মুন্সীগঞ্জে চ্যারিটি ফাউন্ডেশনের কমিটি গঠন
মুন্সীগঞ্জে চ্যারিটি ফাউন্ডেশনের ৩৫ সদস্যবিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে। চ্যারিটি ফাউন্ডেশন মুন্সীগঞ্জ জেলা শাখার সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন মুন্সীগঞ্জের গর্ব, শেখ জামাল ধানমন্ডি ক্রিকেট ক্লাব ও বাংলাদেশ জাতীয় ক্রিকেট লিগের খেলোয়াড়, মুন্সীগঞ্জ ক্রিকেটার্স অ্যাসোসিয়েশনের সভাপতি মেহেরাব হোসেন জোসি এবং সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্র মো. নাজমুল হোসেন।
‘সম্প্রীতি, সহযোগিতা, উন্নয়ন’- এই স্লোগানকে ধারণ করে প্রান্তিক জনগোষ্ঠীর উন্নয়ন, সাম্য ব্যবস্থা প্রবর্তন, অসহায় মানুষের পাশে দাঁড়ানো, জনসচেতনতা সৃষ্টি, সরকারের উন্নয়নমূলক কর্মকাণ্ড বেগবান, প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষকে সহায়তা প্রদানসহ বিভিন্ন সামাজিক উন্নয়নমূলক কাজ করার স্বপ্ন নিয়ে ২০২১ সালে প্রতিষ্ঠিত হয়েছে চ্যারিটি ফাউন্ডেশন। বাংলাদেশের প্রথম সারির বিভিন্ন সামাজিক, অরাজনৈতিক, স্বেচ্ছাসেবী সংগঠনের মধ্যে অচিরেই চ্যারিটি ফাউন্ডেশন তার জায়গা করে নিতে পারবে বলে আশা করছেন সবাই। চ্যারিটি ফাউন্ডেশন দেশব্যাপী তার কর্মকাণ্ড ছড়িয়ে দিয়ে আপামর জনসাধারণকে সাহায্য সহযোগিতা করবে। চ্যারিটি ফাউন্ডেশন তাদের কর্মকাণ্ডকে আরো বেগবান করার জন্য দেশব্যাপী ৬৪ জেলায় শাখা খোলার জন্য তৎপরতা শুরু করেছে। এরই ধারাবাহিকতায় সর্বপ্রথম মুন্সীগঞ্জে চ্যারিটি ফাউন্ডেশন তাদের শাখা খুলতে সক্ষম হয়েছে।
কমিটির অন্যান্য সদস্য হিসেবে মনোনীত হয়েছেন- সহ-সভাপতি নাঈম হোসেন সোহেল, সালাউদ্দিন শাকিল, ইব্রাহীম মোল্লা, রায়হান রাব্বি; যুগ্ম-সাধারণ সম্পাদক হিসেনে মনোনীত হয়েছেন নাহিদ হোসেন আকাশ, বিল্লাল হোসেন সোহাগ, মাসুদ রানা, মিষ্টি তালুকদার। সাংগঠনিক; দপ্তর সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন যথাক্রমে মিতু চোকদার, মোহাম্মদ সোহাগ ও সরময় আহমেদ রিয়াজ।
একঝাঁক মেধাবী, প্রাণবন্ত, উৎসবমুখর ও তারুণ্যের শক্তি দিয়ে গঠিত হয়েছে চ্যারিটি ফাউন্ডেশন। সংগঠনের নিয়মনীতি মেনে জনকল্যাণমূলক কাজের মাধ্যমে আপামর জনসাধারণের প্রিয় সংগঠন হিসেবে অচিরেই তারা স্থান করে নেবে বলে মনে করেন সংগঠনের সভাপতি মেহেরার হোসেন জোসি।
এমএসএম / জামান
বেনাপোল বন্দরে কাস্টমসের নেই নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা
লোহাগড়ায় সার ডিলার নিয়োগ নিয়ে বিতর্ক, যুবলীগ নেতার নিয়োগ বাতিলের দাবিতে বিএনপির বিক্ষোভ
টাঙ্গাইলে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
শরণখোলায় আমগাছে মিললো দিনমজুরের ঝুলন্ত লাশ
বিশ্ব দৃষ্টি দিবসে অভয়নগরে চক্ষু চিকিৎসাসেবা ও সচেতনতামূলক র্যালি
পল্লীবিদ্যুতের খুঁটি বাসনো নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ব্যক্তির মৃত্যু
ধামরাইয়ে দুই অবৈধ ইটভাটায় অভিযান, দেড় লাখ টাকা জরিমানা
চাপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।
ভূমি ও পরিবেশ মন্ত্রণালয়ের জরুরী হস্তক্ষেপ কামন। শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলন, কর্তৃপক্ষ নীরব
দলীয় সমর্থনে জীবন বৃত্তান্ত জমা দিলেন রায়পুর ইউপি চেয়ারম্যান প্রত্যাশী ইসমাইল বিন মনির
কোনাবাড়ীতে বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ
মেঘনায় মা ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, জাল ও ইলিশ জব্দ