ঢাকা বৃহষ্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬

আন্তর্জাতিক পদক বিজয়ীদের বাংলাদেশ জুজুৎসু এসোসিয়েশনের সংবর্ধনা ও কমিটির পরিচিতি সভা


যোবায়ের আহমেদ photo যোবায়ের আহমেদ
প্রকাশিত: ২৮-৬-২০২৫ দুপুর ৩:৩৬

আন্তর্জাতিক অঙ্গনে জুজুৎসু খেলায় বাংলাদেশের গর্বিত খেলোয়াড় ও বিভিন্ন পদক অর্জনকারিদের সম্মানে বাংলাদেশ জুজুৎসু এসোসিয়েশনের উদ্যোগে “আন্তর্জাতিক পদক বিজয়ী খেলোয়াড়দের সংবর্ধনা ও কার্যনির্বাহী কমিটির পরিচিতি সভা" অনুষ্ঠিত হয়েছে। 

শুক্রবার (২৭শে জুন) বিকাল ৫ টায় ঢাকা বোট ক্লাবে এই সংবর্ধনা ও পরিচিতি সভা অনুষ্ঠিত হয়।

সংবর্ধনা ও কার্যনির্বাহী কমিটির পরিচিতি সভায় 
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশের প্রথম জাতীয় মার্শাল আর্ট মহিলা প্রশিক্ষিকা, রেফারী ও সংগঠক এবং বাংলাদেশ জুজুৎসু এসোসিয়েশনের সভাপতি লায়ন নাদিরা আহসান। অনুষ্ঠানটিতে সভাপতির দায়িত্ব পালন  করেন, বাংলাদেশ জুজুৎসু এসোসিয়েশনের সাধারণ সম্পাদক মো. সাইফুল ইসলাম।

এসময় অতিথিরা জুজুৎসু খেলা সম্পর্কে বক্তৃতায় বলেন, "জুজুৎসু একটি জাপানিজ মার্শাল আর্ট। জুজুৎসু থেকেইে কারাতে এবং জুডো'র উৎপত্তি। জুজুৎসু একটি এশিয়ান অলিম্পিকের ডিসিপ্লিন। জুজুৎসু'তে ৭টি ইভেন্ট রয়েছেঃ ১. ডুও সিস্টেম ২. শো সিস্টেম ৩. ফাইটিং সিস্টেম ৪. নিওজা ৫. ফুল কন্টাক্ট ফাইট ৬. নো-গি ৭. পারা জুজুৎসু। বাংলাদেশ জুজুৎসু এসোসিয়েশন ২০১৮ সালে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের যুব ও ক্রীড়া মন্ত্রণালয় ও জাতীয় ক্রীড়া পরিষদের অনুমোদন প্রাপ্ত হয়। বাংলাদেশ জুজুৎসু এসোসিয়েশন ৪টি জাতীয় প্রতিযোগিতা, ১টি জাতীয় বীচ প্রতিযোগিতা, রেফারি প্রশিক্ষণ ও গ্রেডিং পরীক্ষা, বিভাগীয় ও জেলা পর্যায়ে প্রায় শতাধিক প্রশিক্ষণ কর্মশালা সফলভাবে আয়োজন করেছে। বাংলাদেশ জুজুৎসু এসোসিয়েশন ৪টি বিশ্ব জুজুৎসু প্রতিযোগিতা, ৫টি এশিয়ান জুজুৎসু প্রতিযোগিতা, ২টি গ্রান্ড প্রিক্স প্রতিযোগিতা ও ১টি দক্ষিণ এশিয়ান জুজুৎসু প্রতিযোগিতাসহ মোট ১৩টি আন্তর্জাতিক প্রতিযোগিতা থেকে ৮টি স্বর্ণ ও ৮টি রৌপ্য সহ মোট ৪২টি পদক জয়ের মাধ্যমে বাংলাদেশের লাল সবুজের পতাকার জন্য এক অনন্য সম্মান বয়ে আনতে সক্ষম হয়েছেন। বাংলাদেশ জুজুৎসু এসোসিয়েশন অলিম্পিক থেকে বাংলাদেশের জন্য স্বর্ণ জয়ের স্বপ্ন দেখেন।"

এসময় আন্তর্জাতিক প্রতিযোগিতায় জুজুৎসু খেলায় বাংলাদেশী দলের  স্বর্ণপদক, রৌপ্য পদক, তাম্র পদক বিজয়ীদের ক্রেস্ট দিয়ে সংবর্ধনা জানানো হয়। পরে রাতের ডিনারের মধ্যদিয়ে অনুষ্ঠানের সমাপ্তি হয়।

এমএসএম / এমএসএম

বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে চ্যানেল এস-এর রিপোর্টার সোহেল রানা শুভর ওপর সন্ত্রাসী হামলা-প্রাণনাশের হুমকি

বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে সাংবাদিকের ওপর হামলা, প্রাণনাশের হুমকি

তেজগাঁওয়ে আ.লীগের নৈরাজ্য ও ষড়যন্ত্রের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল

উত্তরা পশ্চিম থানায় জেলা মহিলা যুবলীগের সভাপতি গ্রেফতার

মালয়েশিয়ায় লুৎফুজ্জামান বাবরের মেরুদণ্ডে সফল অস্ত্রোপচার

উত্তরায় পৃথক অভিযানে আওয়ামী লীগ, কৃষক লীগ ও ছাত্রলীগের তিন নেতা গ্রেপ্তার

বর্ণাঢ্য আয়োজনে নবীন বরণ উদযাপন মোহাম্মদপুর মহিলা কলেজ প্রাঙ্গনে

যাত্রাবাড়ী থানা মহিলা দলের শিক্ষা বিষয়ক সম্পাদক শারমিন আক্তার রিতা বহিষ্কৃত

রাজধানীতে আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে ছাত্রদলের সতর্ক অবস্থান

অন্ধকার থেকে আলোর পথে ৩৫০ মানুষ, চোখে নতুন স্বপ্ন দেখার সুযোগ করে দিল ছওয়াব

সংসদ চত্বর ধূমপানমুক্ত করার উদ্যোগকে পাবলিক হেলথ অ্যাডভোকেটসের স্বাগত

রাজউকের অভিযানে জিয়া স্মরণীতে দুই নির্মাণাধীন ভবনের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন, মিটার জব্দ

ছাতারপুলে মেরুল ব্রিজ নির্মাণ ও সড়ক প্রশস্তকরণ কাজ পরিদর্শন করেছেন রাজউক চেয়ারম্যান