আনোয়ারায় এইচএসসি পরীক্ষার্থী ও অভিভাবকদের জন্য ছাত্রদলের হেল্প ডেস্ক
চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব লায়ন হেলাল উদ্দিনের নির্দেশনা ও সার্বিক তত্বাবধানে আনোয়ারায় এইচএসসি পরীক্ষার্থী ও অভিভাবকদের সুবিধার্থে আনোয়ারা সরকারি কলেজ ও শাহ মোহছেন আউলিয়া ডিগ্রি কলেজ ছাত্রদল ব্যতিক্রমী উদ্যোগ গ্রহণ করেছে।
বৃহস্পতিবার (২৬ জুন) সকাল থেকে শুরু হওয়া এইচএসসি পরিক্ষার্থীদের পরীক্ষা কেন্দ্রের সামনে স্থাপন করা হয়েছে ছাত্রদলের হেল্প ডেস্ক।
এই হেল্প ডেস্ক এর মাধ্যমে শিক্ষার্থীদের মাঝে কলম, স্কেল,খাবার পানি,স্যালাইন, মাক্স বিতরণ ও ট্রাফিকের ব্যবস্থা করা হয়। পাশাপাশি অভিভাবকদের জন্য বিভিন্ন স্থানে চেয়ার দিয়ে বসার পরিবেশ সৃষ্টি করা হয়েছে বলে জানান তারা।
চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রদলের সভাপতি পদপ্রার্থী ইসমাইল বিন মনির বলেন,পরীক্ষার্থীদের সিট খুঁজে পেতে সহযোগিতা, পানি সরবরাহ, প্রয়োজনীয় কলম-পেন্সিলের ব্যবস্থা ও তথ্য সহায়তা দিতে এ উদ্যোগ নেওয়া হয়েছে। বিশেষ করে দূরদূরান্ত থেকে আসা শিক্ষার্থী ও অভিভাবকরা যাতে কোনো বিড়ম্বনার শিকার না হন, সেজন্য আমাদের এই আয়োজন।
তিনি আরো বলেন, শিক্ষার্থীরা দেশের ভবিষ্যৎ। তাদের যেকোনো সমস্যা সমাধানে ছাত্রদল সবসময় পাশে থাকবে। আমরা সকল শিক্ষার্থীর জন্য এ সেবা কার্যক্রম চালাচ্ছি।
হেল্প ডেস্ককে কেন্দ্র করে শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে স্বস্তির ছাপ দেখা গেছে। অনেকেই এমন উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন এবং নিয়মিত এ ধরনের সহায়তামূলক কার্যক্রম চালু রাখার আহ্বান জানিয়েছেন।
এমএসএম / এমএসএম
টেকনাফে সিএনজি অটোরিকশাসহ সাড়ে তিন কোটি টাকার ৭০ হাজার ইয়াবা জব্দ
চাঁদপুরে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ দুইজন গ্রেপ্তার
সাভারে শ্রমিক অসন্তোষ: ২৬৪ পোশাক কারখানায় ছুটি
সাভারে শ্রমিক অসন্তোষ: ২৬৪ পোশাক কারখানায় ছুটি
সিলেটে পৃথক অভিযানে দুই আসামি গ্রেপ্তার
পত্নীতলায় জাতীয় যুব দিবস পালিত
ধামরাইয়ে বাক্প্রতিবন্ধীর বসতবাড়িতে দুর্বৃত্তদের আগুন
চন্দনাইশে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা ও পরিচ্ছন্নতা কর্মসূচি
নেত্রকোণায় সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেল এর উদ্যোগে সাংবাদিক আলিফ ফকির হত্যার বিচার দাবিতে মানববন্ধন
চৌগাছায় গাছি সমাবেশ ও খেজুরের চারা বিতরণ: কৃষকদের সুবিধার্থে নির্মিত হবে মিনি কোল্ড স্টোরেজ
ধুনটে বিস্ফোরক মামলায় স্বেচ্ছাসেবক লীগ নেতা সজিব গ্রেপ্তার
রাজশাহীতে মানিক পশারীর জানাজা-দাফনে বাধার প্রতিবাদে মুক্তিযোদ্ধাদের মানববন্ধন