ঢাকা সোমবার, ১৯ অক্টোবর, ২০২৬

খানসামায় দিনব্যাপী কাব কার্ণিভাল অনুষ্ঠিত


জসিম উদ্দিন, খানসামা photo জসিম উদ্দিন, খানসামা
প্রকাশিত: ২৩-৬-২০২৫ দুপুর ২:১

দিনাজপুরের খানসামায় আনন্দ-উৎসবের মধ্য দিয়ে দিনব্যাপী অনুষ্ঠিত হলো “কাব কার্ণিভাল”।সোমবার (২৩ জুন) খানসামা সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা স্কাউটসের আয়োজনে ও বাংলাদেশ স্কাউটসের প্রোগ্রাম বিভাগের ব্যবস্থাপনায় এ কার্ণিভাল অনুষ্ঠিত হয়।

দিনব্যাপী কার্ণিভালে উপজেলার ৩০ টি প্রাথমিক বিদ্যালয়ের প্রায় দুই শতাধিক কাব স্কাউট অংশগ্রহণ করে। শিক্ষার্থীরা কুচকাওয়াজ, শারীরিক কসরত, চিত্রাঙ্কন, দেশাত্মবোধক গান, কুইজ প্রতিযোগিতা, মঞ্চনাটক, দলগত খেলা ও নানা অনুষ্ঠানে অংশ নেয়। শিশুদের প্রাণবন্ত অংশগ্রহণ ও শৃঙ্খলাপূর্ণ পরিবেশ উপস্থিত সবাইকে মুগ্ধ করে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. কামরুজ্জামান সরকার। বিশেষ অতিথি ছিলেন সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা মঞ্জুরুল হক মিয়া, উপজেলা স্কাউটসের সম্পাদকসহ সদস্যবৃন্দ ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকরা।

প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কামরুজ্জামান সরকার বলেন, “এ ধরনের আয়োজনের মাধ্যমে শিশুদের মধ্যে শৃঙ্খলা, আত্মবিশ্বাস, নেতৃত্ব এবং দেশপ্রেমবোধ গড়ে ওঠে।” “ তাই কাব স্কাউটদেরকে সৃজনশীল, নৈতিক ও দায়িত্ববান নাগরিক হিসেবে গড়ে তুলতেই কাব কার্ণিভালের আয়োজন।”

শেষে কাব স্কাউটদের মাঝে সনদ ও পুরস্কার বিতরণ করা হয়। পুরো আয়োজনে ছিল উৎসবমুখর পরিবেশ। 

এমএসএম / এমএসএম

ডিসেম্বরের মধ্যে গৃহযুদ্ধের পরিস্থিতি সৃষ্টির গভীর ষড়যন্ত্র চলছে: পটুয়াখালীতে আলতাফ হোসেন চৌধুরী

ডেঙ্গু নিয়ন্ত্রণ, ওএমএসের চাল ও পাসপোর্ট সেবায় অনিয়ম বন্ধের নির্দেশ এমপি মানিকের

টাঙ্গাইলে বক্স কালভার্টে বাঁশ ব্যবহার করায় ইঞ্জিনিয়ার ও ঠিকাদারকে শোকজ : প্রতিমন্ত্রীর নির্দেশে তদন্ত কমিটি গঠন

আশুগঞ্জে বৈদ্যুতিক কেবল চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

মিরসরাইয়ে অগ্নিকান্ডে দুই দোকান পুড়ে ছাই

নোয়াখালীতে প্রবাসীর পরিবারকে হয়রানির অভিযোগে সংবাদ সম্মেলন

পত্নীতলায় ১৫০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ আটক ১

টানা ৮ দিন বন্ধ বেনাপোল বন্দরে আমদানি-রপ্তানি বাণিজ্য

কাপ্তাইয়ে হাতির আক্রমণে নিহত পরিবারের মাঝে ৩ লাখ টাকার ক্ষতিপূরণ চেক হস্তান্তর

কোনাবাড়ীতে মাদক বিরোধী অভিযান আটক -১

বিটেশ্বর ইউনিয়নকে আধুনিক মডেল ইউনিয়ন গড়ার প্রত্যয় বাবুল খন্দকারের, নাগরিক সেবা ফ্রি করার ঘোষণা

নেত্রকোনার কেন্দুয়া প্রেসক্লাবের উদ্যোগে সাংবাদিক আলিফ ফকিরের হত্যার বিচারের দাবিতে মানববন্ধন

ধামরাইয়ে পিভিসি ইন্ডাস্ট্রিজের পরিত্যক্ত গোডাউনে আগুন