আত্রাইয়ে ধর্ষণ চেষ্টা মামলায় মাদ্রাসা সুপারসহ পাঁচজন গ্রেফতার
নওগাঁর আত্রাই উপজেলায় ১২ বছর বয়সী এক মাদ্রাসা শিক্ষার্থীকে ধর্ষণ চেষ্টার ঘটনায় দায়ের করা মামলায় মাদ্রাসার সুপার নুরনবীকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (২১ জুন) সন্ধ্যায় তাকে আটক করা হয়। একই রাতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে আরও চারজনকে গ্রেফতার করা হয়। রোববার (২২ জুন) গ্রেফতারকৃতদের আদালতে পাঠানো হয়েছে।
মামলার তদন্ত কর্মকর্তা এসআই ওবাইদুল করিম জানান, শুক্রবার গভীর রাতে উপজেলার একটি প্রত্যন্ত অঞ্চলের মাদ্রাসায় ওই শিক্ষার্থীকে ধর্ষণের চেষ্টা করেন সুপার নুরনবী (৪৫)। এ ঘটনায় শিক্ষার্থীর মা শনিবার দুপুরে আত্রাই থানায় মামলা দায়ের করেন। মামলার ভিত্তিতে পুলিশ অভিযানে নেমে সন্ধ্যায় অভিযুক্ত সুপার নুরনবীকে তার বাড়ি আত্রাই উপজেলার বাঁকা গ্রাম থেকে গ্রেফতার করে। তিনি মীর আকবর আলীর ছেলে।
এছাড়া আদালতের গ্রেফতারি পরোয়ানার ভিত্তিতে একই রাতে উপজেলার পতিসর গ্রামে অভিযান চালিয়ে জতেন বাঁশ ফোরের স্ত্রী পার্বতি বাঁশ ফোর, মেয়ে মাধবী বাঁশ ফোর ও ছেলে রাজন বাঁশ ফোরকে গ্রেফতার করে পুলিশ।
এছাড়া মহনঘোষ গ্রামের সিরাজুল ইসলামের ছেলে রুবেল প্রামানিককেও আদালতের পরোয়ানা অনুযায়ী গ্রেফতার করা হয়েছে।
আত্রাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মান্নান জানান, গ্রেফতারকৃত পাঁচজনকে রোববার আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।
এমএসএম / এমএসএম
এলডিডিপি প্রকল্পের প্রশিক্ষণে স্বাবলম্বী শিবগঞ্জের খামারিরা
আটোয়ারী লক্ষীপুর মাদ্রাসায় জাল কাগজে কমিটি করে উপাধ্যক্ষ সহ ৪ জন নিয়োগ, দেখার কেউ নাই
পঞ্চগড়ে রাতের আঁধারে বিদ্যালয়ের ১১টি ফ্যান চুরি, এলোমেলো অফিস কক্ষ
আদমদীঘিতে বারান্দা থেকে বাবুর্চির মরদেহ উদ্ধার
সিংড়ায় পরিবেশ ও প্রকৃতি আন্দোলনের লিফলেট বিতরণ
মৌলভীবাজারে প্রধানমন্ত্রীকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য, টিকটকার মামুন গ্রেপ্তার
দাউদকান্দিতে রায়পুর কৈলাশ চৌধুরী উচ্চ বিদ্যালয়ে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণ
পিরোজপুরের কাউখালীতে গৃহবধূকে শ্বাসরোধে হত্যা, ঘরের মালামাল লুট
ঠাকুরগাঁওয়ে তিন বছরের শিশুর ওপর যৌন নিপীড়ন, ১৩ বছরের কিশোর কারাগারে
চাঁপাইনবাবগঞ্জে এসআরবির বিরুদ্ধে মুক্তিযোদ্ধা পরিবারের দুই ছেলেকে ‘মাদক মামলায় ফাঁসানোর’ অভিযোগ
ভোলা পৌরসভায় মশক নিধন কার্যক্রমে ৪১ লাখ টাকা অনিয়ম ও আত্মসাতের অভিযোগ কর্তৃপক্ষের বিরুদ্ধে
প্রশাসক রিটনের সাথে রাজশাহী অনলাইন সাংবাদিক ফোরামের নবনির্বাচিত নেতৃবৃন্দের মতবিনিময়