ঢাকা বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬

কোনাবাড়ীতে জমি নিয়ে দুই গ্রুপের উত্তেজনা


মোখলেছুর রহমান, কোনাবাড়ী photo মোখলেছুর রহমান, কোনাবাড়ী
প্রকাশিত: ২১-৬-২০২৫ দুপুর ৪:১৬

গাজীপুরের কোনাবাড়ীতে জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। শনিবার (২১ জুন)  দুপুরে মহানগরের কোনাবাড়ী বাঘিয়া এলাকায় এ ঘটনা ঘটে। 

পুলিশ ও স্থানীয়রা জানায়,বাঘিয়া এলাকায় আবু হানিফ ও হানিফ সরকার এর মধ্যে ২৪ শতাংশ জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল । এঘটনায় হানিফ মুন্সি অভিযোগ দায়ের করলে গাজীপুর আদালত ১৪৫ ধারার নির্দেশনা দেয়।এরই প্রেক্ষিতে কোনাবাড়ী মেট্রো থানা পুলিশ দুই পক্ষকে স্থিতিশীল পরিস্থিতি বজায় রাখার জন্য ১৪৫ ধারা জারি করে । ১৪৫ ধারা উপেক্ষা করে হানিফ সরকার তার লোকজন নিয়ে ওই জমি জবরদখলের চেষ্টা করে। এসময় দুই পক্ষের মধ্যে ব্যাপক উত্তেজনার সৃষ্টি হয়। খবর পেয়ে কোনাবাড়ী থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

ভুক্তভোগী আবু হানিফ জানান,ওই জমি তাদের ক্রয়কৃত সম্পত্তি। বেশ কিছু দিন ধরে এই জমি নিয়ে বিরোধ থাকায় মামলা দায়েরের পর ১৪৫ ধারা জারি করা হ'য়েছে। ১৪৫ ধারা আমান্য করে হানিফ সরকার ও তার লোকজন জবরদখলেরচেষ্টা করে। এতে বাধা দিলে আমিসহ আমার পরিবারের সদস্যদের উপর অতর্কৃত হামলা চালায়। হানিফ সরকারের দাবীকৃত সম্পত্তি অনেক আগেই তার পূর্ব পুরুষরা বেশি বিক্রি করে ফেলেছে। তিনি বলেন,আমি আইনের প্রতি শ্রদ্ধাশীল সকলের সহযোগিতা চাই। 

অন্যদিকে হানিফ সরকার বলেন,এটি আমার পৈত্রিক সম্পত্তি। তারা জবরদখল করে রেখেছে। আমি বাউন্ডারি করেছি সাইনবোর্ড দিয়েছি আবু হানিফ এর লোকজন ভেঙে ফেলে। তিনি বলেন, ১৪৫ ধারার বিষয়ে আমার জানা নাই। গাজীপুর মেট্রোপলটিন কোনাবাড়ী থানার উপ-পরিদর্শক (এসআই) মোঃ রফিকুল ইসলাম জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনি। পরে দুই পক্ষকে সরিয়ে দেওয়া হ'য়েছে।

এমএসএম / এমএসএম

পিরোজপুরে বাংলা কিউআর বাস্তবায়নে মতবিনিময় সভা

রৌমারীতে গাভিন গরু জবাই করে বিক্রি'র অভিযোগ মাংস বিক্রেতার বিরুদ্ধে, মৃত বাছুর উদ্ধার

অপরাধ যে করবেন, তাকে আইনের আওতায় আনা হবে-প্রতিমন্ত্রী মীর হেলাল 

নাগরপুরে চোরের ছুরিকাঘাতে গৃহস্থ নিহত, আহত ২, ঘাতক আটক

গলাচিপায় মাদ্রাসার সুপারের অপসারণ দাবিতে মানববন্ধন, চাকরির প্রলোভনে ৮ লক্ষ টাকা ঘুষের অভিযোগ

নওয়াপাড়ায় ভৈরব নদে গোসল করতে নেমে শিশু নিখোঁজ

কাপাসিয়ায় "গ্রিন কাপাসিয়া, ক্লিন কাপাসিয়া" কর্মসূচির শুভ উদ্বোধন

৩১ বছর ধরে বেদখলে পুরুলিয়া বিদ্যালয়ের সম্পত্তি

সাতক্ষীরার তিন শত বছরের ঐতিহ্য গুড়পুকুর মেলা শুরু

আত্রাইয়ে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

স্থানীয় নির্বাচন শুরু জানুয়ারিতে শেষ জুনে

ধর্মদহে ফারুকের বিরুদ্ধে মাদক কারবারের অভিযোগ, অতিষ্ঠ এলাকাবাসী

তেঁতুলিয়ায় বাল্যবিবাহের অভিযোগ,১০ হাজার টাকা জরিমানা করলো ইউএনও