জুলাই আন্দোলনের শহীদদের আত্মার মাগফেরাত কামনা করলেন সরিষাবাড়ীর নবাগত ইউএনও
বিগত স্বৈরশাসক হটাও আন্দোলনে নিহত সকল শহীদদের আত্মার মাগফেরাত কামনা করেছেন সরিষাবাড়ী উপজেলার নবাগত নির্বাহী অফিসার মোহছেন উদ্দীন। ১ জুলাই মঙ্গলবার উপজেলা কমপ্লেক্স মসজিদে জোহরের সালাত আদায় শেষে তিনি মুসল্লিদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং '২৪-এর জুলাই আন্দোলনে নিহত সকল শহীদের বিদেহী আত্মার মাগফেরাত ও আহতদের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।
মোহছেন উদ্দীন গত ২৯ জুন বিকেলে সরিষাবাড়ী উপজেলা নির্বাহী অফিসার হিসেবে দায়িত্বভার গ্রহণ করেন। তিনি ৩৬তম বিসিএস ক্যাডারভুক্ত সদস্য। এর আগে তিনি ময়মনসিংহ বিভাগীয় কমিশনার কার্যালয়ে সহকারী কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন। সেখান থেকে জামালপুর ডিসি অফিসে যোগদানের মাধ্যমে সরিষাবাড়ী উপজেলা নির্বাহী অফিসার হিসেবে দায়িত্বভার গ্রহণ করেন। রবিবার বিকেলে ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার (এসি ল্যান্ড) লিজা রিছিল তার কাছে দায়িত্ব হস্তান্তর করেন।
রবিবার বিকেলে উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত বরণ অনুষ্ঠানে ফুলেল শুভেচ্ছায় বরণ করা হয় নবাগত ইউএনও'কে। এ সময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) লিজা রিছিল, কৃষি অফিসার অনূপ সিংহ, প্রাণিসম্পদ অফিসার হাবিবুর রহমান, উপজেলা প্রকৌশলী জাহিদুল ইসলাম, পিআইও শওকত জামিল এবং ওসিসহ সকল দপ্তরের কর্মকর্তাবৃন্দ তাকে ফুলেল শুভেচ্ছায় বরণ করেন।
উল্লেখ্য, ওএসডিকৃত বিদায়ী ইউএনও অরুন কৃষ্ণ পালের স্থলাভিষিক্ত হলেন নবাগত ইউএনও মোহছেন উদ্দীন। নবাগত ইউএনও'র যোগদানে আবারও উপজেলা প্রশাসন ও পরিষদে সততা ও নিষ্ঠার সাথে কর্মচাঞ্চল্য ফিরে আসবে বলে প্রত্যাশা করছেন বিবেকবান মহল।
এমএসএম / এমএসএম
জুয়ার দায়ে বাদ পড়া ইমামের বিরুদ্ধে প্রতিবেশীকে মারধর-নির্যাতনের অভিযোগ
ময়মনসিংহে ভূমিকম্প মোকাবিলায় বিকল্প জরুরি যোগাযোগের মহড়া
বাগেরহাটের কচুয়ায় বৃদ্ধকে পিটিয়ে হত্যা জড়িত সন্দেহে ভাতিজীসহ ৪ জন আটক
বেলাবোতে সন্ত্রাস বিরোধী আইনের মামলায় গ্রেপ্তার ছাত্রলীগ কেন্দ্রীয় সহ-সভাপতি পিয়াল
লিভার সিরোসিস আক্রান্ত রাজুর পাশে দাঁড়ালেন সমাজসেবা কর্মকর্তা জামাল হোসেন
মনিরামপুরের আলীম জাতিসংঘের সাধারন পরিষদের ‘ডেপুটি চিফ অব ক্যাবিনেট’
নেত্রকোণার মদনে স্বামীর দ্বিতীয় বিয়ের খবরে ঘুমের ওষুধ সেবন-হাসপাতালে স্ত্রীর মৃত্যু
আলমডাঙ্গায় গৃহবধূর মৃত্যু: শাহারুলের বিরুদ্ধে পরিবারের পরিকল্পিত হত্যার অভিযোগ
কোটালীপাড়ায় বিএনপি নেতার বিরুদ্ধে ফসলী জমির উপর দিয়ে রাস্তা নির্মানের অভিযোগ
নালিতাবাড়ীতে সাংবাদিকের উপস্থিতি টের পেয়ে দৌঁড়ে পালালেন ভূয়া কাজী
প্রেমের সম্পর্কে পালিয়ে বিয়ে, নয় মাসের মধ্যে লাশ হলো কিশোরী লাবনী
কুড়িগ্রামে ভাওয়াইয়া যুবরাজ কছিম উদ্দিনের ৩৪তম প্রয়াণ দিবসে স্মরণসভা ও সঙ্গীতাঞ্জলি