ঢাকা সোমবার, ১২ অক্টোবর, ২০২৬

যানজট নিরসনে নাগরিকদের ঐক্যবদ্ধ কর্মসূচি ঘোষণা


চট্টগ্রাম অফিস photo চট্টগ্রাম অফিস
প্রকাশিত: ৬-৭-২০২৫ রাত ৯:৩৩

চট্টগ্রাম মহানগরীর বন্দর, ইপিজেড ও পতেঙ্গা রুটে দীর্ঘদিনের যানজট এবং নাগরিক দুর্ভোগ নিরসনে আজ রবিবার (৬ জুলাই, ২০২৫) সকালে নগরীর লিলি কমিউনিটি সেন্টারে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় যানজট ও জনদুর্ভোগ নিরসনে আগামী ২৪ জুলাই মানববন্ধন ও স্মারকলিপি পেশের কর্মসূচি ঘোষণা করা হয়।

সমাজসেবক ও ব্যবসায়ী হাজী মোঃ আমিন সওদাগরের সভাপতিত্বে এবং সাংবাদিক মোহাম্মদ হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বক্তারা বলেন, বন্দর-ইপিজেড-পতেঙ্গা সড়কে প্রতিদিন লক্ষাধিক মানুষ চরম ভোগান্তির শিকার হচ্ছেন। গর্তে ভরা রাস্তা, উল্টো পথে গাড়ি চলাচল, ট্রাফিক ব্যবস্থার দুর্বলতা, ফুটপাত দখল এবং বিকল্প রাস্তা ব্যবহারে অসচেতনতাকে যানজটের মূল কারণ হিসেবে চিহ্নিত করা হয়।

বন্দর থানা সিটিজেন ফোরামের সভাপতি আলহাজ্ব মোঃ হানিফ সওদাগর বলেন, এই এলাকার সড়ক ব্যবস্থাপনা ভয়াবহ রূপ নিচ্ছে। তিনি দ্রুত বিকল্প রাস্তা চালু, পুলিশ প্রশাসনের ভূমিকা জোরদার এবং অবৈধ দখলদার উচ্ছেদের দাবি জানান। পাশাপাশি, জেলা প্রশাসক, সিডিএ, চসিক এবং বন্দর কর্তৃপক্ষকে লিখিতভাবে সমস্যাগুলো জানিয়ে সমাধানের দাবি জানানো হবে।

বিসিবি পরিচালক ও আঞ্জুমান ট্রাস্টের ভাইস-চেয়ারম্যান আলহাজ্ব মনজুরুল আলম মঞ্জু বলেন, বানৌজা নিউ মুরিং সংযোগ সড়ক ও সিমেন্ট ক্রসিং দ্রুত চালু এবং বন্দরে ঢোকা ও বের হওয়ার জন্য পৃথক গেট ও গাড়ির নির্দিষ্ট রুট নির্ধারণ করা হলে যানজট অনেকটা কমবে।

সভায় টলি গাড়ি, ট্রাক ও কভার ভ্যান রাত দশটার পর চলাচল, বাস স্টপেজে নিয়ম মেনে যাত্রী ওঠানামা, ফুটপাত দখলমুক্ত করা, নির্দিষ্ট পার্কিং স্থান নির্ধারণ এবং চাঁদাবাজির মাধ্যমে বাজার বসানো বন্ধের দাবি জানানো হয়।

সভায় সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত নেওয়া হয়, আগামী ২৪ জুলাই বন্দর-ইপিজেড-পতেঙ্গা এলাকার জনগণকে নিয়ে একটি বিশাল মানববন্ধন কর্মসূচি পালন করা হবে। একই দিনে জেলা প্রশাসক, সিডিএ, চসিক মেয়র ও পুলিশ প্রশাসনের কাছে লিখিত স্মারকলিপি পেশ করা হবে।

সভাপতির সমাপনী বক্তব্যে হাজী মোঃ আমিন সওদাগর বলেন, এই সমস্যার সমাধানে দলমত নির্বিশেষে সকলকে একযোগে কাজ করতে হবে। তিনি চট্টগ্রাম বাঁচাতে যানজটের বিরুদ্ধে ঐক্যবদ্ধ সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান।

এমএসএম / এমএসএম

শিবগঞ্জে কন্যাশিশু দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

তারাগঞ্জে মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড

মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা

কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী

বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার

নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার

তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার

কামরুজ্জামান সিকদার কামালকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদ, তথ্য-প্রমাণের ভিত্তিতে কথা বলার আহ্বান

জয়পুরহাটে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে জেলা বিএনপির মতবিনিময়

রাজারহাটে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ অবহিতকরণ প্রেস কনফারেন্স অনুষ্ঠিত

পেকুয়ায় ফ্যামিলি কার্ড কর্মসূচি নিয়ে প্রেস কনফারেন্স

পিরোজপুরে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে নিয়োগ কর্মী ৪৯২ জন, সুপারভাইজার ৪৯ জন

তেঁতুলিয়ায় ‘বাংলা টি’ ও ‘বিসমিল্লাহ টি’ কারখানা পরিদর্শন করলেন বাংলাদেশ চা বোর্ডের চেয়ারম্যান