ঢাকা রবিবার, ৪ অক্টোবর, ২০২৬

রাণীনগরে পৃথক অভিযানে তিনজন গ্রেফতারসহ গাঁজার গাছ উদ্ধার


রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি photo রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি
প্রকাশিত: ২৮-৬-২০২৫ বিকাল ৫:৩৩
নওগাঁর রাণীনগর থানাপুলিশ পৃথক অভিযান চালিয়ে তিনজনকে গ্রেফতার করেছে। এসময় একজনের বাড়ী থেকে তিন কেজি ওজনের দুটি গাঁজার গাছ উদ্ধার করেছে পুলিশ। এঘটনায় মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা রুজু করে শনিবার আদালতে প্রেরণ করা হয়েছে।
রাণীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হাফিজ মো: রায়হান জানান, বাড়ীর আঙ্গিনায় গাছ লাগিয়ে গাঁজা চাষ করা হচ্ছে,এমন গোপন সংবাদের ভিত্তিতে শনিবার ভোরে উপজেলার পারইল পাতাপাড়া গ্রামে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ওই গ্রামের নারায়ন চন্দ্রের ছেলে অমল চন্দ্র (৩৯) কে আটক করা হয় এবং তার বাড়ীর আঙ্গিনা থেকে চাষকৃত দুটি গাঁজার গাছ উদ্ধার করা হয়েছে। গাছ দুটির ওজন প্রায় তিন কেজি হবে বলে জানান পুলিশের এই কর্মকর্তা। এঘটনায় শনিবার সকালে মামলা রুজু করে রুজুকৃত মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়েছে। 
এছাড়া একই রাতে আদালতের পরোয়ানা অনুযায়ী উপজেলার চকাদীন গ্রামের নজু সরদারের ছেলে ফজলু সরদার(২৮) এবং গোনা মধ্যপাড়া গ্রামের মোতালেব হোসেনের ছেলে জাহাঙ্গীর আলম(৩৪)কে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতদের শনিবার আদালতে প্রেরণ করা হয়েছে।

এমএসএম / এমএসএম

এলডিডিপি প্রকল্পের প্রশিক্ষণে স্বাবলম্বী শিবগঞ্জের খামারিরা

আটোয়ারী লক্ষীপুর মাদ্রাসায় জাল কাগজে কমিটি করে উপাধ্যক্ষ সহ ৪ জন নিয়োগ, দেখার কেউ নাই

পঞ্চগড়ে রাতের আঁধারে বিদ্যালয়ের ১১টি ফ্যান চুরি, এলোমেলো অফিস কক্ষ

আদমদীঘিতে বারান্দা থেকে বাবুর্চির মরদেহ উদ্ধার

সিংড়ায় পরিবেশ ও প্রকৃতি আন্দোলনের লিফলেট বিতরণ

মৌলভীবাজারে প্রধানমন্ত্রীকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য, টিকটকার মামুন গ্রেপ্তার

দাউদকান্দিতে রায়পুর কৈলাশ চৌধুরী উচ্চ বিদ্যালয়ে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণ

পিরোজপুরের কাউখালীতে গৃহবধূকে শ্বাসরোধে হত্যা, ঘরের মালামাল লুট

ঠাকুরগাঁওয়ে তিন বছরের শিশুর ওপর যৌন নিপীড়ন, ১৩ বছরের কিশোর কারাগারে

চাঁপাইনবাবগঞ্জে এসআরবির বিরুদ্ধে মুক্তিযোদ্ধা পরিবারের দুই ছেলেকে ‘মাদক মামলায় ফাঁসানোর’ অভিযোগ

ভোলা পৌরসভায় মশক নিধন কার্যক্রমে ৪১ লাখ টাকা অনিয়ম ও আত্মসাতের অভিযোগ কর্তৃপক্ষের বিরুদ্ধে

প্রশাসক রিটনের সাথে রাজশাহী অনলাইন সাংবাদিক ফোরামের নবনির্বাচিত নেতৃবৃন্দের মতবিনিময়

গোপালগঞ্জে দুর্গাপূজা উপলক্ষে আইনশৃঙ্খলা প্রস্তুতি সভা অনুষ্ঠিত