আদমদীঘিতে রংপুর এক্সপ্রেস ট্রেনের দুই কোচ লাইনচ্যুত
বোনারপাড়া-সান্তাহর রেললাইনের আদমদীঘি স্টেশনে ঢাকাগামী আন্তঃনগর রংপুর এক্সপ্রেস ৭৭২ নম্বর ট্রেনের দুইটি বগি বা কোচ লাইনচ্যুত হয়েছে। ৫ ঘন্টার পর লাইনচ্যুত দুইটি বগি রেখেই ট্রেনটি ঢাকার উদ্যোশ্যে রওয়ানা দেয়। ফলে কোন যাত্রী হতাহত হওয়ার খবর পাওয়া যায়নি। গত শনিবার (২৮জুন) দিবাগত রাত ২টা ৩০ মিনিটে আদমদীঘি রেলওয়ে স্টেশনের ১ নম্বর রেললাইনের ৯নং পয়েন্টের নিকট এ দুর্ঘটনা ঘটে। পরে ভোর ৫টা ৪০ মিনিটে লাইচ্যুত দুটি বগি রেখে রংপুর এক্সপ্রেস ট্রেন ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায়।
আদমদীঘি রেলওয়ে স্টেশনের কর্তব্যরত সহকারি স্টেশন মাস্টার জাহাঙ্গীর আলম জানান, গত শনিবার রাতে রংপুর থেকে ছেড়ে আসা ঢাকাগামী আন্ত:নগর ট্রেনটি আদমদীঘি রেলওয়ে স্টেশন রাত ২টা ৩০ অতিক্রম করার সময় ৯নং পয়েন্ট পার হওয়ার পরপর দুটি বগি (কোচের) বেলিপ্লেট ভেঙ্গে যাওয়ায় দুটি কোচের চাকা লাইনচ্যুত হয়। ফলে রংপুর এক্সপ্রেসসহ কোন ট্রেন যাতাযাত করতে পারেনি। সকল ট্রেন যোগাযোগ বন্ধ ছিল। রিলিফ ট্রেন আসার পর লাইচ্যুত হওয়া কোচ বা দুটি বগি ট্রেন থেকে সরিয়ে রেখে বিকল্প লুফ রেললাইন ব্যবহার করে ভোর ৫টা ৪০ মিনিটে আদমদীঘি স্টেশন থেকে অপর বগি নিয়ে ট্রেনটি ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায়। এসময় পর্যন্ত অপর ট্রেন চলাচল বন্ধ ছিল। বেলা ১১টা এ সংবাদ লেখা পর্যন্ত দুর্ঘটনার কবলিত লাইনচ্যুত দুটি বগি উদ্ধার কাজ চলছে। বগুড়ার উর্দ্ধতন সহকারি প্রকৌশলী আফজার হোসেন বলেন, পরদিন রোববার সকাল ৯টা থেকে অপর আন্ত:নগর ও লোকারসহ চারটি ট্রেন গুলো লুফলাইন বা বিকল্প ২নং রেললাইন ব্যবহার করে ট্রেন চলাচল স্বাভাবিক শুরু করা হয়। তবে কি কারনে কোচের বেলিপ্লেট ভেঙ্গে গেছে সে বিষয়ে তদন্ত টিম কাজ করছে।
এমএসএম / এমএসএম
জুয়ার দায়ে বাদ পড়া ইমামের বিরুদ্ধে প্রতিবেশীকে মারধর-নির্যাতনের অভিযোগ
ময়মনসিংহে ভূমিকম্প মোকাবিলায় বিকল্প জরুরি যোগাযোগের মহড়া
বাগেরহাটের কচুয়ায় বৃদ্ধকে পিটিয়ে হত্যা জড়িত সন্দেহে ভাতিজীসহ ৪ জন আটক
বেলাবোতে সন্ত্রাস বিরোধী আইনের মামলায় গ্রেপ্তার ছাত্রলীগ কেন্দ্রীয় সহ-সভাপতি পিয়াল
লিভার সিরোসিস আক্রান্ত রাজুর পাশে দাঁড়ালেন সমাজসেবা কর্মকর্তা জামাল হোসেন
মনিরামপুরের আলীম জাতিসংঘের সাধারন পরিষদের ‘ডেপুটি চিফ অব ক্যাবিনেট’
নেত্রকোণার মদনে স্বামীর দ্বিতীয় বিয়ের খবরে ঘুমের ওষুধ সেবন-হাসপাতালে স্ত্রীর মৃত্যু
আলমডাঙ্গায় গৃহবধূর মৃত্যু: শাহারুলের বিরুদ্ধে পরিবারের পরিকল্পিত হত্যার অভিযোগ
কোটালীপাড়ায় বিএনপি নেতার বিরুদ্ধে ফসলী জমির উপর দিয়ে রাস্তা নির্মানের অভিযোগ
নালিতাবাড়ীতে সাংবাদিকের উপস্থিতি টের পেয়ে দৌঁড়ে পালালেন ভূয়া কাজী
প্রেমের সম্পর্কে পালিয়ে বিয়ে, নয় মাসের মধ্যে লাশ হলো কিশোরী লাবনী
কুড়িগ্রামে ভাওয়াইয়া যুবরাজ কছিম উদ্দিনের ৩৪তম প্রয়াণ দিবসে স্মরণসভা ও সঙ্গীতাঞ্জলি