ঢাকা সোমবার, ২ নভেম্বর, ২০২৬

আওয়ামী লীগ নেতাদের স্বজন ছাত্রদল কমিটিতে, সাতক্ষীরায় সমালোচনার ঝড়


শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি photo শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি
প্রকাশিত: ২৬-৬-২০২৫ দুপুর ১২:৩২

সাতক্ষীরার শ্যামনগরে আওয়ামী লীগ নেতাদের ঘনিষ্ঠ আত্মীয়কে জাতীয়তাবাদী ছাত্রদলের কমিটিতে অন্তর্ভুক্ত করায় দলে তীব্র সমালোচনা সৃষ্টি হয়েছে। ঈশ্বরীপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও অপসারিত চেয়ারম্যান শোকর আলীর মেয়ে এবং উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক গোলাম মোস্তফা বাংলার ভাতিজি সোহানা সাবরিনা সাতক্ষীরা সরকারি মহিলা কলেজ ছাত্রদলের নির্বাহী সদস্য পদে মনোনীত হয়েছেন।

গত ১৭ জুন ২০২৫ তারিখে ছাত্রদল কেন্দ্রীয় সভাপতি রাজিবুল ইসলাম রাজিব এবং সাধারণ সম্পাদক নাছিরউদ্দীন নাছির স্বাক্ষরিত নতুন কমিটির তালিকা সাতক্ষীরায় পৌঁছানোর পরপরই বিষয়টি নিয়ে স্থানীয় বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনগুলোর মধ্যে ব্যাপক সমালোচনা শুরু হয়।

দলীয় নেতাকর্মীদের অভিযোগ, শাসক দলের নেতাদের ঘনিষ্ঠদের এভাবে পদে বসানো হলে দলের ভাবমূর্তি ক্ষুণ্ন হবে। সোহানা সাবরিনার নাম দ্রুত কমিটি থেকে প্রত্যাহার করার দাবিও জানান তারা।

বিএনপি ও ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ বিষয়টি নিয়ে কেন্দ্রীয় কমিটির দৃষ্টি আকর্ষণ করেছেন এবং ছাত্রদলের মূলনীতির সঙ্গে সাংঘর্ষিক এমন সিদ্ধান্ত বাতিলের আহ্বান জানিয়েছেন।

এমএসএম / এমএসএম

কালিয়াকৈরে  জাতীয় যুব দিবস পালিত 

বাকেরগঞ্জে নববধূকে ধর্ষণের অভিযোগ: মামলার ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ২ আসামি কারাগারে

নানা আয়োজনে পানছড়ি ৩ বিজিবির ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

পটুয়াখালীতে জাতীয় যুব দিবস পালিত: ৫ লাখ টাকার যুব ঋণ বিতরণ ও বর্ণাঢ্য র‍্যালি

তাড়াশে জাতীয় যুব দিবস পালিত

কচাকাটা কলেজে ৪ পদে নিয়োগ বাণিজ্যের অভিযোগ: অধ্যক্ষ ও সভাপতির কুশপুত্তলিকা দাহ, মানববন্ধন

ঠাকুরগাঁওয়ে উদীচীর ৫৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত: আলোচনা সভা ও সাংস্কৃতিক পরিবেশনা

সেন্টমার্টিন সংলগ্ন গভীর সমুদ্রে বোটসহ ১০ হাজার কেজি ইউরিয়া সার জব্দ: আটক ৯

শ্যামনগরে 'নক্ষত্রের অভিবাদন': বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখা গুণীজনদের সংবর্ধনা প্রদান

ঘিওরে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত: আলোচনা সভা ও হাত ধোয়ার প্রদর্শনী

এইচএসসিতে সিলেট এমসি কলেজ থেকে মেহরাবুলের গোল্ডেন জিপিএ-৫ অর্জন

চাঁদপুরে রডবোঝাই ট্রাকসহ ৩ হাজার ৯২০ পিস ইয়াবা জব্দ: গ্রেপ্তার ২

উল্লাপাড়ার দুই শত বছরের ঐতিহাসিক দুর্গানগর মন্দিরে ৫ বছর ধরে পূজা বন্ধ