কুতুবদিয়ায় তিন দিনে ৬ জন ডেঙ্গু রোগী শনাক্ত
কক্সবাজারের কুতুবদিয়ায় তিন দিনের ব্যবধানে ডেঙ্গুতে আক্রান্ত ছয়জন রোগী শনাক্ত হয়েছে। উপজেলার স্বাস্থ্য বিভাগ এই তথ্য নিশ্চিত করেছে।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রেজাউল হাসান জানান, গত ২১, ২২ ও ২৩ জুন—এই তিন দিনে ছয়জন রোগী ডেঙ্গু পজিটিভ হিসেবে শনাক্ত হয়েছেন। তিনি বলেন, “বর্ষা মৌসুমে ডেঙ্গু সংক্রমণ বৃদ্ধির ঝুঁকি থাকে। তাই জ্বর হলে অবহেলা না করে দ্রুত স্বাস্থ্যকেন্দ্রে যোগাযোগ করা জরুরি।”
তিনি আরও বলেন, “উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে স্বল্প খরচে ডেঙ্গু পরীক্ষা করা যাচ্ছে। সরকারি চিকিৎসা ব্যবস্থায় আস্থা রাখার আহ্বান জানাই। জ্বর হলে ডাইক্লোফেনাক জাতীয় ওষুধ কিংবা স্টেরয়েড সেবনের আগে অবশ্যই ডেঙ্গু পরীক্ষা করিয়ে নেওয়া উচিত।”
স্বাস্থ্য কমপ্লেক্স থেকে জানানো হয়েছে, ডেঙ্গু পরীক্ষার জন্য প্রয়োজনীয় কিট ও জনবল প্রস্তুত রয়েছে। একই সঙ্গে স্থানীয়দের নিজ বাড়ি ও আশপাশ পরিষ্কার রাখার অনুরোধ জানানো হয়েছে।
সংশ্লিষ্টরা জানিয়েছেন, ডেঙ্গু প্রতিরোধে স্থানীয় প্রশাসন, স্বাস্থ্য বিভাগ ও সাধারণ জনগণের সম্মিলিত উদ্যোগ প্রয়োজন। সচেতনতা ও পরিচ্ছন্নতাই এই রোগ থেকে রক্ষা পাওয়ার মূল উপায়।
এমএসএম / এমএসএম
দুর্গাপূজা ঘিরে সম্প্রীতির আহ্বান, সাংবাদিকদের সঙ্গে কল্যাণ ফ্রন্টের মতবিনিময়
চাঁদপুরে দুই আড়তদারের জরিমানা, ইলিশ ও নিষিদ্ধ কারেন্টজাল জব্দ
কালকিনিতে ১৫০ পিস ইয়াবাসহ একাধিক মামলার আসামি গ্রেফতার
চাঁপাইনবাবগঞ্জে পদ্মা নদীতে তীব্র ভাঙন, ফসলী জমি ও বসতবাড়ি রক্ষায় বাঁধ নির্মাণের দাবিতে মানববন্ধন
চন্দনাইশে চুরি-ডাকাতি ও ছিনতাইয়ের দাপট: কিশোর গ্যাংয়ের উৎপাতে চরম নিরাপত্তাহীনতায় বাসিন্দারা
টুঙ্গিপাড়ায় ফ্যামিলি কার্ড বাস্তবায়নে ৫২ মাঠকর্মীকে প্রশিক্ষণ
অটোরিকশাচালক সুমনই তাজমিনকে ধর্ষণের পর শ্বাসরোধে হত্যা করেন
দৈনিক সকালের সময় নিউজের জেরে ভরাট হচ্ছে রাস্তা
বাগেরহাটে ৫ হাজার মিটার জাল ধ্বংস অবৈধ জাল বিক্রেতাকে অর্থদন্ড
টুঙ্গিপাড়ায় দুর্ঘটনার কবলে ঢাকাগামী বাস, হতাহত নেই
আধুনিকতার ছোঁয়ায় মার্বেলের নিখুঁত নিশানা আজ শুধুই স্মৃতি
কুড়িগ্রামে অধ্যক্ষ জমি ও টাকার বিনিময়ে চাকুরী দিলেন, অভিযোগ এলাকাবাসীর