ঢাকা রবিবার, ৩০ আগস্ট, ২০২৬

আনোয়ারায় পাট আইন ভঙ্গ: দুই কারখানাকে ১৫ হাজার টাকা জরিমানা


মহিউদ্দীন মনজুর , আনোয়ারা photo মহিউদ্দীন মনজুর , আনোয়ারা
প্রকাশিত: ২৬-৬-২০২৫ দুপুর ১২:৩৩

চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় পাটজাত বস্তার পরিবর্তে প্লাস্টিক ব্যবহার করায় দুইটি রাইস মিলকে ১৫ হাজার টাকা জরিমানা করেছে উপজেলা প্রশাসন ও চট্টগ্রাম পাট অধিদপ্তর।

বুধবার (২৫ জুন) দুপুরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট দীপক ত্রিপুরা এবং চট্টগ্রাম পাট অধিদপ্তরের মুখ্য পরিদর্শক মো. শোয়েব নাঈম যৌথভাবে এ অভিযান পরিচালনা করেন।

অভিযানে পাট আইন লঙ্ঘনের দায়ে দুই মিল মালিকের বিরুদ্ধে পৃথক দুটি মামলা দায়ের করা হয় এবং মোট ১৫ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

পাট অধিদপ্তরের মুখ্য পরিদর্শক মো. শোয়েব নাঈম বলেন, “সংশ্লিষ্ট মিলগুলোতে প্লাস্টিক বস্তা ব্যবহার করা হচ্ছিল, যা বিদ্যমান আইনের সুস্পষ্ট লঙ্ঘন। পরিবেশ সংরক্ষণ এবং পাট খাত সুরক্ষায় এই আইন কঠোরভাবে প্রয়োগ করা হবে।”

এ বিষয়ে সহকারী কমিশনার (ভূমি) দীপক ত্রিপুরা বলেন, “পাট আইন বাস্তবায়নে নিয়মিত অভিযান চলবে। পরিবেশবান্ধব পাটজাত পণ্যের ব্যবহার নিশ্চিত করতে আমরা দৃঢ় প্রতিজ্ঞ।”

এমএসএম / এমএসএম

‎বাগেরহাটে দাবীকৃত চাঁদা না পাওয়ায় বালু উত্তোলনের পাইপ ভাংচুর

মোরেলগঞ্জে বিদ্যালয়ের প্রধান শিক্ষকের দুর্নীতি ও অনিয়মের বিরুদ্ধে মানববন্ধন

গুরুদাসপুরে পুলিশের ওপর হামলার অভিযোগে ৯ জন আটক

ত্রিশালে শিক্ষক শূণ্যতায় ব্যাহত প্রাথমিক শিক্ষা কার্যক্রম

টঙ্গীতে নিষিদ্ধ আওয়ামী লীগের ৪ নেতাকর্মী গ্রেপ্তার, আদালতে প্রেরণ

‎সোনারগাঁয়ে সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ

কাপ্তাই হ্রদের পানিতে তলিয়ে গেছে ঝুলন্ত সেতু, পর্যটকদের চলাচলে নিষেধাজ্ঞা

তীব্র যানজটে চার ঘণ্টা আটকে অ্যাম্বুলেন্সে রোগীর মৃত্যু

বাল্কহেডে চাঁদা দাবি, না পেয়ে মারধর, টাকা ও মালামাল লুটের অভিযোগ কথিত নেতা রাসেদের বিরুদ্ধে

শ্বশুরবাড়ির লোকদের বিরুদ্ধে গৃহবধূকে নির্যাতন করে হত্যার অভিযোগ পরিবারের

মান্দায় বিতর্কিত ইউএনও পদন্নোতিতে সুশীল সমাজের ক্ষোভ:বিভাগীয় ব্যবস্থা গ্রহণের দাবি

মনপুরায় হাসপাতালের ময়লা পরিষ্কারে অর্ধশতাধিক যুবদল নেতাকর্মী

ত্রিশালে জরাজীর্ণ ঘরে দিন কাটছে বৃদ্ধা সমেলার