ঢাকা শুক্রবার, ৬ নভেম্বর, ২০২৬

মধুখালীতে তামাক নিয়ন্ত্রণে উপজেলা পর্যায়ে প্রশিক্ষণ অনুষ্ঠিত


মফিজুর রহমান মুবিন, মধুখালি photo মফিজুর রহমান মুবিন, মধুখালি
প্রকাশিত: ২৩-৬-২০২৫ দুপুর ১২:৪২

ফরিদপুরের মধুখালীতে উপজেলা প্রশাসনের আয়োজনে এবং জাতীয় তামাক নিয়ন্ত্রণ সেল, স্বাস্থ্য সেবা বিভাগ, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সহযোগিতায় উপজেলা পর্যায়ে তামাকবিরোধী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। ২৩ জুন সোমবার বেলা ১২টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এই প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
 
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আবু রাসেল, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ মামুন হাসান, মধুখালী থানার অফিসার ইনচার্জ এসএম নুরুজ্জামান, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ মাহবুব এলাহী, উপজেলা সমাজসেবা কর্মকর্তা কল্লোল সাহা, উপজেলা শিক্ষা কর্মকর্তা মোঃ সিরাজুল ইসলাম, বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যানবৃন্দ, উপজেলার বিভিন্ন দপ্তরের প্রধানগণ, ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দসহ আরও অনেকে। বক্তারা তামাকের ক্ষতিকর দিক নিয়ে বিস্তারিত আলোচনা করেন এবং তামাকজাত দ্রব্য নিয়ন্ত্রণে জনসচেতনতা বৃদ্ধির আহ্বান জানান। বক্তারা আরো বলেন “তামাক শুধু একজন ব্যক্তির নয়, পুরো পরিবারের জন্য ঝুঁকিপূর্ণ,তামাক ব্যবহারে ক্যান্সার, হৃদরোগ, শ্বাসতন্ত্রের জটিলতা সহ বহু রোগের ঝুঁকি বহুগুণে বেড়ে যায়,তামাক নিয়ন্ত্রণে প্রশাসনের পাশাপাশি সাধারণ জনগণকেও সচেতন হতে হবে,ধূমপান নয়, সুস্থ জীবন হোক আমাদের প্রতিজ্ঞা।”

এমএসএম / এমএসএম

সাংবাদিক মেহেদী হাসান বাবুর পিতার ইন্তেকাল

জয়পুরহাটে নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ এর আনুষ্ঠানিক উদ্বোধন

পানি উন্নয়ন বোর্ডের জমি দখল করে ভবন নির্মাণের অভিযোগ

নজরুল বর্ষ উদযাপন উপলক্ষে নোবিপ্রবিতে সেমিনার ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

সীমান্তের ওপার থেকে শ্রমিক অসন্তোষ উসকে দিয়ে বিশৃঙ্খলার অপচেষ্টা চলছেঃ প্রধানমন্ত্রী তারেক রহমান

পটুয়াখালীর মির্জাগঞ্জে নিখোঁজ স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার

অপসাংবাদিকতার বিরুদ্ধে ব্যবস্থা নিতে প্রশাসনের কাছে নওয়াপাড়া প্রেসক্লাবের স্মারকলিপি

ধামরাইয়ে চার বাড়ির সামনে কাফনের কাপড়-আতর ও গলাকাটা মুরগি, আতঙ্কে গ্রামবাসী

সৌদি আরবে ভালো চাকরির প্রলোভনে কোটি টাকা হাতিয়ে আত্মগোপনে চাঁপাইনবাবগঞ্জের আদম দালাল লিটু

উজিরপুরে নতুন কুড়ি স্পোর্টস সিজন ২ উদ্ভোধন

টানা আন্দোলনের পর গাজীপুরে শান্তিপূর্ণ ভাবে কাজে ফিরেছেন শ্রমিকেরা: কঠোর অবস্থানে আইনশৃঙ্খলা বাহিনী

পিরোজপুরে ইসলামী যুব আন্দোলনের যুব সম্মেলন অনুষ্ঠিত

পিরোজপুরে তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে মতবিনিময় সভা: ৭ সদস্যের পৌর কমিটি গঠন