আমার দেশ’ সম্পাদক মাহমুদুর রহমানের মায়ের মৃত্যুতে খানসামা সাংবাদিক ফোরামের শোক
দৈনিক আমার দেশ পত্রিকার সম্পাদক ড. মাহমুদুর রহমানের মা, অধ্যাপিকা মাহমুদা বেগমের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে দিনাজপুরের খানসামা সাংবাদিক ফোরাম। রোববার (৬ জুলাই, ২০২৫) সংগঠনের আহ্বায়ক মাসুদ রানা ও সদস্যসচিব জসিম উদ্দিন এই শোক প্রকাশ করেন।
শোকবার্তায় নেতৃবৃন্দ মরহুমার রুহের মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। তারা বলেন, অধ্যাপিকা মাহমুদা বেগম ছয় দশকের বেশি সময় শিক্ষকতা পেশায় যুক্ত থেকে দেশের শিক্ষা ও সমাজ উন্নয়নে অসামান্য ভূমিকা রেখেছেন। তার মৃত্যুতে জাতি এক শিক্ষাবান্ধব ও নীতিনিষ্ঠ ব্যক্তিত্বকে হারাল।
বিবৃতিতে নেতৃবৃন্দ আরও উল্লেখ করেন, এই মহিয়সী নারী বিগত আওয়ামী সরকারের দমননীতির শিকার হয়েছেন। শুধুমাত্র মাহমুদুর রহমানের মা হওয়ার কারণে তার বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে হয়রানি ও মানসিক নিপীড়ন চালানো হয়েছে। সেই মামলার ভার নিয়েই তাকে পৃথিবী ছেড়ে যেতে হলো।
নেতৃবৃন্দ মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবার, গুণগ্রাহী ও ছাত্র-ছাত্রীদের প্রতি গভীর সমবেদনা জানান।
উল্লেখ্য, অধ্যাপিকা মাহমুদা বেগম রোববার (৬ জুলাই, ২০২৫) ভোর সোয়া পাঁচটায় রাজধানীর মগবাজারের ইনসাফ বারাকাহ কিডনি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৭ বছর। তিনি বার্ধক্যজনিত নানা জটিলতায় ভুগছিলেন। কর্মজীবনে তিনি চট্টগ্রাম সরকারি কমার্স কলেজ, কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ, তিতুমীর কলেজসহ বিভিন্ন কলেজে বাংলা বিভাগে অধ্যাপনা করেছেন। তিনি দৈনিক আমার দেশ পাবলিকেশন্সের ভাইস চেয়ারম্যান ছিলেন। তিনি একমাত্র পুত্র মাহমুদুর রহমান, পুত্রবধূ ফিরোজা মাহমুদ, ছোট বোন মনিরা মাহমুদ এবং অসংখ্য ছাত্র-ছাত্রী ও শুভানুধ্যায়ী রেখে গেছেন।
এমএসএম / এমএসএম
ডিসেম্বরের মধ্যে গৃহযুদ্ধের পরিস্থিতি সৃষ্টির গভীর ষড়যন্ত্র চলছে: পটুয়াখালীতে আলতাফ হোসেন চৌধুরী
ডেঙ্গু নিয়ন্ত্রণ, ওএমএসের চাল ও পাসপোর্ট সেবায় অনিয়ম বন্ধের নির্দেশ এমপি মানিকের
টাঙ্গাইলে বক্স কালভার্টে বাঁশ ব্যবহার করায় ইঞ্জিনিয়ার ও ঠিকাদারকে শোকজ : প্রতিমন্ত্রীর নির্দেশে তদন্ত কমিটি গঠন
আশুগঞ্জে বৈদ্যুতিক কেবল চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু
মিরসরাইয়ে অগ্নিকান্ডে দুই দোকান পুড়ে ছাই
নোয়াখালীতে প্রবাসীর পরিবারকে হয়রানির অভিযোগে সংবাদ সম্মেলন
পত্নীতলায় ১৫০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ আটক ১
টানা ৮ দিন বন্ধ বেনাপোল বন্দরে আমদানি-রপ্তানি বাণিজ্য
কাপ্তাইয়ে হাতির আক্রমণে নিহত পরিবারের মাঝে ৩ লাখ টাকার ক্ষতিপূরণ চেক হস্তান্তর
কোনাবাড়ীতে মাদক বিরোধী অভিযান আটক -১
বিটেশ্বর ইউনিয়নকে আধুনিক মডেল ইউনিয়ন গড়ার প্রত্যয় বাবুল খন্দকারের, নাগরিক সেবা ফ্রি করার ঘোষণা
নেত্রকোনার কেন্দুয়া প্রেসক্লাবের উদ্যোগে সাংবাদিক আলিফ ফকিরের হত্যার বিচারের দাবিতে মানববন্ধন