ঢাকা রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬

আকিজ রেডিমিক্স কনক্রিট শ্রমিকদের বেতন ও টিপ ভাতা বৃদ্ধির দাবিতে বন্ধন


যোবায়ের আহমেদ photo যোবায়ের আহমেদ
প্রকাশিত: ২৯-৬-২০২৫ বিকাল ৬:৪১

আকিজ রেডিমিক্স কনক্রিট লিঃ এর মিক্সার ড্রাইভার, পিক-আপ ড্রাইভার ও হেলপাররা বেতন বৃদ্ধি ও টিপ ভাতা বৃদ্ধি এবং বিগত দিনের মত কোম্পানির লাভংশের একটি অংশের দাবিতে মানব বন্ধন ও অবস্থান কর্মসূচি পালন করেছে। 

রবিবার ( ২৯ জুন) দুপুর ১২ টায় তুরাগের বেরিবাধ এলাকায় আকিজ রেডিমিক্স কনক্রিট লিঃ এর সামনে এই মানব বন্ধন ও অবস্থান কর্মসূচি পালন করে।

অবস্থান কর্মসূচিতে শ্রমিকরা তাদের বক্তব্যে বলেন, "আমাদের এই রেডিমিক্স সেকশনে ডিউটির কোন নির্দিষ্ট সময় সীমা নাই। কোন কোন সময় টানা ২৪ ঘন্টা থেকে ৭২ ঘন্টা পর্যন্ত টানা ডিউটি করতে হয়। সেই তুলনায় আমাদের ১১ হাজার থেকে ১৪ হাজার টাকা পর্যন্ত বেতন যা বর্তমান সময়ের জন্য খুবই স্বল্প। এই বেতন দিয়ে আমাদের ফ্যামিলির খরচ চালানো খুবই কষ্ট হয়ে পড়ে। এই বেতন দিয়ে আমাদের বাচ্চাদের পড়াশোনার খরচ চালানো সম্ভব হয়ে উঠেনা। আগে কোম্পানি সাবান, তৈল, ইফতারি সহ কোম্পানির লভের একটা অংশ আমাদের দিত। কিন্তু এখন এসব কিছুই পাইনা।"

এসময় শ্রমিকরা ৪০ হাজার টাকা বেতন ও টিপ ভাতা বৃদ্ধি ৫০০ টাকা করার জোর দাবি জানান। 

মানববন্ধনে অংশ নেয়া শ্রমিকরা ফ্যাক্টরী ম্যানেজার শিহাব উদ্দিন, এডমিন অফিসার ইয়ানুর, লজিস্টিক ও ডিস্টিভিশন অফিসার ইব্রাহিম খলিলের বিরুদ্ধে শ্রমিকদের সাথে খারাপ ব্যবহার, গালাগালি, পুলিশ দিয়ে হয়রানি সহ কয়েকটি অভিযোগ এনে তাদের প্রত্যাহারের দাবী জানান। 

এ বিষয়ে ফ্যাক্টরী ম্যানেজার শিহাব উদ্দিন, এডমিন অফিসার ইয়ানুর, লজিস্টিক ও ডিস্টিভিশন অফিসার ইব্রাহিম খলিলের কাছে জানতে চাইলে তারা জানান, আমাদের বিরুদ্ধে শ্রমিকরা যে অভিযোগ করছে এসবের কোন ভিত্তি নেই। আমরা হেড অফির নিয়মের বাহিরে চলতে পারিনা। এখানকার সকল নিয়ম হেড অফিস থেকেই নিয়ন্ত্রণ করা হয়। তাদের মানববন্ধনের বিষয়ে কর্তৃপক্ষকে অবগত করেছি উনারা এসে বিষয়টি সমাধান করবেন বলে জানান তারা।

এমএসএম / এমএসএম

মুগদায় মাদকবিরোধী সমাবেশ ও দোয়া মাহফিল: দুই মাদক কারবারিকে এলাকা ছাড়া করল জনতা

হাসপাতালে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের ওপর ধারাবাহিক হামলার প্রতিবাদে ড্যাবের নিন্দা ও আইন প্রণয়নের দাবি

দক্ষিণ ঢাকায় চাঁদাবাজি রোধে ইতিবাচক পরিবর্তনের দাবি ফুটপাত ব্যবসায়ীদে

লাইসেন্সে অনিয়মের অভিযোগ, ২৪ ঘণ্টায় বদলি বাতিল

মাদক প্রতিরোধের আহ্বানে বৃহত্তর উত্তরা উলামা পরিষদের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

বাংলাদেশ বেতারের সামনে ককটেল বিস্ফোরণ

তেজগাঁও থানা ছাত্রদলের উদ্যোগে ফার্মগেইট এলাকায় বিক্ষোভ মিছিল হয়

উত্তরা ১১ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির প্লট রাজউক কর্তৃক অন্যকে বরাদ্দ দেয়ার উদ্যোগের প্রতিবাদে সেক্টরবাসীর মানববন্ধন

উত্তরা ১২ নম্বর সেক্টর সোসাইটি ও ইউনিমার্টের আয়োজনে শিশু-কিশোরদের তিন মাসব্যাপী ফুটবল প্রশিক্ষণের উদ্বোধন

দেশের সমসাময়িক বিষয় নিয়ে ‘বাংলাদেশ ভূমিহীন আন্দোলন’-এর বর্ধিত সভা অনুষ্ঠিত

ভরপাশা ইউনিয়ন বিএনপির কমিটিতে জুবেল জোমাদ্দার যুগ্ম-সাধারণ সম্পাদক মনোনীত

নিপীড়নবিরোধী সাংবাদিক ফ্রন্টের উদ্বেগ ও মুক্তির দাবি

মানুষের অধিকার ও বৈষম্যহীন বাংলাদেশ গড়ার অঙ্গীকার বাংলাদেশ জনতা পার্টির (বিজেপি)