নওগাঁর রাণীনগর ও আত্রাইয়ে ৮ জন গ্রেফতার
নওগাঁর রাণীনগর এবং আত্রাই থানা পুলিশ পৃথক অভিযান চালিয়ে মাদক মামলার পলাতক আসামিসহ বিভিন্ন ঘটনায় মোট আটজনকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতদের শনিবার (৫ জুলাই, ২০২৫) আদালতে পাঠানো হয়েছে।
রাণীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হাফিজ মো. রায়হান জানান, শুক্রবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার সোনাকানিয়া গ্রামে অভিযান চালিয়ে মাদক মামলার পলাতক আসামি আবুল কালাম আজাদ (৪৫) কে গ্রেফতার করা হয়। একই রাতে নিয়মিত মামলার আসামি ছালমা বিবি (৩৯) এবং আবু সাঈদ (২০) কেও গ্রেফতার করা হয়েছে।
অন্যদিকে, আত্রাই থানা পুলিশ জানায়, শুক্রবার রাতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে মাদক মামলার পলাতক আসামি সৈয়দ আলী (৩০) কে গ্রেফতার করা হয়। এছাড়া, আদালতের পরোয়ানা অনুযায়ী সাধন চন্দ্র (২৩), জেনাবুল ইসলাম রুবেল (২৭), জালাল উদ্দীন (২৮) এবং মিলন ওরফে করণ (৩৩) কে গ্রেফতার করা হয়।
এমএসএম / এমএসএম
এলডিডিপি প্রকল্পের প্রশিক্ষণে স্বাবলম্বী শিবগঞ্জের খামারিরা
আটোয়ারী লক্ষীপুর মাদ্রাসায় জাল কাগজে কমিটি করে উপাধ্যক্ষ সহ ৪ জন নিয়োগ, দেখার কেউ নাই
পঞ্চগড়ে রাতের আঁধারে বিদ্যালয়ের ১১টি ফ্যান চুরি, এলোমেলো অফিস কক্ষ
আদমদীঘিতে বারান্দা থেকে বাবুর্চির মরদেহ উদ্ধার
সিংড়ায় পরিবেশ ও প্রকৃতি আন্দোলনের লিফলেট বিতরণ
মৌলভীবাজারে প্রধানমন্ত্রীকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য, টিকটকার মামুন গ্রেপ্তার
দাউদকান্দিতে রায়পুর কৈলাশ চৌধুরী উচ্চ বিদ্যালয়ে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণ
পিরোজপুরের কাউখালীতে গৃহবধূকে শ্বাসরোধে হত্যা, ঘরের মালামাল লুট
ঠাকুরগাঁওয়ে তিন বছরের শিশুর ওপর যৌন নিপীড়ন, ১৩ বছরের কিশোর কারাগারে
চাঁপাইনবাবগঞ্জে এসআরবির বিরুদ্ধে মুক্তিযোদ্ধা পরিবারের দুই ছেলেকে ‘মাদক মামলায় ফাঁসানোর’ অভিযোগ
ভোলা পৌরসভায় মশক নিধন কার্যক্রমে ৪১ লাখ টাকা অনিয়ম ও আত্মসাতের অভিযোগ কর্তৃপক্ষের বিরুদ্ধে
প্রশাসক রিটনের সাথে রাজশাহী অনলাইন সাংবাদিক ফোরামের নবনির্বাচিত নেতৃবৃন্দের মতবিনিময়