ঢাকা বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬

কোনাবাড়ীতে ডোবায় ডুবে দুই কিশোরের মৃত্যু


মোখলেছুর রহমান, কোনাবাড়ী photo মোখলেছুর রহমান, কোনাবাড়ী
প্রকাশিত: ৬-৭-২০২৫ রাত ১০:২৭

গাজীপুরের কোনাবাড়ীতে ডোবায় গোসল করতে নেমে দুই কিশোরের মর্মান্তিক মৃত্যু হয়েছে। রবিবার (৬ জুলাই, ২০২৫) সকাল ১১টার দিকে কোনাবাড়ী থানাধীন দেওয়ালিয়াবাড়ি দক্ষিণপাড়া দিঘীরপাড় ঈদগাহ মাঠ সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ দুটি উদ্ধার করে।

মারা যাওয়া দুই কিশোর হলো রংপুরের মিঠাপুকুর থানার বড় মির্জাপুর শঠিবাড়ী গ্রামের আকমলের ছেলে জুনায়েদ (১২) এবং সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর থানার তাতলা গ্রামের মো. শামীমের ছেলে আব্দুল মমিন ওরফে স্বাধীন (১২)। তারা উভয়ে বাবা-মায়ের সাথে ভাড়া বাসায় থেকে স্থানীয় একটি মাদ্রাসায় পড়াশোনা করতো।

পুলিশ ও স্থানীয়রা জানান, সকালে কোনো এক সময় তারা দুজন ওই ডোবায় গোসল করতে নামে। সম্ভবত সাঁতার না জানার কারণে তারা ডোবার মাঝখানে গেলে ডুবে যায়। ডোবার পাশেই ঈদগাহ মাঠে ফুটবল খেলছিল কয়েকজন কিশোর। হঠাৎ শামীম নামে এক কিশোর তাদের দুজনের লাশ পানিতে ভাসতে দেখে চিৎকার শুরু করে। পরে আশেপাশের লোকজন এসে ডোবা থেকে ওই দুই কিশোরকে উপরে উঠায়।

রুবেল নামে এক স্থানীয় বাসিন্দা বলেন, "ছোট্ট বাচ্চাদের চিৎকারে এগিয়ে এসে দেখি ডোবায় দুই কিশোরের লাশ ভাসছে। পরে আমিসহ কয়েকজন পানিতে নেমে তাদের লাশ উপরে উঠাই।" ঘটনাটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে ওই দুই শিশুর পরিবারের সদস্যরা এসে তাদের সন্তানদের শনাক্ত করে।

এ ঘটনায় পুরো এলাকায় শোকের মাতম চলছে। আশেপাশের আকাশ যেন ভারী হয়ে আসছে। বাকরুদ্ধ হয়ে পড়েছেন ওই দুই শিশুর পরিবারের সদস্যরা।

গাজীপুর মেট্রোপলিটন কোনাবাড়ী থানার উপ-পরিদর্শক (এসআই) মো. রফিকুল ইসলাম জানান, পরিবারের লিখিত আবেদনের প্রেক্ষিতে বিনা ময়নাতদন্তে লাশ দাফনের আবেদন করায় ওই দুই শিশুর লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। তিনি আরও বলেন, এ বিষয়ে থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।

এমএসএম / এমএসএম

কুমিল্লায় আবারও কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৩৭৯

কুমিল্লায় ১৩ চোরাই মোবাইল ও নগদ টাকা উদ্ধার, ৫ নারী গ্রেপ্তার

পেকুয়ায় ব্র্যাকের উদ্যোগে মাছের পোনা বিতরণ

নোয়াখালীতে ব্ল্যাকমেইল ও সম্পত্তির বিরোধে প্রবাসীর আত্মহত্যার অভিযোগ

আদমদীঘিতে দুই মাদক কারবারির জেল-জরিমানা

টাঙ্গাইলে এলজিইডি'র ১০ কোটি টাকার আধুনিক ব্রিজে উঠতে হয় বাঁশের সাঁকো দিয়ে

দুর্গাপুরে আইন-শৃঙ্খলা কমিটির সভা, গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা

পিরোজপুরে বাংলা কিউআর বাস্তবায়নে মতবিনিময় সভা

রৌমারীতে গাভিন গরু জবাই করে বিক্রি'র অভিযোগ মাংস বিক্রেতার বিরুদ্ধে, মৃত বাছুর উদ্ধার

অপরাধ যে করবেন, তাকে আইনের আওতায় আনা হবে-প্রতিমন্ত্রী মীর হেলাল 

নাগরপুরে চোরের ছুরিকাঘাতে গৃহস্থ নিহত, আহত ২, ঘাতক আটক

গলাচিপায় মাদ্রাসার সুপারের অপসারণ দাবিতে মানববন্ধন, চাকরির প্রলোভনে ৮ লক্ষ টাকা ঘুষের অভিযোগ

নওয়াপাড়ায় ভৈরব নদে গোসল করতে নেমে শিশু নিখোঁজ