কুতুবদিয়ায় এনটিভির ২৩তম বর্ষপূর্তি উদযাপন
কক্সবাজারের কুতুবদিয়ায় জমকালো আয়োজনে দেশের শীর্ষস্থানীয় বেসরকারি টেলিভিশন চ্যানেল এনটিভির ২৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে। সোমবার (৭ জুলাই) সকাল সাড়ে ১১টার দিকে কুতুবদিয়া উপজেলা পরিষদ হলরুমে এই বর্ষপূর্তি অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুতুবদিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ সাদাত হোসেন।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কুতুবদিয়ার সিনিয়র সাংবাদিক ও দৈনিক সকালের সময় প্রতিনিধি অধ্যাপক নজরুল ইসলাম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রেজাউল হাসান, উপজেলা কৃষি কর্মকর্তা অসীম কুমার দাশ, জনস্বাস্থ্য প্রকৌশলী ফরহাদ মিয়া এবং থানা ভারপ্রাপ্ত কর্মকর্তার প্রতিনিধি এসআই চন্দন সরকার।
এছাড়াও অনুষ্ঠানে কুতুবদিয়া উপজেলা বিএনপির আহ্বায়ক ছৈয়দ আহমদ চৌধুরী, সদস্য সচিব সালাম কুতুবী, কৈয়ারবিল ইউপির সাবেক চেয়ারম্যান জালাল আহমদ চৌধুরী, উপজেলা জামায়াতের সেক্রেটারি নুরুল আমিন, দক্ষিণ ধুরুং ইউপির চেয়ারম্যান আলাউদ্দীন আল আজাদ, উত্তর ধুরুং ইউপির চেয়ারম্যান আবদুল হালিম ও লেমশীখালী ইউপির চেয়ারম্যান আকতার হোসেন উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বিভিন্ন রাজনৈতিক প্রতিনিধি, শিক্ষক, ছাত্রনেতা ও স্থানীয় সাংবাদিকবৃন্দও উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন এনটিভি’র কুতুবদিয়া-মহেশখালী অনলাইন করেসপনডেন্ট আবুল কাশেম।
আলোচনাসভা শেষে কেক কাটার মধ্য দিয়ে এনটিভির ২৩তম প্রতিষ্ঠাবার্ষিকীর আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।
এমএসএম / এমএসএম
লাকসামে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত
রৌমারীতে মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন
জুলাইয়ের চেতনায় নতুন বাংলাদেশের প্রত্যয়, মনপুরায় গণঅভ্যুত্থান দিবস পালন
জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৬ উপলক্ষে তারাগঞ্জে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ
চাঁপাইনবাবগঞ্জে যথাযোগ্য মর্যাদায় 'ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থান দিবস' পালিত
পাওনা টাকা চাইতে গিয়ে হয়রানির শিকার ব্যবসায়ী
রায়গঞ্জে শহীদ নজরুলের নামে সড়ক, উদ্বোধন করলেন এমপি আয়নুল হক
খানসামায় জুলাই গণঅভ্যুত্থান দিবস পালন
তাড়াশে উপজেলা প্রশাসনের আয়োজনে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা
বিলাইছড়িতে গণঅভ্যুত্থান দিবস পালিত
আত্রাইয়ে 'জুলাই গণঅভ্যুত্থান দিবস' জুলাই শহিদ পরিবার ও জুলাই যোদ্ধাদের সংবর্ধনা
কেশবপুরে অতি দরিদ্রদের কর্মসংস্থান কর্মসূচির অর্থ লুটপাটের অভিযোগ