
শ্যামনগরে 'নক্ষত্রের অভিবাদন': বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখা গুণীজনদের সংবর্ধনা প্রদান
ঘিওরে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত: আলোচনা সভা ও হাত ধোয়ার প্রদর্শনী
এইচএসসিতে সিলেট এমসি কলেজ থেকে মেহরাবুলের গোল্ডেন জিপিএ-৫ অর্জন
চাঁদপুরে রডবোঝাই ট্রাকসহ ৩ হাজার ৯২০ পিস ইয়াবা জব্দ: গ্রেপ্তার ২