আজ থেকে ডিএনসিসি'র পরিচালনায় নগর স্বাস্থ্যসেবা কার্যক্রম
ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি) আজ থেকে নগর স্বাস্থ্যসেবা কার্যক্রমের পূর্ণ দায়িত্ব গ্রহণ করেছে। এর মাধ্যমে নগরবাসীর জন্য অত্যাবশ্যকীয় প্রাথমিক স্বাস্থ্যসেবাকে আরও সহজলভ্য, সমতাপূর্ণ ও মানসম্পন্ন করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।
উল্লেখ্য, ১৯৯৮ সাল থেকে স্থানীয় সরকার বিভাগের অধীনে আরবান প্রাইমারি হেলথ কেয়ার সার্ভিসেস ডেলিভারি প্রজেক্ট (২য় পর্যায়)-এর মাধ্যমে ডিএনসিসিতে নগর মাতৃসদন, প্রাথমিক স্বাস্থ্যসেবা কেন্দ্র এবং স্যাটেলাইট কেন্দ্রগুলো পরিচালিত হয়ে আসছিল। এই প্রকল্পের আওতায় ২১টি ওয়ার্ডে ৬টি নগর মাতৃসদন, ৩০টি প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র এবং ৬০টি স্যাটেলাইট কেন্দ্রের মাধ্যমে নাগরিকদের বিভিন্ন প্রকার স্বাস্থ্যসেবা দেওয়া হতো।
গত ৩০ জুন ২০২৫ তারিখে এই প্রকল্পের মেয়াদ শেষ হওয়ায়, আজ ১ জুলাই ২০২৫ থেকে এই স্বাস্থ্যসেবা কার্যক্রম সরাসরি ডিএনসিসির তত্ত্বাবধান ও ব্যবস্থাপনায় পরিচালিত হবে। সিটি কর্পোরেশনের নিজস্ব ব্যবস্থাপনায় এই স্বাস্থ্যসেবাগুলো এখন আরও টেকসই, স্বচ্ছ এবং নাগরিকদের কাছে অধিকতর সহজলভ্য হবে বলে আশা করা হচ্ছে।
ডিএনসিসি মনে করে, স্বাস্থ্যসেবা নাগরিকদের একটি মৌলিক অধিকার। তাই প্রাথমিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করার এই নতুন যাত্রায় স্থানীয় সরকার মন্ত্রণালয়ের দিকনির্দেশনা এবং অংশীজনদের সহযোগিতায় সেবা প্রদানে কোনো ঘাটতি রাখা হবে না।
এই উদ্যোগের মাধ্যমে নগর স্বাস্থ্য ব্যবস্থায় একটি গুরুত্বপূর্ণ পরিবর্তনের সূচনা হলো, যেখানে নগরবাসী, বিশেষ করে দরিদ্র ও প্রান্তিক জনগোষ্ঠী, গুণগত স্বাস্থ্যসেবা হাতের নাগালে পাবেন।
এমএসএম / এমএসএম
প্রাণিসম্পদকে পূর্ণাঙ্গ সেক্টর করার দাবি ভ্যাব-এর মহাসচিব ডা. কবির উদ্দিন আহমেদের
বাংলাদেশ বিক্রয় পেশাজীবী এসোসিয়েশনের কেন্দ্রীয় (আংশিক) কমিটি ঘোষণা
বাংলা ভাষায় সুফি তাফসিরের একাডেমিক পরিসর বিস্তারের আহ্বান
জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
গাজীপুর শহিদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজে আনসার সদস্যদের সতর্কতায় দুই চোর আটক
ভেটেরিনারি ডক্টরস' এসোসিয়েশন অব বাংলাদেশ (ভ্যাব)-এর শোকবার্তা
কাস্টমসের বাধ্যতামুলক অবসরপ্রাপ্তদের চাকরিতে পুনর্বহালের দাবি
ফেব্রিকের চালান, ভেতরে ১,৬৫৫ দামি মোবাইল জব্দ
বদলি-স্থগিতের পর ফের ঢাকায় ফেরার চেষ্টা
মাতৃবাংলা আইনজীবী সমবায় সমিতির নতুন কমিটি গঠন
তেজগাঁও রেজিস্ট্রেশন অফিসে দুদকের অভিযান
২০ দেশের অংশগ্রহণে ২৯ অক্টোবর ঢাকায় বসছে আন্তর্জাতিক পর্যটন মেলা