কোনাবাড়ীতে কারখানায় শ্রমিক হত্যা: নিরাপত্তাকর্মী গ্রেপ্তার
গাজীপুর সিটি করপোরেশনের কোনাবাড়ীতে গ্রীনল্যান্ড লিমিটেড তৈরি পোশাক কারখানার ভেতরে হৃদয় নামে এক মেকানিক্যাল মিস্ত্রিকে পিটিয়ে হত্যার ঘটনায় শফিকুল ইসলাম (৩০) নামে এক নিরাপত্তাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ নিয়ে এ ঘটনায় মোট দুজনকে গ্রেপ্তার করা হলো।
সোমবার (৩০ জুন) রাতে অভিযান চালিয়ে কোনাবাড়ী সেলিম নগর এলাকা থেকে শফিকুলকে গ্রেপ্তার করা হয়। এর আগে, কুদ্দুস নগর পেয়ারা বাগান এলাকা থেকে হাসান মাহমুদ মিঠুন নামে আরও একজনকে গ্রেপ্তার করে পুলিশ।
গ্রেপ্তারকৃত শফিকুল ইসলাম রাজশাহী জেলার বাগমারা থানার হাটমাদনগর গ্রামের রফিকুল ইসলামের ছেলে। তিনি কোনাবাড়ী থানাধীন সেলিম নগর এলাকায় ভাড়া বাসায় থেকে গ্রীনল্যান্ড লিমিটেড কারখানায় নিরাপত্তাকর্মী হিসেবে কর্মরত ছিলেন।
বিষয়টি নিশ্চিত করে গাজীপুর মেট্রোপলিটন কোনাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সালাহউদ্দিন জানান, শফিকুল ইসলামকে সাত দিনের রিমান্ড আবেদন করে আদালতে পাঠানো হয়েছে। সিসিটিভি ফুটেজ শনাক্ত করে অন্যদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত আছে বলেও জানান তিনি।
উল্লেখ্য, গত শুক্রবার (২৭ জুন) রাতে চুরির অপবাদ দিয়ে হৃদয় নামে এক মেকানিক্যাল মিস্ত্রিকে রশি দিয়ে হাত-পা বেঁধে বেধড়ক মারপিট করা হয়। এমন একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে তা ভাইরাল হয়। এ ঘটনায় নিহত হৃদয়ের বড় ভাই লিটন মিয়া বাদী হয়ে কোনাবাড়ী থানায় অজ্ঞাত আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন। ঘটনার পর থেকেই কারখানাটি অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ।
নিহত হৃদয় টাঙ্গাইল জেলার ঘাটাইল থানার শুকতারবাইদ গ্রামের আবুল কালামের ছেলে।
এমএসএম / এমএসএম
রৌমারীতে গাভিন গরু জবাই করে বিক্রি'র অভিযোগ মাংস বিক্রেতার বিরুদ্ধে, মৃত বাছুর উদ্ধার
অপরাধ যে করবেন, তাকে আইনের আওতায় আনা হবে-প্রতিমন্ত্রী মীর হেলাল
নাগরপুরে চোরের ছুরিকাঘাতে গৃহস্থ নিহত, আহত ২, ঘাতক আটক
গলাচিপায় মাদ্রাসার সুপারের অপসারণ দাবিতে মানববন্ধন, চাকরির প্রলোভনে ৮ লক্ষ টাকা ঘুষের অভিযোগ
নওয়াপাড়ায় ভৈরব নদে গোসল করতে নেমে শিশু নিখোঁজ
কাপাসিয়ায় "গ্রিন কাপাসিয়া, ক্লিন কাপাসিয়া" কর্মসূচির শুভ উদ্বোধন
৩১ বছর ধরে বেদখলে পুরুলিয়া বিদ্যালয়ের সম্পত্তি
সাতক্ষীরার তিন শত বছরের ঐতিহ্য গুড়পুকুর মেলা শুরু
আত্রাইয়ে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত
স্থানীয় নির্বাচন শুরু জানুয়ারিতে শেষ জুনে
ধর্মদহে ফারুকের বিরুদ্ধে মাদক কারবারের অভিযোগ, অতিষ্ঠ এলাকাবাসী
তেঁতুলিয়ায় বাল্যবিবাহের অভিযোগ,১০ হাজার টাকা জরিমানা করলো ইউএনও