খানসামায় কৃষকদের নিয়ে পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত
দিনাজপুরের খানসামায় ২০২৪-২৫ অর্থবছরের প্রোগ্রাম অন এগ্রিকালচার এন্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন, এন্টারপ্রেনরশিপ এন্ড রেজিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার) কর্মসূচির আওতায় উপজেলা কৃষি সমপ্রসারণ অধিদপ্তরের আয়োজনে পার্টনার কংগ্রেস ২০২৫ অনুষ্ঠিত হয়েছে।২৩ জুন (সোমবার) দুপুরে উপজেলার পরিষদ কমপ্লেক্স হলরুমে পার্টনার কংগ্রেসের কৃষক-কৃষাণী, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, গণ্যমান্য ব্যক্তিবর্গ ও উপজেলায় কর্মরত সাংবাদিকসহ প্রায় ১শ জন অংশগ্রহণ করেন।
খানসামা উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও মো. কামরুজ্জামান সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর জেলা অতিরিক্ত উপপরিচালক(উদ্ভিদ সংরক্ষণ) আবু জাফর মো. সাদেক। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন উপজেলা কৃষি কর্মকর্তা ইয়াসমিন আক্তার।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা রতন কুমার ঘোষ, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মঞ্জুরুল হক, উপজেলা জামায়াতের আমির মাওলানা আনিছুর রহমান, দিনাজপুর জেলা বিএনপির সহসভাপতি মো. মিজানুর রহমান চৌধুরী, উপজেলা বিএনপির আহ্বায়ক মো. আমিনুল হক চৌধুরীসহ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানগণ এবং বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।
এ সময় অনুষ্ঠানে বক্তারা জানান, পার্টনার প্রকল্পের মাধ্যমে আধুনিক কৃষি প্রযুক্তির ব্যবহার, খাদ্য ও পুষ্টি নিরাপত্তা, কৃষিভিত্তিক উদ্যোক্তা গড়ে তোলা, যান্ত্রিকীকরণ এবং টেকসই উৎপাদন ব্যবস্থার গুরুত্ব তুলে ধরা হয়েছে। এই প্রকল্পের মূল লক্ষ্য হচ্ছে গ্রামীণ কৃষি অর্থনীতিকে শক্তিশালী করা এবং জনগণের জীবনমান উন্নয়ন।
বক্তারা আরও বলেন, প্যাকেজ প্রযুক্তি ব্যবহার, কৃষিতে দৃষ্টিভঙ্গির পরিবর্তন, কৃষিপণ্যের সঠিক মূল্য নির্ধারণ এবং কৃষি-ভিত্তিক উদ্যোক্তা তৈরিতে পার্টনার প্রকল্পের কার্যকর ভূমিকা থাকবে। কংগ্রেসে কৃষি, পুষ্টি ও উদ্যোক্তা উন্নয়ন বিষয়ক গুরুত্বপূর্ণ আলোচনা হয়। স্থানীয় কৃষকদের অংশগ্রহণে অনুষ্ঠিত হয় কৃষিপণ্যের প্রদর্শনী, যা দর্শনার্থীদের মধ্যে ব্যাপক আগ্রহ সৃষ্টি করে। অনুষ্ঠান শেষে অংশগ্রহণকারীদের মাঝে দেশীয় প্রজাতির নিম গাছের চারা বিতরণ করা হয়।
এমএসএম / এমএসএম
ডিসেম্বরের মধ্যে গৃহযুদ্ধের পরিস্থিতি সৃষ্টির গভীর ষড়যন্ত্র চলছে: পটুয়াখালীতে আলতাফ হোসেন চৌধুরী
ডেঙ্গু নিয়ন্ত্রণ, ওএমএসের চাল ও পাসপোর্ট সেবায় অনিয়ম বন্ধের নির্দেশ এমপি মানিকের
টাঙ্গাইলে বক্স কালভার্টে বাঁশ ব্যবহার করায় ইঞ্জিনিয়ার ও ঠিকাদারকে শোকজ : প্রতিমন্ত্রীর নির্দেশে তদন্ত কমিটি গঠন
আশুগঞ্জে বৈদ্যুতিক কেবল চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু
মিরসরাইয়ে অগ্নিকান্ডে দুই দোকান পুড়ে ছাই
নোয়াখালীতে প্রবাসীর পরিবারকে হয়রানির অভিযোগে সংবাদ সম্মেলন
পত্নীতলায় ১৫০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ আটক ১
টানা ৮ দিন বন্ধ বেনাপোল বন্দরে আমদানি-রপ্তানি বাণিজ্য
কাপ্তাইয়ে হাতির আক্রমণে নিহত পরিবারের মাঝে ৩ লাখ টাকার ক্ষতিপূরণ চেক হস্তান্তর
কোনাবাড়ীতে মাদক বিরোধী অভিযান আটক -১
বিটেশ্বর ইউনিয়নকে আধুনিক মডেল ইউনিয়ন গড়ার প্রত্যয় বাবুল খন্দকারের, নাগরিক সেবা ফ্রি করার ঘোষণা
নেত্রকোনার কেন্দুয়া প্রেসক্লাবের উদ্যোগে সাংবাদিক আলিফ ফকিরের হত্যার বিচারের দাবিতে মানববন্ধন