কুতুবদিয়ায় পাঁচ মাস ধরে ইউপি চেয়ারম্যানদের অনুপস্থিতিতে পরিষদ কার্যক্রম স্থবির
কক্সবাজারের কুতুবদিয়া উপজেলায় কৈয়ারবিল ও আলী আকবর ডেইল ইউনিয়নের দুই ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান দীর্ঘ পাঁচ মাস ধরে পরিষদে অনুপস্থিত রয়েছেন। ‘ডেবিল হান্ট’ অভিযানের পর থেকে তারা পরিষদের কার্যক্রম থেকে নিজেকে সরিয়ে রেখেছেন বলে জানা গেছে।
কৈয়ারবিল ইউপির প্যানেল চেয়ারম্যান শফিউল আলম জানান, চেয়ারম্যান মোহাম্মদ আজমগীর মাতবর গত ৮ ফেব্রুয়ারি থেকে পরিষদে আসছেন না। বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তাকে রেজ্যুলেশনের মাধ্যমে জানানো হয়েছে। তিনি বলেন, ভারপ্রাপ্ত প্যানেল চেয়ারম্যান থাকলে পরিষদের আর্থিক কাজ ও গ্রাম আদালত সচল রাখা সম্ভব হতো।
আলী আকবর ডেইল ইউপির প্যানেল চেয়ারম্যান আকতার কামাল সিকদার বলেন, চেয়ারম্যান মো. জাহাঙ্গীর সিকদার চার মাস ধরে পরিষদে অনুপস্থিত থাকলেও জরুরি কাজে চট্টগ্রামে গিয়ে স্বাক্ষর আনেন। তিনি কিছুটা অসুস্থ বলে জানান।
সূত্র জানায়, আজমগীর মাতবর ইউনিয়ন আওয়ামী লীগের আহ্বায়ক এবং উপজেলা আওয়ামী লীগের সভাপতি আওরঙ্গজেব মাতবরের ছোট ভাই। তাঁর বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে, তবে তিনি জামিনে রয়েছেন। জাহাঙ্গীর সিকদারও আলী আকবর ডেইল ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক এবং জামিনে মুক্ত রয়েছেন।
কুতুবদিয়া থানার ওসি মোহাম্মদ আরমান হোসেন জানান, উভয় চেয়ারম্যানের বিরুদ্ধে থানায় কোনো গ্রেপ্তারি পরোয়ানা নেই।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ক্যাথোয়াইপ্রু মারমা বলেন, দুই চেয়ারম্যানের দীর্ঘদিন অনুপস্থিতির বিষয়টি জেলা প্রশাসকের কাছে জানানো হয়েছে এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
স্থানীয়রা অভিযোগ করেন, চেয়ারম্যানদের অনুপস্থিতির কারণে ইউনিয়ন পর্যায়ে সেবা কার্যক্রম স্থবির হয়ে পড়েছে। দ্রুত প্রশাসনিক পদক্ষেপ না হলে জনভোগান্তি বাড়বে বলে তারা আশঙ্কা করছেন।
এমএসএম / এমএসএম
কাউনিয়ায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির আলোচনা সভা ও র্যালি
রাতে ঘুমাতে গেলেন ঘরে, সকালে বিবস্ত্র লাশ মিলল সুপারিবাগানে
টাঙ্গাইলে বিনামূল্যে ৩ দিনব্যাপী সেলাই প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন ও হুইল চেয়ার বিতরণ
কুড়িগ্রামে গ্রামীণ খেলাধুলায় মেতে উঠল সব বয়সী মানুষ, ফিরল শৈশবের স্মৃতি
চিলমারীতে বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস-২০২৬ পালিত
কারিগরি ও প্রযুক্তিগত শিক্ষাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হচ্ছে: সমাজকল্যাণ মন্ত্রী
ধামইরহাটে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত
সিংড়ায় শশুর কর্তৃক গৃহবধূকে ধর্ষণের অভিযোগ, লজ্বায় আত্নহত্যা
মান্দায় জাতীয় সমবায় দিবস পালন
কারিগরি ও প্রযুক্তিগত শিক্ষাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হচ্ছে: সমাজকল্যাণ মন্ত্রী
উল্লাপাড়ায় আমজাদের মৃত্যু ঘিরে রহস্য, হত্যার অভিযোগে আদালতে মামলা
গোপালগঞ্জে নানা আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত